"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৬৫ [তারিখ : ২৯/০৫/২০২৫]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bdwomen
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম আকলিমা আক্তার মুনিয়া। ইউজার নাম @bdwomen। তিনি বাংলাদেশে বসবাস করেন। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর তিনি মাতৃভাষা বলতে পেরে বলেই অনেক গর্বিত। তিনি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করেন। তিনি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকেন। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে তার খুবই ভালো লাগে। তার সাথে আবার বিভিন্ন ধরনের রেসিপিগুলো তৈরি করতে ও তিনি খুবই পছন্দ করেন। আবার তিনি বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করেন। তিনি স্টিমিটে জয়েন করেন ২০২১ সালের এপ্রিল।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
ক্লে দিয়ে কাঁচের বোতল আর্ট by @bdwomen( তারিখ ২৮/০৫/২০২৫ )
প্রতিনিয়ত কমিউনিটির কাজ অনুযায়ী আজকের ফিচার্ড পোস্ট সিলেক্ট করার দায়িত্ব আমার রয়েছে। তাই জন্য ফিচার্ড পোস্ট সিলেক্ট করার জন্য আমি সবগুলো পোস্ট চেক করছিলাম। সব পোস্ট গুলোই আমার কাছে মোটামুটি বেশ ভালই লেগেছে। আসলে সবাই কিন্তু বেশ ভালো পোস্ট করার চেষ্টা করে। তবে এ সপ্তাহে আমাদের কমিউনিটিতে একটা প্রতিযোগিতা চলছে। দেখলাম কয়েকজনের প্রতিযোগিতায় জয়েন করেছে। তার মধ্যে একটা পোস্ট আমার কাছে বেশি ভালো লেগেছে। আজকের পোস্টটা ছিল মুনিয়া আপুর। হঠাৎ করেই দেখলাম মুনিয়া আপুর একটি পোস্ট চোখে পড়ল।
উনি প্রতিযোগিতার জন্য বোতল দিয়ে খুব সুন্দর একটা পোস্ট তৈরি করেছেন। এই পোস্টের ডেকোরেশন এবং কালার কম্বিনেশন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে ডাই পোস্টগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে কেউ যদি সময় দিয়ে সুন্দরভাবে তৈরি করে তাহলে সেগুলো দেখতে আরো বেশি আকর্ষণীয় হয়। তেমনি আজকের এই পোস্টটা দেখেও আমার চোখ আটকে গিয়েছিল। আমি পুরো পোস্ট অবজার্ভ করে দেখেছিলাম খুব সুন্দর ভাবে পোস্টটাকে সাজানো হয়েছিল। এমনকি পোস্টের কোয়ালিটি খুব সুন্দর ছিল। তাছাড়া সাধারণ একটা বোতলকে এরকম অসাধারণ করে তোলাটাও অনেক ক্রিয়েটিভিটির একটি কাজ। এজন্য এই পোস্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এইজন্য সবদিক বিবেচনা করে আমি এই পোস্টটা সিলেক্ট করেছি। এমনিতে উনি সবসময় বেশ ভালো আর্ট এবং ডাই করে থাকে। যেগুলো সত্যি তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তাই জন্য ভাবলাম আজকের ফিচার্ড পোস্ট হিসেবে এটা সিলেক্ট করি। তাই জন্য এই পোস্টটা আজকে সিলেক্ট করলাম। এমনিতে উনি সবসময় আমাদের কমিউনিটিতে বেশ ভালো এবং কোয়ালিটি পূর্ণ পোস্ট করে থাকেন।
আজকে আমার পোস্টটি ফিচারড এ এসেছে দেখে আমি অনেক খুশি হয়েছি। সব সময় অনেক সুন্দর কিছু তৈরি করার চেষ্টা করি। যখন ভালো কাজ আপনাদের ভালো লাগে দেখে আগ্রহ আরও অনেক বেড়ে যায়। আমি এভাবেই সব সময় চেষ্টা করব ভালোভাবে কাজ করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি সিলেক্ট করার জন্য।