"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭১৩ [ তারিখ : ২২ - ০৭ - ২০২৫ ]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @riyadx2


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
লেখক: @riyadx2 । জাতীয়তা: বাংলাদেশী। এইচএসসি পরীক্ষা শেষ করে দিনাজপুর সরকারি কলেজে অনার্স নিয়ে দ্বিতীয় বর্ষে আছেন। পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে লেখালেখি করেন। গত ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত। তার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড। ফটোগ্রাফী ও ভ্রমণ করতে উনি ভালোবাসেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1000051770.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


1000051771.jpg

এসো নবীন, ভয় নেই, দর্শন বিভাগে প্যারা নাই || অরিয়েন্টেশন ক্লাস ২০২৫ (দি. স. ক.) by riyadx2 ( date 21.07.2025)

আজকের দিনটি ছিল দিনাজপুর সরকারি কলেজের দর্শন বিভাগের জন্য এক স্মরণীয় দিন। সারা বাংলাদেশের মতো এখানেও অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু হলো। তবে ক্লাস শুরুর চেয়েও গুরুত্বপূর্ণ ছিলো নতুন মুখগুলোকে আমাদের ভালোবাসার ছায়ায় স্বাগত জানানো। আমরা, দর্শন বিভাগের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা, একসাথে মিলে নবীনদের জন্য আয়োজন করেছিলাম এক সুন্দর বরণ পর্ব। এই আয়োজনে ছিলো আবেগ, ছিলো বন্ধন, আর ছিলো দর্শন বিভাগের সেই চিরচেনা উষ্ণতা।সকালে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেই যেন একটা উৎসবের আবহ। নতুন মুখ, নতুন পোশাক, নতুন চোখের চাহনি।--


কলেজে নবীন বরণ নতুন ছাত্র ছাত্রীদের কাছে খুবই আনন্দের, যদি সেটা আর্টসের হয় তাহলে আরো ভাল। রিয়াদ ভাইয়ের বিভাগ, দিনাজপুর সরকারি কলেজের দর্শন বিভাগের ছিল অরিয়েন্টেশন। মূলত অনার্স প্রথম বর্ষের নবীনদের স্বাগত জানাতে দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আয়োজন করে নবীন বরণ পর্ব। কলেজ ক্যাম্পাসে তাই ছিল উৎসবের আমেজ, নতুন মুখ, নতুন পোশাক, আর চোখে কৌতূহলের ঝিলিক। রিয়াদ ভাইয়ের মত সিনিয়ররা দর্শন বিভাগের তরফ থেকে নবীনদের হাতে ফুল তুলে দিয়ে স্বাগত করেছেন। একটা বিষয় ভালো লেগেছে। তাদের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা নতুন আসা দর্শন বিভাগ নিয়ে দ্বিধায় থাকা শিক্ষার্থীদের দর্শন সম্পর্কে কিছুটা সাহস জুগিয়েছেন। অভিজ্ঞতা নতুন দের সাথে ভাগ করে নেয়া, তাদের ভয় ভাঙিয়ে দেওয়া। সবই ছিলো দারুন।

আসলে নবীন বরণ সূচনা। শুরু এক নতুন যাত্রার, যেখানে সবাই একসাথে গড়ে তুলবে যুক্তিবাদী ও মানবিক ভবিষ্যৎ। দর্শন বিভাগ হয়ে উঠবে স্বপ্নের শক্তির উৎস। যদিও এসব আমার দারুন লেগেছে তবে দুর্ভাগ্য বিজ্ঞানের বিভাগে এসব কিছুই হয় না।


1000051771.jpg

ছবিটি riyadx2 ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63190.73
ETH 1773.15
USDT 1.00
SBD 0.39