"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৭৭ [ তারিখ : ১২ - ০৬ - ২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tasonya


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
পুরো নাম - তাসলিমা আক্তার সনিয়া। জাতীয়তা - বাংলাদেশী। শিক্ষাগত যোগ্যতা - গ্রেজুয়েশন কমপ্লিট করেছেন।উনি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোনো ধরনের পেইন্টিং করতে পছন্দ করেন । যখনই অবসর সময় পান ছবি আঁকতে বসে পরেন। এছাড়াও তিনি ভ্রমণ করতে পছন্দ করেন। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করা উনার পছন্দের। এছাড়াও বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করেন,রান্না করতেও ভালোবাসেন। স্টিমিট প্লাটফর্ম এ যুক্ত হয়েছেন ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ৩ বছর চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHpgVFY9wpTMLSCD6qrtnRtNEin3QjDTe7UgRQBWpqKKKNFasjd9UGAjnGCHcNjYCnRdkUT2ywtwxGKSMJE3SHz2VpTmeHCreZXMy9vCuEJCbT2KAmZLVk2.png

৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ প্রতিযোগিতা | " “আমার বাংলা ব্লগ – আমার ভালোবাসা” by @tasonya ( date 11.06.2025 )

প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের জীবনে ভালো কিছুর অপেক্ষা করে কিংবা আশায় থাকে। হয়তো কারো জীবনে ধরা দেয় কারো জীবনে দেয় না। তেমনি আমিও আমার জীবনে অনেক ঝড়, সমস্যা, সমাধান অনেক কিছুই করেছি। তবে আশায় ছিলাম ভালো কিছু পাওয়ার। তবে এরকম ভালো কিছু হবে এতটাও ভাবিনি। আমার বাংলা ব্লগ আমার জীবনের ভালো কিছুর মধ্যে অনেক বড় একটা পাওয়া। যদিও এই প্ল্যাটফর্মটা একটা ক্লিক এই তৈরি হয়েছে। কিন্তু এটা আমার প্রতিভা প্রকাশ করার অন্যরকম একটা মাধ্যম। অনেক কিছুই হয়তো পারতাম। আবার অনেক কিছুই করার ইচ্ছেই ছিল, কিন্তু কখনো নিজের মাঝে থাকা এতগুলো প্রতিভা কখনোই ফুটে উঠত না। হয়তোবা কখনো কারো মাঝে প্রকাশ করার সাহস ও থাকত না। আমার বাংলা ব্লগে আসার পর নিজেকে একজন শিল্পী মনে হয়, মনে হয় একজন কবি, আবার মনে হয় সেরা রাধুনী, কখনো মনে হয় লেখিকা, আবার কখনো ভ্রমন প্রিয় মানুষ। নিজের শিল্পকর্মগুলো প্রকাশ করার মত কোন জায়গা এর আগে খুঁজে পাইনি। নিজে কিছু করতে পারবো এটাও ভাবতে পারিনি। এইসব প্রতিভা গুলো সবার মাঝে তুলে ধরতে পেরেছি।--


গতকাল আমার বাংলা ব্লগের ৪র্থ বর্ষপূর্তি হয়ে গেলে, আমার বাংলা ব্লগের ৪ বছর পূর্তি উপলক্ষে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ওই আয়োজনে অনেকে ই তাদের নিজস্ব মতামত শেয়ার করেছেন, তার মধ্যে সনিয়া আপুর পোস্ট টি বেশ ভালো লেগেছে, উনি একতি কবিতা পোস্ট করেছেন, বেশ ভালো ছিলো।

সবদিকে বিবেচনা করে তাই এ পোস্টটি কে আজকের ফিচারড আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো ।


4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHpgVFY9wpTMLSCD6qrtnRtNEin3QjDTe7UgRQBWpqKKKNFasjd9UGAjnGCHcNjYCnRdkUT2ywtwxGKSMJE3SHz2VpTmeHCreZXMy9vCuEJCbT2KAmZLVk2.png

ছবিটি তাসলিমা আক্তার সনিয়া আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last year 

আমি চেষ্টা করেছি কবিতার মাধ্যমে নিজের অনুভূতি গুলোকে তুলে ধরার জন্য। আমার এই পোস্টটা ফিচার্ড আর্টিকেল হিসেবে মনোনীত করা হয়েছে, এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আনন্দটা যেন দ্বিগুণ হয়ে গেলো এটা দেখে। অনেক অনেক ধন্যবাদ আমার পোষ্টটা সিলেক্ট করার জন্য।

 last year 

আজকের এই ফিচারড আর্টিকেলে এত সুন্দর একটা পোস্ট দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। খুবই সুন্দর অনুভূতি নিয়ে কবিতাটি লেখা হয়েছে। এই কবিতাটা আমার পড়া হয়েছিল। পোস্টটি সিলেক্ট করার জন্য ধন্যবাদ।

 last year 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। সোনিয়া আপুর লেখা কবিতা দারুন হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59858.22
ETH 1573.84
USDT 1.00
SBD 0.42