"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ১০৩ [তারিখ : ১৭-১০-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tanjima


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ তানজিমা । তিনিঁ একজন বাংলাদেশী । মাতৃভাষা বাংলা বলে তিনি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করেন। তিনি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছেন । তানজিমা ম্যাডাম ছবি আঁকতে, পড়তে, লিখতে ,ফটোগ্রাফি করতে , রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করেন। এছাড়াও তিনি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করেন। স্টিমিট ক্যারিয়ারঃ ২০২১ সালের আগস্ট মাসে তিনি স্টিমিটে যুক্ত হন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1.PNG

2.PNG


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


ছেলের সাথে কাটানো কিছু সময় by @tanjima (date 16.10.2023 )

আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানাই সালাম," আসসালামু আলাইকুম"। সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে চলে এসেছি। সবসময় ভিন্ন পোস্ট করতে খুবই ভালো লাগে। তারজন্য চেষ্টা করি ভিন্ন কিছু নিয়ে আসতে। এতক্ষণে আমার টাইটেল দেখে বুঝতে পেরেছেন কি পোস্ট করতে চলে এসেছি। হ্যাঁ আজ আমি মা ছেলের কিছু সুন্দর মুহূর্ত নিয়ে চলে এসেছি।...


আজকের ফিচার আর্টিকেলে যেই অথরের আর্টিকেল স্থান পেয়েছে সে হচ্ছে সুপরিচিত একজন ভেরিফাইড মেম্বার তানজিমা ম্যাডাম। একটি সুন্দর বিকেলে সুন্দর একটি জায়গায় ঘুরতে গিয়ে দারুন কিছু মুহূর্তের ফটোগ্রাফি এবং তার সুন্দর কিছু অনুভূতি শেয়ার করেছেন পোস্টের মাধ্যমে। এই ধরনের কনটেন্ট সত্যিই প্রশংসা করার মতো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে জীবনের সুন্দর কিছু মুহূর্তের গল্প এভাবেই শেয়ার করে যাচ্ছেন প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ইউজার। স্মৃতি হিসেবে রয়ে যায় প্রত্যেকটি কনটেন্ট।

তানজিমা ম্যাডাম এবং তার ছেলের সুন্দর কিছু মুহূর্তের ফটোগ্রাফি আমরা দেখতে পাই পোস্টের মধ্যে। তার ছেলের অনবদ্য মজার কিছু ঘটনাও আমাদের সাথে শেয়ার করেন। মা ছেলের এমন সুন্দর মুহূর্ত দেখে যে কেউ মুগ্ধ হবে। আমাদের জীবনে এরকম সুন্দর কিছু মুহূর্ত খুবই প্রয়োজন। জীবনের পালে একটু সতেজ হাওয়া লাগায়। আর এতেই মিশে আছে সুখ-শান্তি।

সন্তানকে নিয়ে মায়ের আবেগ অনুভূতি প্রকাশ পেয়েছে আজকের ফিচার আর্টিকেলের কন্টেন্টে। এমন দুর্দান্ত একটি মুহূর্ত শেয়ার করার জন্য অথরকে অনেক অনেক ধন্যবাদ। অথরের অনুভূতি এবং বিষয়বস্তু বিবেচনা করে এই কনটেন্টটি আজকের ফিচার কন্টেন্ট হিসেবে নির্বাচন করা হলো।


3.PNG

ছবিটি তানজিমা ম্যাডামের পোস্ট থেকে নেওয়া হয়েছে ।

ধন্যবাদ সবাইকে

Banner New.png

Sort:  
 3 years ago 

দুর্দান্ত কিছু মুহূর্ত ছিল এবং চমৎকার কিছু অনুভূতি দিয়ে পোস্ট করেছিলাম সেদিনের লাইফ স্টাইল , মা ছেলের ভালবাসার বহিঃপ্রকাশ চমৎকার কিছু সময়, তার পোস্ট আজকে সবার সেরা পোস্ট হিসেবে গণ্য করা হয়েছে খুবই চমৎকার লাগলো।

 3 years ago 

তানজিমা আপু এই পোস্ট টার মাধ্যমে তিনি ওনার ছেলের সাথে কাটানো মুহূর্ত শেয়ার করেছেন। আর আপুর এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ এই পোস্টটি বাছাই করার জন্য।

 3 years ago 

খুবই চমৎকার একটি পোস্ট আজকের ফিচারড আর্টিকেলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসলে এই ধরনের পোস্টগুলো অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজনও বলে আমি মনে করি। মা এবং ছেলের কাটানো কিছু সুন্দর মুহূর্ত এবং তাদের অনুভূতিগুলো আসলে সত্যিই প্রশংসনীয় ছিল পড়ে বেশ ভালই লেগেছে। সেই সাথে এই ধরনের পোস্টগুলোকে ফিচার্ড আর্টিকেলে নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

তানজিমা আপুর এই পোষ্টটি গতকাল রাতে আমি পড়েছিলাম । আমার কাছেও খুব ভালো লাগছিল মা আর ছেলের সুন্দর মুহূর্তের এই পোষ্টটি পড়তে। ওনার পোষ্টটি আজকের ফিচারড আর্টিকেল হিসাবে নির্বাচিত হয়েছে দেখে ভালো লাগলো।

 3 years ago 

অসাধারণ ছিল তানজিমা আপুর এই পোস্ট। বিশেষ করে আপুর আর্ট গুলো আমার খুবই ভালো লাগে। তাছাড়া রেসিপি এবং অন্যান্য পোস্ট গুলো খুব সুন্দরভাবে শেয়ার করেন। তানজিমা আপু খুব সুন্দর ভাবে কাজ করে যাচ্ছেন আমার বাংলা ব্লগ কমিউনিটিতে। এত সুন্দর একটি বিষয় ফিচারড আর্টিকেল হিসেবে দেখতে পাওয়াই অনেক ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61676.34
ETH 1642.77
USDT 1.00
SBD 0.41