"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৮৭ [ তারিখ : ২৩ - ০৬ - ২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @riyadx2
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
আমি রিয়াদ, আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
AI এর ভবিষ্যৎ | প্রযুক্তির নতুন যুগে কী অপেক্ষা করছে? by @riyadx2 ( date 22.06.2025 )
অথরের লেখাটি যখন পড়ছিলাম, তখন মনে হচ্ছিল লেখাটি অনেকটা প্রফেশনাল রাইটারদের মতো। অনেকটা যত্ন করে, সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিস্তারিত লেখার চেষ্টা করেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা দিন দিন যে সর্বস্তরে আধিপত্য বিস্তার করে যাচ্ছে তারই বিশদ বিস্তারিত আলোচনা করেছে লেখার মাধ্যমে। এটা মানতেই হয়, আগামীর পৃথিবী হবে পুরো কৃত্তিম বুদ্ধিমত্তার উপর নির্ভরশীল।
তবে এক্ষেত্রে আমরা যদি কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার না শিখি, তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক পিছিয়ে থাকতে হবে। তাছাড়া এটাও সত্য, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এর মাধ্যমে, অনেক রকম বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকবে ।
সর্বোপরি বলতে গেলে, আগামীর পৃথিবীতে টিকে থাকতে গেলে কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগিতা আমাদের লাগবেই লাগবে। সত্যিই ভালো লেগেছে লেখাটি, তাই ফিচার্ড পোস্ট হিসেবে লেখাটি মনোনীত করলাম।