"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭২৮ [ তারিখ : ০৮ - ০৮ - ২০২৫ ]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @alif111


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
লেখক: মোঃ আলিফ আহমেদ। জাতীয়তা: বাংলাদেশ। আলিফ ভাই রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করেন।। উনি সিরাজগঞ্জ সরকারি কলেজের পাঠরত। ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করেন তাই সময় পেলেই উনি বিভিন্ন চিত্র অংকন করতে থাকেন। সেই সাথে বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতেও তার ভালো লাগে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1000058291.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


1000058292.jpg

কোন কাজই ছোট নয় by @alif111 ( date 08.08.2025 )

জীবনের প্রতিটি কাজই সম্মানজনক, যদি তা সততা, পরিশ্রম আর নিষ্ঠার সাথে করা হয়। সমাজে অনেকেই কিছু পেশাকে তুচ্ছ বা ছোট মনে করে, অথচ সেইসব পেশার মানুষগুলোর ঘামে ভিজে থাকে আমাদের প্রতিদিনের খাবার টেবিল। এমনই এক শ্রেণির মানুষ হলো জেলে। যারা নদী, সাগর বা হাওরে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন মাছ ধরে আমাদের আহার জোগায়।...


সমাজে অনেক সময় কিছু পেশাকে ছোট করে দেখা হয়, অথচ সেই পেশার মানুষগুলো পরিশ্রম করছেন বলেই আমাদের জীবন মসৃণ ভাবে চলছে। আলিফ ভাইয়ের লেখা তেমনই এক পেশার মানুষদের নিয়ে, জেলে। উনি তার লেখাটিতে খুব আন্তরিকভাবে তুলে ধরেছেন, কিভাবে জেলেরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী, খাল, বিল, পুকুর কিংবা সাগরে গিয়ে মাছ ধরেন। ভোরবেলা থেকে রাত পর্যন্ত, কখনো বৃষ্টি, কখনো ঝড়, আবার কখনো ঠান্ডা জলের কষ্ট সহ্য করে জেলেরা কাজটি করে চলছে। তাদের জন্য নেই কোনো বিলাসিতা, নেই কোনো ছুটি, আছে শুধু দায়িত্ব আর পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার অনেকটা তাগিদ। লেখাটি পড়তে গিয়ে আমাকে বারবার ভাবতে বাধ্য করেছে, পাতের মাছের টুকরোটার পেছনে কতটা কষ্ট লুকিয়ে আছে।

একজন জেলে যখন মাছ ধরে ফিরছেন, তখন তিনি শুধুমাত্র খাদ্য বয়ে আনছেন না, আনছেন এক টুকরো সম্মান, একরাশ ভালোবাসা। সমাজের প্রতিটি পেশার মতো জেলেদের পেশাও খুবই গুরুত্বপূর্ণ। যা হয়ত অপরিলক্ষিত থেকে যায়। আসলে কোনো কাজই ছোট নয়। প্রত্যেকটি পেশার পেছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম, সংগ্রাম ও আত্মত্যাগ। তাই উচিত, মানুষকে এবং তাদের কাজকে শ্রদ্ধা জানানো। সমাজ এবং আমরা কিছুটা হলেও আরামে আছি, কারণ কিছু মানুষ কঠিন কাজ গুলো করে চলছে।


1000058292.jpg

ছবিটি আলিফ ভাইয়ের ব্লগ থেকে নেওয়া।

ধন্যবাদ সবাইকে।

Sort:  

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62816.61
ETH 1736.84
USDT 1.00
SBD 0.39