"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৫৬ [ তারিখ : ১৯/০৫/২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @narocky71
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
লেখক: নুরুল আলম রকি। জাতীয়তা- বাংলাদেশী। শখ- ফটোগ্রাফি করা। বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি করতে খুব ভালোবাসেন । ভ্রমণ করতে পছন্দ করেন । যেকোনো জায়গায় ভ্রমণ করতে গেলে সেখানে ফটোগ্রাফি করেন। শিক্ষাগত যোগ্যতা- প্রথমে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন, এরপর হাই স্কুলে ভর্তি হন । হাই স্কুল লাইফ শেষ করে তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন । স্টিমিট ব্লগিং ক্যারিয়ার: ২০২১ সালের জানুয়ারি মাসে স্টিমিটে জয়েন করেছিলেন ।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
পাতার কালারফুল ম্যান্ডেলা আর্ট by narocky71 (তারিখ: ১৯/০৫/২০২৫)
ম্যান্ডেলা আর্ট এবং সৌন্দর্য্য, যেন একে অপরের পরিপূরক! আজ যখন আমার বাংলা ব্লগ স্ক্রল করছিলাম, তখন রকি ভাইয়ের রঙিন ম্যান্ডেলা আর্ট পোস্টটি আমার নজর কাড়লো। পোস্ট খুলে আঁকার ধাপ গুলো এক এক করে দেখতে থাকলাম, রকি ভাই অত্যন্ত ভালোবাসা নিয়ে পুরোটা অঙ্কন করেছেন। ম্যান্ডেলা আর্টকে বিশেষ ভাবে রঙিন ম্যান্ডেলা আর্টে পরিণত করেছেন। ম্যান্ডেলাটি দেখেই বোঝা যাচ্ছে যে এধরনের শিল্পকর্মে সময় ও ধৈর্য্য প্রয়োজন, কারণ এগুলো নিখুঁতভাবে অঙ্কন করতে হয়।
ম্যান্ডেলা আর্ট আমার ব্যক্তিগত ভাবে ভাললাগে। খুবই সুন্দর একটি শৈল্পিক মাধ্যম। তবে আজকের ম্যান্ডেলা আর্টটিতে যেভাবে প্রতিটি পাতায় আলাদা রঙ ব্যবহার করে শিল্পটিকে আরও আকর্ষণীয় করা হয়েছে সেটা আশা করছি সবার ভালো লাগবে।
আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। পাতাটি দেখতে সত্যি অনেক কালারফুল হয়েছে। আর অনেক আকর্ষণীয় লাগছে। দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে।
এটি আকর্ষণীয় লাগছে শুনে খুবই ভালো লাগলো আপু।
আজকের এই ফিচারড আর্টিকেলে অনেক সুন্দর একটা পোস্ট দেখলাম। রঙিন ম্যান্ডেলা আর্ট গুলো অঙ্কন করলে কিন্তু দেখতে সত্যি খুব ভালো লাগে। তিনি কালারফুল ভাবে অনেক সুন্দর করে এই ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছে। অনেক ধন্যবাদ এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।
আর্ট করার জন্য আরও অনেক বেশি উৎসাহিত হলাম। ধন্যবাদ।
আমার করা আর্ট পোস্ট ফিচার্ডে দেখে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি সুন্দর করে এই আর্ট করার জন্য। আসলে আর্টগুলো করার জন্য অনেক ধৈর্য লাগে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার করা এই আর্ট পোস্ট ফিচারড হিসেবে মনোনীত করার জন্য।