"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৮৪ [ তারিখ : ২৭ - ০২ - ২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bristy1
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃ তাহমিনা আক্তার বৃষ্টি। তিনি একজন বাংলাদেশী। তিনি নিজের মত করে সব কাজ করার চেষ্টা করেন। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা তাঁর পছন্দের কাজ। তবে রান্নাবান্না তাঁর বড় একটা শখ। চেষ্টা করেন সবসময় নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত তিনিও ঘুরতে পছন্দ করেন।তিনি ২০২১ সালে স্টিমিটে যুক্ত হয়েছেন।তার স্টিমিট জার্নি ৩বছর চলছে।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
লাইফস্টাইল-:ডাক্তার দেখানোর পর কিছু কেনাকাটা। by @bristy1 ( date 27.02 .2025 )
আজকে ফিচার্ড আর্টিকেলে দারুণ একটি লাইফস্টাইল পোস্টকে স্থান দেওয়া হয়েছে। বৃষ্টি ম্যাডাম আমাদের কমিউনিটিতে একজন সুপরিচিত ভেরিফাইড মেম্বার। তিনি সবসময়ই সুন্দর সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করেন আমাদের সাথে। তারই ধারাবাহিকতায় আজকেও অসাধারণ একটি পোস্ট করেছেন। তার এই পোস্টটা তার দৈনন্দিন জীবনকে ঘিরে।
আসলে তিনি কিছু বিষয় এখানে শেয়ার করার চেষ্টা করেছেন।ডাক্তার দেখানো আমাদের জীবনের এখন একটা ভোগান্তি যেটা সবাই আমরা জানি।তাছাড়া ছেলের জন্য কিছু কেনাকাটা এবং শপিং করতে ঘুরাঘুরি করার কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। তার এই দৈনন্দিন জীবনের কিছু মুহূর্ত আমাদের মাঝে খুব সাবলীল ভাষায় শেয়ার করেছেন যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ফটোগ্রাফি গুলোও স্পষ্ট করে করেছেন। তাই সবকিছু বিবেচনা করে এই পোস্টটিকে আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো।
চমৎকার অনুভূতিমূলক একটি লাইফ স্টাইল পোস্টকে ফিচার পোস্ট হিসেবে মনোনীত করা হয়েছে। বৃষ্টি অপুর এই ব্লগটি তার পোস্টে পড়া হয়েছিলো। তিনি তার ছেলের জন্য বেবি শপ থেকে একটি প্যান্ট কিনেছিলেন। যাই হোক বৃষ্টি আপুকে অভিনন্দন জানাচ্ছি তার পোস্টটি ফিচার পোস্ট হিসেবে মনোনীত হওয়ার জন্য।
বৃষ্টি আপুর এই সুন্দর পোস্টটি ফিচারড হিসেবে মনোনীত করার জন্য অনেক ধন্যবাদ। ডাক্তার দেখানোর পরে বেশ কিছু কেনাকাটা করার অনুভূতিটা আমাদের মাঝে তিনি দারুন ভাবে শেয়ার করেছেন। তার এই পোস্টটা অনেক বেশি সুন্দর ছিল।
ফিচার্ড আর্টিকেলের লিস্টে আমার পোস্ট এসেছে দেখে খুবই ভালো লাগছে। আসলে নিজের অনুভূতিগুলোকে খুব সুন্দর করে ব্যক্ত করার চেষ্টা করেছি। আর এই পোস্ট ফিচার্ডে নিয়ে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।
দৈনন্দিন জীবনের এই সুন্দর পোস্টটি ফিচারড হিসেবে মনোনীত হয়েছে দেখে খুব ভালো লাগলো। আশা করছি যাদের পোস্ট এভাবে প্রতিদিন ফিচারড এর জন্য মনোনীত হয় তারা অনুপ্রেরণা পায় ধন্যবাদ।