"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭১২ [ তারিখ : ২১ - ০৭ - ২০২৫ ]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @shopon700


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
লেখক: মো: স্বপন। জাতীয়তা: বাংলাদেশী। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে স্বপন ভাইয়ের অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও উনি ভালোবাসেন। সেই সাথে বাগান করতে উনি পছন্দ করেন। মাঝে মাঝে রান্না করেন। স্টিমিট আইডি @shopon700। ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিটে ব্লগিং করছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1000051251.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


1000051249.jpg

সমুদ্রের পাড়ের সৌন্দর্য পেইন্টিং by @shopon700 ( date 21.07.2025)

পেইন্টিং করতে খুবই ভালো লাগে আমার। কিন্তু অনেকদিন থেকে যেহেতু পেইন্টিং করি না তাই এখন আর সময়ও হয় না পেইন্টিং করার। আজকে সুন্দর একটি পেইন্টিং করার চেষ্টা করেছি। সমুদ্রের পাড়ের দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে। আর সমুদ্রের পাড়ের দৃশ্য সুন্দর করে তুলে ধরার জন্যই এই অপরূপ সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি আমি। নিজের মতো করেই সুন্দর একটি পেইন্টিং করেছি। যাতে দেখতে ভালো লাগে। তো বন্ধুরা আপনাদের কেমন লেগেছে জানিনা তবে পেইন্টিং করতে ভালো লেগেছে।--


রঙ তুলি নিয়ে যারা কাজ করতে পারেন তাদের আমি অল্প হলেও ঈর্ষা করি। সূক্ষ্ম তুলির টানে কি সুন্দর ভাবে মনের প্রকাশ করতে পারা যায়। যদিও বয়স বেড়ে গেলে পড়াশোনা ও জীবনের নানা ব্যস্ততার মাঝে এই শখটি প্রায় সবাই হারিয়ে ফেলে। @shopon700 যখন শত ব্যস্ততার মাঝে তুলির টান দিতে ভোলেন না তখন খুব ভালো লাগে। আজ তারই আঁকা ছবি ফিচার্ড হিসেবে বেছে নিয়েছি। উনি দারুন ভাবে ক্যানভাসে রঙ দিয়ে ফুটিয়ে তুলেছেন সমুদ্রের পাড়ের অপরূপ দৃশ্য।

সমুদ্রের পাড়, ঢেউ, সবকিছুই যেন জীবন্ত হয়ে উঠেছে তার আঁকা ছবিতে। নিজের মতো করে কল্পনার জগত গড়ে তুলেছেন রঙের মাধ্যমে। ক্যানভাসে উঠে এসেছে সমুদ্র আর দূরের একটুকরো শান্তি। আজ যখন স্ক্রল করছিলাম তখন পোস্টটি নজরে এলো। ছোট্টো ক্যানভাসে ভাসছে সমুদ্রের জল।


1000051249.jpg

ছবিটি shopon700 ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 11 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্টে আমার আর্ট পোস্ট নির্বাচিত করা হয়েছে দেখে খুবই ভালো লেগেছে। সমুদ্রের পাড়ের চিত্র আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।

 11 months ago 

এরকম সুন্দর ছবি দেখলেও বেশ ভালো লাগে। তাছাড়া চারপাশের গাছপালা আকাশ নদী সবকিছু মিলিয়ে আমার কাছেও এই আর্ট দুর্দান্ত লেগেছে। ভাইয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল এভাবে যেন আরো সুন্দর সুন্দর আর্ট আমাদেরকে উপহার দেয়। আর আপনাকেও ধন্যবাদ ভাইয়ের পোস্টটি সিলেক্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61651.23
ETH 1639.18
USDT 1.00
SBD 0.41