"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৮১ [ তারিখ : ১৬ - ০৬ - ২০২৫ ]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @monira999


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম- মনিরা মুন্নী। জাতীয়তা- বাংলাদেশী। শখ- পেইন্টিং করা, গল্প লিখা, কবিতা লিখা, বাগান করা ও পাখি পালন করা। বৈবাহিক অবস্থান-বিবাহিতা। শিক্ষাগত যোগ্যতা-ইংরেজি সাহিত্যে অনার্স এবং মাস্টার্স। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২১ সালের জুলাই মাসে স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করেছিলেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot 2025-06-16 175859.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


dxasdasd.jpeg

রেসিপি-শুটকি দিয়ে হেলেঞ্চা শাকের ভর্তা by monira999 (date 15.06.2025 )

আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। মজার মজার ভর্তা তৈরি করতে আমার খুবই ভালো লাগে। কয়েকদিন আগে শুটকি দিয়ে হেলেঞ্চাশাকের ভর্তা রেসিপি তৈরি করেছিলাম। আর সেই মজার রেসিপি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে। বাঙালিরা ভর্তা প্রিয় মানুষ। যেকোনো ভর্তা খেতে আমার বেশ ভালো লাগে। গরম ভাতের সাথে ভর্তা হলে আর কিছুই লাগে না। কয়েকদিন আগে হেলেঞ্চা শাকের ভর্তা করেছিলাম। হেলেঞ্চা শাকগুলো একদম টাটকা ছিল। আর বাসার আশেপাশ থেকেই এই শাকগুলো সংগ্রহ করেছিলাম। সত্যি কথা বলতে টাটকা শাকসবজি খেতে যেমন ভালো লাগে। তেমনি অন্য রকমের পুষ্টিগুণ পাওয়া যায়। শুটকি মাছ দিয়ে হেলেঞ্চা শাকের এই ভর্তা খেতে দুর্দান্ত হয়েছিল। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই রেসিপি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।।...


আজকের ফিচার্ড পোস্ট নির্বাচন করার জন্য আমি সবার পোস্টগুলো চেক করছিলাম। প্রতিদিনের মতো আজকেও সবাই দারুন দারুন পোস্ট উপস্থাপন করেছে। "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সদস্যরা প্রতিনিয়তই দারুন দারুন পোস্ট উপস্থাপন করে। তাদের মেধা এবং দক্ষতা সব সময় আমাদেরকে মুগ্ধ করে। আর এই পোস্টগুলোর মধ্য থেকে একটি ফিচার্ড পোস্ট নির্বাচন করতে গিয়ে একটি রেসিপি পোস্ট দেখে চোখ আটকে গেল। মনিরা আপুর তৈরি করা একটি ভর্তার রেসিপি ভীষণ ভালো লেগে গেল। আর এই রেসিপিটি হলো শুটকি দিয়ে হেলেঞ্চা শাকের ভর্তা রেসিপি। তাই আজকে আমি এই রেসিপি পোস্টটি ফিচার আর্টিকেল পোস্ট হিসেবে নির্বাচিত করেছি। মনিরা আপু সব সময় দারুন দারুন রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেন। আর শুটকি দিয়ে হেলেঞ্চা শাকের ভর্তা রেসিপিটি দেখতে অনেক লোভনীয় লাগছিল। সহজ ভাবে এবং অল্প উপকরণ দিয়ে এই মজার রেসিপি তৈরির পদ্ধতি দেখে খুবই ভালো লেগেছে। যে কেউ এভাবে রান্না করে খেতে পারবে। আমি ব্যক্তিগতভাবে ভর্তা খেতে পছন্দ করি। হেলেঞ্চা শাকের ভর্তা কখনো খাওয়া হয়নি। তবে নতুন রেসিপি দেখে ভালো লেগেছে।

মনিরা আপু "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন অ্যাক্টিভ মেম্বার। তিনি প্রতিনিয়তই নিজের কাজের মাধ্যমে এগিয়ে যাচ্ছেন। বিশেষ করে মনিরা আপুর রেসিপি পোস্টগুলো অনেক ভালো লাগে। এছাড়া তিনি পেইন্টিং করা, গল্প লিখা, কবিতা লিখা এসব বিষয়েও পারদর্শী। মনিরা আপুর ইউনিক পোস্ট গুলো দেখে ভালো লাগে। এছাড়া কমিউনিটির যে সমস্ত মেম্বার তাদের চমৎকার সব সৃজনশীলতা দিয়ে কমিউনিটিকে সমৃদ্ধ করে চলেছেন মনিরা আপু তাদের মধ্যে একজন।


dxasdasd.jpeg

ছবিটি মনিরা আপুর ব্লগ থেকে নেওয়া।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last year 

আজকের ফিচারড আর্টিকেল পোস্টে আমার এই রেসিপি পোস্ট নির্বাচিত হয়েছে দেখে খুবই ভালো লাগলো। ভর্তা খেতে অনেক ভালো লেগেছে। আর শুটকি মাছ দিয়ে হেলেঞ্চা শাকের ভর্তা আমার ভীষণ প্রিয়।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65746.89
ETH 1791.48
USDT 1.00
SBD 0.44