"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৩২ [ তারিখ : ২২/০৪/২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @kausikchak123
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
লেখক: কৌশিক চক্রবর্ত্তী। জাতীয়তা: ভারতীয়। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
মানসিক আঘাত মানুষকে একা করে দেয়। তখনই সমাজে প্রয়োজন পড়ে অভিনয়ের। by @kausikchak123 (তারিখ ২১/০৪/২০২৫)
যদিও আমরা সমাজেরই একটি অংশ, তবুও বাস্তবে অনেক সময় একা অনুভব করি। আর এই একাকীত্ব শুধু শারীরিক ভাবে নয়, বরং মানসিক স্তরেও গভীর ভাবে আঘাত হানে। যখন এরম পরিস্থিতির তৈরী হয় তখন আমরা তুলে নিই মুখোশ। যা বাইরের দুনিয়ার কাছে হয় আমাদের মুখ। কিন্তু স্বাভাবিকতার এই মুখোশ পরে থাকলেও, ভিতরে প্রতিনিয়ত ভেঙে পড়ি, এবং অসম যুদ্ধ লড়াই করতে করতে ক্লান্ত হয়ে যাই। এই পরিস্থিতির জন্য অনেকগুলো কারণ হতে পারে, কেউ প্রিয়জনের অবহেলায়, কেউ সমাজের কটূক্তি ও মানসিক আঘাত পেয়ে। কারণ যাই হোক, এসবই আমাদেরকে ভেতর থেকে নিঃশেষ করে দিতে সক্ষম। তখন আমরা ধীরে ধীরে নিজের মধ্যে একটি জগৎ গড়ে তুলি, যেখানে অন্য কেউ প্রবেশ করতে পারে না।
আজ যখন আমার বাংলা ব্লগ স্ক্রল করছিলাম তখন পোস্টটি আমার নজরে আসে। লেখক শুধুমাত্র, আমরা কিভাবে স্বাভাবিকতার মুখোশ তুলে নিই সেটাই লেখেননি। সেই সাথে কিভাবে একাকীত্ব থেকে সুরাহা পেতে পারি সেটাও লিখেছেন। তার কথায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রথমে নিজের কষ্টকে স্বীকার করে নেওয়া। সেটিই আমাদেরকে ধীরে ধীরে শক্ত করে তোলে, আর একটা সময় আসে যখন আর মুখোশের প্রয়োজন হয় না। যন্ত্রণার মাঝে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করতে পারলেই হবে, মানসিক লড়াইয়ের উপরে প্রকৃত বিজয়।
কৌশিক দাদাকে অনেক অনেক অভিনন্দন। বেশ দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে ফিচারড আর্টিকেলে। সত্যিই মানুষিক যন্ত্রণাটা অনেক কঠিন আর তখনই মানুষ অন্য রূপ ধারণ করে। অনেক ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।