"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৩৯৪ [ তারিখ : ১২-০৮-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @shimulakter


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম-শিমুল আক্তার। জাতীয়তা- বাংলাদেশী। শখ- রহস্য ,ভ্রমন, রোমান্টিক টাইপ বই পড়া, লেখালেখি করা ইত্যাদি।শিক্ষাগত যোগ্যতা- তাঁহার ছেলেবেলা কেটেছে পুরান ঢাকার গেণ্ডারিয়াতে । তিনি গেণ্ডারিয়া এলাকার মনিজা রাহমান স্কুল থেকে এস এস সি শেষ করেন । এরপর এইচ এস সি শেষ করেন ফজলুল হক মহিলা কলেজ থেকে । এরপর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ( ভূগোল) বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২২ সালের মে মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং এখন মোট ব্লগিং ক্যারিয়ারের বয়স ৬০৬ দিন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

image.png
image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


রেসিপি পোস্ট - 😋 " ইলিশ পোলাও রেসিপি "। by @shimulakter (date 12.08.2024 )

বন্ধুরা,আজ ইলিশ পোলাও রেসিপি শেয়ার করতে চলে এলাম।এই সময়টা ইলিশের মৌসুম।ইলিশ মাছ খেতে আমরা সবাই কিন্তু ভীষণ পছন্দ করি। ইলিশ পোলাও খেতে কিন্তু দারুন স্বাদের হয়।ইলিশ আমাদের জাতীয় মাছ।এই মাছ দিয়ে যেকোনো রেসিপি খেতেই খুব স্বাদের হয়।আমি সেদিন ইলিশ পোলাও রান্না করেছিলাম। সেই রেসিপিটি ই আজ শেয়ার করবো আপনাদের মাঝে।আসুন,রেসিপিটি শেয়ার করার আগে এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল তা তুলে ধরছি--…


বাঙালি মানেই আমরা ইলিশ প্রিয় জাতি । ইলিশ পছন্দ করে না এমন খুব কম মানুষ ই খুজে পাওয়া যাবে। কারণ ইলিশ এর আমাদের বাঙালি নাম টা যে খুবই ওতোপ্রতো ভাবে জড়িয়ে আছে । এখন যেহুতু বর্ষাকাল তাই ইলিশ মাছ এই সময় ই বেশি পাওয়া যাই। আজকে যখন আমার বাংলা ব্লগের পোস্ট গুলো দেখহিলাম তখন শিমুল আক্তার আপুর এই পোস্ট টি চোখে পড়ে। উনার পোস্ট এর টাইটেল হলো " ইলিশ পোলাও রেসিপি" ,

আসলে ইলিশ দিয়ে শত ধরণের রেসিপি তৈরি করা যাই , শিমুল আপুর রেসিপি টি র উপরের ছবি দেখেই বেশ ভালো লেগেছে আসলে । ইলিশ পোলাও আসলে খুবই জনপ্রিয় একটি খাবার আমাদের সকলের ই , আপুর পোস্ট এ রেসিপিটির পরিপুর্ণ সব বর্ণ্না দেওয়া হয়েছে, তাই সব দিক বিবেচনা নিয়ে শিমুল আপুর এই পোস্ট টিকে আজকের ফিচার্ড পোস্ট করা হলো ।


ছবিটি শিমুল আক্তার আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে শিমুল আক্তার আপুর পোস্ট দেখে অনেক বেশি ভালো লাগলো। শিমুল আক্তার আপুর এই ইলিশ পোলাও রেসিপিটা দেখেছিলাম গতকালকে। আপুর এই রেসিপিটা দেখেই তো আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। ইলিশ মাছ আসলেই আমরা অনেক পছন্দ করি। শিমুল আক্তার আপুর এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

রান্না একটি শিল্প। আর এতে পরিশ্রম ও একটু বেশী ই হয়।তবে রেসিপিটি খেয়ে যখন পরিবারের সবাই তৃপ্ত হয় তখন রান্না করাটা সার্থক মনে হয়।রেসিপিটি সত্যি ই দারুন হয়েছিল সেদিন।আর এই পরিবারে রেসিপি পোস্টটি শেয়ার করার পর যখন সবাই না খেয়ে শুধু ফটোগ্রাফি দেখেই স্বাদটা কিছুটা হলে ও অনুভব করে তখন আরো একটু বিশেষ পাওয়া হয়ে যায়। এজন্য অনেক ধন্যবাদ জানাই ভাইয়া আপনাকে আমার পোস্টটিকে ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য। 😊

 2 years ago 

ফিচারড আর্টিকেলে - @shimulakter আপুর পোষ্ট দেখে খুব ভালো লাগলো।আপুর পোস্টগুলো প্রায় সময় দেখি খুব সুন্দর কোয়ালিটি বজায় রেখে পোস্ট করেন তিনি।আর সেজন্যই মূলত ফিচারড আর্টিকেলে জায়গা পেয়েছে ধন্যবাদ।

 2 years ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। শিমুল আপুর রেসিপি গুলো আমার কাছে খুবই চমৎকার লাগে। আর ইলিশ পোলাও দেখে খুবই ভালো লাগলো। দারুন ছিল এই রেসিপি।

 2 years ago 

আজকের ফিচারড আর্টিকেলে - @shimulakter আপুর ইলিশ পোলা এর পোষ্ট দেখে খুব ভালো লাগলো। আপুর করা পোস্টগুলো বরাবরই ভালো হয়। খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন পোস্ট। অনেক অনেক শুভকামনা আপুর জন্য।

 2 years ago 

শিমুল আপুর রেসিপিটি দেখেছি রেসিপিটি ভালো লেগেছে । একদম তাই এখন ইলিশের মৌসুম এজন্য এখনই পারফেক্ট সময় ইলিশ পোলাও খাওয়ার । ভালো লাগলো এখানে রেসিপিটি দেখে ।

 2 years ago 

ফিচারড আর্টিকেলে শিমুল আপুর পোস্টটি দেখে অনেক ভালো লাগলো।ইলিশ পোলাও লোভনীয় একটি রেসিপি। আপুর রেসিপিটি আমার অনেক ভালো লেগেছে ইউনিক রেসিপি ছিল। অনেক ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য ।

 2 years ago 

অনেক বেশি ভালো লাগলো শিমুল আক্তার আপুর এই পোস্টটা আজকের এই ফিচার্ড আর্টিকেল পোস্টে দেখে। আপুর তৈরি করা রেসিপিটা একেবারে ইউনিক ছিল। দেখেই তো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। শিমুল আক্তার আপুর প্রত্যেকটা পোস্ট অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আপুর বেশিরভাগ পোস্ট আমার পড়া হয়ে থাকে। অনেক অনেক ধন্যবাদ এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62644.78
ETH 1783.34
USDT 1.00
SBD 0.38