"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৪৯ [ তারিখ : ১৯-০১- ২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @saymaakter


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম- মোছাঃ সায়মা আক্তার। জাতীয়তা - বাংলাদেশী। তিনি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা। উন কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে তার খুব ভালো লাগে। তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করেন এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখতে চান। বর্তমানে স্টিমিট জার্নির বয়স ২ বছর চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

image.png
image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


তালের মজাদার কেক । by @saymaakter (date 19.01.2024 )

বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। যখনই নতুন কোন রেসিপি তৈরি করি তখনই আমার আগ্রহটা দ্বিগুণ বেড়ে যায় কখন আমার বাংলা ব্লগে পোস্ট করব।নতুন কোন রেসিপি তৈরি করতে পারলে এবং সবার কাছে সেই রেসিপি প্রশংসা শুনতে কার ভালো লাগেনা। তাই চেষ্টা থাকে সবসময় একটু ব্যতিক্রম ধরনের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য। আমি আজ আপনাদের মাঝে অসময়ের তাল দিয়ে নতুন একটি রেসিপি তৈরি করেছি। রেসিপিটি খেতে যেমন সুস্বাদু ছিল তেমনি সবাইকে খাওয়ানোর পর অনেক প্রশংসাও করেছে ।তাই আমার উৎসাহটা আরো বেড়ে গেছে কখন রেসিপিটি আপনাদের মাঝে উপস্থাপন করব। তালের ভিন্ন স্বাদের মজাদার কেক।তাল দিয়ে আমরা বিভিন্ন রকমের পিঠা তৈরি করি এবং সেই পিঠাগুলো খেতে অনেক সুস্বাদু। তাইতো তাল দিয়ে একটু ব্যতিক্রম কিছু তৈরি করার চেষ্টা করেছি। ভেবে ছিলাম হয়তোবা অতটা সাকসেসফুল হতে পারব না কিন্তু অনেকক্ষণ টেনশনে থাকার পরে দেখি বেশ পারফেক্ট হয়েছিল আমার তালের কেক।চলুন আর কথা না বাড়িয়ে তালের মজাদার কেক কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক।......


আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত প্রচুর পরিমাণ রেসিপি পোস্ট করা হয় । বেশ ভালো ভালো কিছু রেসিপি পোস্ট আজকেও হয়েছে । তার মধ্যে সায়মা আক্তার আপুর রেসিপি পোস্ট টি আমার অনেক ভালো লেগেছে । ব্যক্তিগতভাবে ওনার সকল পোস্টটি বেশ ভালো লাগে তবে , আজকে যে রেসিপিটি উনি তৈরি করেছেন সেটি অনেক ভালো ছিল । উনার রেসিপিটির নাম তালের মজাদার কেক তৈরির রেসিপি । তাল আমাদের সকলেরই কবি পরিচিত একটি ফল। মোটামুটি আমরা সবাই এই ফলটি খেয়ে থাকি । পাকনা তাল অনেক মিষ্টি হয় । সত্যি বলতে তাল দিয়ে যে এরকম একটি কেক তৈরি করা যায় সেটা আমার কখনো জানা ছিল না । সাইমা আপু রেসিপিটির পরিপূর্ণ সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন যেটি আসলে খুবই ভালো একটি দিক । আমি রেসিপিটি তৈরি করার চেষ্টা করব , এটি ইউনিট একটি রেসিপি মনে হয়েছে আমার কাছে ।

সবদিকে বিবেচনা করে তাই এ পোস্টটি কে আজকের ফিচারড আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো ।


ছবিটি সায়মা আক্তার আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

শীতকালে তালের কেক বানানো সহজ কথা নয়। এবারে আপুর পোস্ট আমি এখনো দেখিনি তবে এত সুন্দর রেসিপি কে আপনি ফিচার পোস্ট করেছেন নিশ্চয়ই দেখব। অনেক ধন্যবাদ জানাই। আর আপুকে আমার আন্তরিক অভিনন্দন।

 2 years ago 

আমার পোস্টটি ফিচার আর্টিকেলে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। আমি সবসময় চেষ্টা করি ব্যতিক্রম কিছু বিষয় নিয়ে রেসিপি তৈরি করার জন্য। অনেক সময় যেটাতে ব্যর্থ হই, সেটা আর আপনাদের সামনে উপস্থাপন করি না।আর যেটাতে সফল হই, ঠিক সেটাই সবার সামনে উপস্থাপন করি।

 2 years ago 

আজকের এই ফিচার্ড আর্টিকেলে এত মজাদার একটা রেসিপি পোস্ট দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। তাল দিয়ে তৈরি করা মজাদার কেক রেসিপি টা দেখেই তো আমার অনেক লোভ লেগে গিয়েছে। এই পোস্টটাকে ফিচারড হিসেবে মনোনীত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

প্রথমেই @saymaakter আপুকে অভিনন্দন জানাচ্ছি। আজকের ফিচারড আর্টিকেলে তাঁর নাম দেখে বেশ ভালো লাগলো। তিনি চমৎকার ভাবে তালের কেক মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। উনার প্রতিটি রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ উনি সব উপাদান পরিমাণ মতো দিয়ে মিশ্রণ করে এবং সেটা ধাপে ধাপে উপস্থাপন করেন। উনার প্রতিটি রেসিপি অনেক লোভনীয় হয়, খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়।

 2 years ago 

এত সুন্দর একটা রেসিপি পোস্ট ফিচার্ডে দেখেই তো আমার অনেক লোভ লাগলো। এরকম মজার মজার রেসিপি গুলো দেখলে কিন্তু খুব ভালো লাগে। আজকের ফিচারডে দারুন একটা পোস্ট দেখেছি। এই পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আজকের ফিচারড আর্টিকেলে মজাদার রেসিপি পোস্ট মনোনীত করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। @saymaakter আপুকে অনেক অভিনন্দন জানাচ্ছি। তাল দিয়ে বেশ সুন্দর কেক তৈরি করেছে।

 2 years ago 

চেষ্টা করেছি ভাই ব্যতিক্রম একটি রেসিপি তৈরি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64918.30
ETH 1894.27
USDT 1.00
SBD 0.38