"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৯৫[ তারিখ : ০২ - ০৭ - ২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @kazi-raihan


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20250702_134900_Chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screenshot_20250702_134826_Chrome.jpg

সাদা পাথর ভোলাগঞ্জ সিলেট। by @kazi-raihan ( date 02.07.2025 )

প্রতি সপ্তাহের মত আজকেও সিলেট ভ্রমণের আরেকটি অংশ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। সিলেট ভ্রমণের আজকের অংশে থাকছে সাদা পাথর সহ সাদা পাথরের আসল সৌন্দর্যের এক অংশ। সাদা পাথর নিয়ে গত সপ্তাহে যে পোস্ট শেয়ার করেছিলাম সেখানে সাদা পাথরের আসল সৌন্দর্য তুলে ধরতে না পারলেও আপনি ভুলাগাজ থেকে সাদা পাথর পর্যন্ত নৌকায় করে যাওয়ার পথে যে সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন তার কিছু অংশ তুলে ধরেছিলাম তবে হ্যাঁ যদি আকাশে প্রচন্ড মেঘ থাকে সেক্ষেত্রে সেই সৌন্দর্য আরো বেশি আকর্ষণ করবে। যারা গতপর্ব করেছেন বা গত পর্বের সৌন্দর্য উপভোগ করেছেন তারা এ বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। যাই হোক আমরা সাদা পাথর নামার পরে সাদা পাথর দেখতে না পেয়ে কিছুটা অবাক হলাম তবে সামনের দিকে যাওয়ার পরে আমাদের মন ঠান্ডা হয়ে গেল।---


আমার মন ভ্রমণ পিপাসু, তবে বাস্তবতা বড্ড উল্টো। পারিপার্শ্বিক চাপের কারণে ভ্রমণ পিপাসু মন আমার কোনভাবেই তেমনটা এদিক সেদিক ঘুরতে পারে না ।

যাইহোক নিজের কথা বলে আর কি হবে, অথরদের যখন ভ্রমণ বিষয়ক পোস্ট দেখি তখন বেশ ভালো লাগা কাজ করে নিজের মাঝে। মনে হয় ভার্চুয়ালি যেন আমিও তাদের সঙ্গে ঘুরছি।

সাদা পাথর ভোলাগঞ্জ, প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য অথর তার পোস্টের মাধ্যমে তুলে ধরেছে, তা এক কথায় অসাধারণ। মনে হচ্ছিল যেন আমি নিজেই পাথরের উপর দিয়ে হাঁটাহাঁটি করছি, ঝর্ণার ঠান্ডা পানি পায়ে এসে লাগছে, সবমিলিয়ে অন্যরকম একটা অনুভূতি।

বুঝতেই পারছি, অথর বেশ দারুণ সময় কাটিয়েছে। সব মিলিয়ে অথরের পোস্টটা আমার কাছে বেশ ভালো লেগেছে, ইচ্ছে পোষণ করলাম বাস্তবে ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় ঘুরতে যাওয়ার , দেখি সেই সময় কবে আসে।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1LY3uf2a8d2Q5caSqnbnJ8D9hiFpxYLE5AwFG5Yc3jgLuqJbJ5hc8V4aCd5ec9AFSoV4sAAmK7Mn15DqQ.jpeg

ছবিটি রায়হান ভাইয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last year 

গতকালকে সিলেটের ভোলাগঞ্জ নিয়ে পোস্ট করেছিলাম আর সেটা রিচার্ড পোস্ট হিসেবে মনোনীত হয়েছে। আমার পোস্ট রিচার্ড হিসেবে মনোনীত হওয়ায় খুবই ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59763.81
ETH 1570.73
USDT 1.00
SBD 0.42