আমার বাংলা ব্লগ-প্রতিযোগিতা ৮ (শেয়ার করো তোমার সেরা ইলিশ রেসিপি)আনারস ইলিশ রেসিপি
স্টিমিয়ান বন্ধুরা, আসসালামুয়ালাইকুম। আশা করছি ভালো আছেন।আমিও ভালো আছি।মূল বিষয় শুরুর আগে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই সম্মানীয় এডমিন@moh.arif ভাইয়ের প্রতি মাছে ভাতে বাঙ্গালির জন্য এতো সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য।আশা করি,সকলের কাছেই প্রতিযোগিতাটি অত্যন্ত উপভোগ্য এবং আনন্দদায়ক।আর দেরি না করি-
প্রতিযোগিতার পোস্টটি দেখার পর আম্মুকে জানায় ছিলাম আর আম্মু আনারস ইলিশের কথা বলে দিয়েছিল আমায়।শুনেই মনে হলো ইউনিক কিছু একটা হতে পারে।
বাজারে এখন ইলিশ পাওয়া যাচ্ছে না।অনেক খোজার পরেও বাজারে পাচ্ছিলাম না।অনেককে বলার পর পাশের বাসার এক আন্টির কাছে থেকে একটি ইলিশ পেয়েছিলাম।অফ সিজন হওয়ায় আনারস পেতেও একটু কষ্ট হয়েছিল।
তো চলুন উপকরণগুলো জেনে নেই,
- ইলিশ মাছ-১ টা
- আনারস কুরানো-১ কাপ
- আনারসের রস-১ কাপ
- পেয়াজ কুচি-১ কাপ
- তেল-১/৪ কাপ
- হলুদ গুড়া-১/২ চা চামুচ
- মরিচ গুড়া-২ চা চামুচ
- ধনিয়া গুড়া-১ চা চামুচ
- জিরা গুড়া-১/২ চা চামুচ
- কাচা মরিচ-৪/৫ টা
- লবণ-স্বাদমতো
- চিনি-আনারস কতটা মিষ্টি তার উপর
প্রস্তুত প্রণালীঃ
ধাপ-১:-
প্রথমে মাছটিকে সুবিধাজনক মাপ নিয়ে কেটে নিয়েছিলাম।তারপর আনারসটিকে মাঝ দিয়ে কেটে দুই ভাগে ভাগ করে নিয়েছিলাম,যা পরে কাটা চামুচ দিয়ে কুড়ে নিয়েছিলাম।
ধাপ-২:-
মাছগুলো কিছুক্ষন লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম।
ধাপ-৩:-
ওদিকে লবণ দিয়ে মাছ মেখে রেখে প্যানে তেল দিয়ে স্টোভে বসিয়ে দিয়েছিলাম।
ধাপ-৪:-
তেল গরম হওয়ার পরে তাতে পেয়াজ কুচি দিয়েছিলাম এবং হালকা লাল রঙ আসা পর্যন্ত ভেজে ছিলাম।
ধাপ-৫:-
পেয়াজে হালকা লাল রঙ আসার পর আনারস কোরা দিয়ে কিছুক্ষন নেড়ে নিয়ে অন্যসব উপকরণ দিয়ে কষিয়ে নিয়েছিলাম।
ধাপ-৬:-
এরপর ৪ টেবিল চামচ আনারসের রস দিয়ে আরো ভালো করে কষিয়ে নিয়েছিলাম।যখন তেল উপরে উঠেছিল তখন মাছগুলো কষানির ভেতর দিয়েছিলাম।উলটে পালটে নিয়ে বাকি রসটুকু ঢেলে ঢাকনি দিয়ে মাঝারি আচে ১০ মিনিট রেখেছিলাম।
ধাপ-৭:-
মাঝে মাঝে খুব সতর্কতার সাথে ঝাকিয়েছিলাম এবং তেল যখন উপরে উঠেছিল তখন কাচামরিচ দিয়েছিলাম।তারপর আবার ঢাকনা দিয়ে মিনিট দুয়েক রেখেছিলাম।
রান্না শেষ।এবার পরিবেশনের পালা।ইচ্ছামতো ডেকোরেশন করে পরিবেশন করতে পারেন সুস্বাদু আনারস ইলিশ।
ব্যক্তিগত মতামতঃ
রান্নাটি আমি নিজে করিনি।আম্মু করে দিয়েছিল।তবে এটা সেটা করে দিয়ে সামান্য সহযোগিতা করেছিলাম।এর আগে এই রেসিপি আমি কখনো খাই নাই,এমনকি আনারস দিয়ে যে এমন রেসিপি করা যায় তাও জানতাম না।আসলেই খুব ভালো লেগেছিল।
আশা করি,আপনাদেরও ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে।
cc.@farhantanvir
Shot on. Redmi note 9 & oppo f19 pro
Location
Date. 26/10/21
ইলিশ মাছ দিয়ে আনারস রেসিপিটি আমার খুবই পছন্দ হয়েছে এবং মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। ইলিশ মাছ আমার এমনি অনেক পছন্দ। তারপরে সুন্দরময় রেসিপি দেখে আমার খেতে খুব ইচ্ছা করছে। আপনার জন্য শুভকামনা রইল।
আনারস দিয়ে ইলিশ মাছ রান্না এই প্রথম দেখলাম ভাই। দেখে মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে। আপনি প্রতিটি ধাপে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আগামী দিনে যেন শুভকামনা রইল, ভাই।
আপনার মায়ের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।ইলিশ আনারসের রেসিপি আমি এর আগে কখনো দেখিনি। জানিও না খেতে কেমন লাগে। তবে আপনার রেসিপি দেখে আমার খুবই ভালো লেগেছে। আর মনে হয়েছে সাতটা অতুলনীয় হয়েছে। যেহেতু মায়ের হাতের রান্না বলে কথা।।♥
আমার কাছে অনেক ইউনিক লেগেছে। আমিও একদিন রেসিপিটি তৈরি করব। উপস্থাপনাও বেশ সুন্দর হয়েছে। রেসিপিটি অনেক লোভনীয় । ধন্যবাদ রেসিপিটি উপহার দেবার জন্য ভাইয়া
আসলে আনারস দিয়ে ইলিশ একটি অন্যরকম রেসিপি হয়েছে । ইলিশের বিভিন্ন ধরনের রেসিপি আমি খেয়েছি। কিন্তু আনারস দিয়ে ইলিশ কখনো খাওয়া হয়নি। আপনার রান্নার পদ্ধতি দেখে মনে হচ্ছে খাবারটি খুব মজা হয়েছিল। আপনার জন্য শুভকামনা।
আগে এই রেসিপি আমি কখনো খাই নাই, দেখি নাই, শুনিও নাই।এমনকি আনারস দিয়ে যে এমন রেসিপি করা যায় তাও জানতাম না।ধন্যবাদ আপনাকে এমন সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।
জাস্ট অসাম । শুভেচ্ছা রইল তোমার জন্য।
বাহ ভাইয়া আপনার এই রেসিপি তো আমি আজকেই প্রথম দেখলাম।আমার কাছে রেসিপিটি অনেক বেশি ইউনিক মনে হয়েছে। আর আপনার ডেকোরেশন ও খুব বেশি সুন্দর ছিলো। সুন্দর ভাবে লিখেছেন সব।
সম্পূর্ণ নতুন একটি রেসিপি দেখলাম ভাই আজকে।আনারস দিয়ে ইলিশ মাছ রান্না করা যায় এই ধারণাও কল্পনার বাইরে।আপনার উপস্থাপনাও অনেক সুন্দর ছিল।সব মিলিয়ে শুভকামনা রইলো ভাই।
আনারস ইলিশ খুবই ইউনিক একটি রেসিপি আপনি তুলে ধরেছেন। এ ধরনের রেসিপি আমি এর আগে কখনো দেখেনি ।আমার কাছে আপনার ইউনিক রেসিপিটি খুবই ভালো লেগেছে ।খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা করেছেন। আপনার ডেকোরেশন টাও ছিল অসাধারণ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।