একটি ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ২৩ শে অক্টোবর, বুধবার, ২০২৪ খ্রিঃ



কভার ফটো

IMG-20241023-WA0015.jpg



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমি ছোটবেলা থেকে আর্ট করতে ভীষণ পছন্দ করি। আমি এখন থেকে আমার বাংলা ব্লগে প্রতি সপ্তাহে আর্ট পোস্ট শেয়ার করার চেষ্টা করবো। কিছুদিন আগে আমি একটি ম্যান্ডেলা আর্ট করেছিলাম। যদিও
আর্ট টি করতে অনেক সময় প্রয়োজন হয়েছিলো। আজ আমি আপনাদের সাথে সেই ম্যান্ডেলা আর্ট টি শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে দেখে আসি আমার আর্ট করা ম্যান্ডেলা টি।



উপকরণ সমূহ :

Gallery_1729655036135.jpg

▪️ সাদা কাগজ
▪️ পেন্সিল
▪️ রাবার
▪️ স্কেল
▪️ জেল পেন
▪️ কম্পাস



ধাপ-১

Gallery_1729655231172.jpg

প্রথমে কম্পাস এবং পেন্সিলের সাহায্যে একটি কেন্দ্র থেকে পরপর অনেকগুলো বৃত্ত এঁকে নিয়েছি।



ধাপ-২

Gallery_1729655085071.jpg

প্রত্যেকটি বৃত্তের উপর চারিপাশ দিয়ে নির্দিষ্ট পরিমাণ দূরত্বে দাগ টেনে নিয়েছি।



ধাপ-৩

IMG-20241023-WA0042.jpg

IMG-20241023-WA0041.jpg

কেন্দ্রে কম্পাস বসিয়ে কম্পাস এবং জেল পেনের সাহায্যে তিনটি বৃত্তের উপরে দাগ দিয়ে নিয়েছি। তারপর প্রথম বৃত্তের মধ্যে একটি ফুল এবং দ্বিতীয় বৃত্তটি জেলকলমের সাহায্যে মোটা কালি করে নিয়েছি।



ধাপ-৪

IMG-20241023-WA0033.jpg

এভাবে করে ধাপে ধাপে আরও কিছু বৃত্তের মধ্যে ফুল এবং বিভিন্ন ধরনের নকশা অংকন করে নিয়েছি।



ধাপ-৫

IMG-20241023-WA0040.jpg

IMG-20241023-WA0034.jpg

এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটি ধাপে ফুল এবং নকশা এঁকে নেওয়ার পর দুই পাশে দুটি দাগ দিয়ে মাঝে ছোট ছোট করে দাগ দিয়ে বেড়ার মতো এঁকে নিয়েছি। তারপর পরবর্তী বৃত্তের মধ্যে পাতা এঁকে নিয়েছি।



ধাপ-৬

IMG-20241023-WA0035.jpg

পাতাগুলোর মধ্যে গোল দিয়ে তারপর গোলক কেন্দ্র করে কয়েকটি ফুলের পাপড়ি এঁকে নিয়েছি।



ধাপ-৭

IMG-20241023-WA0038.jpg

সর্বশেষ বৃত্তের যতটুকু জায়গা ফাঁকা রয়েছে সেখানে বৃত্তের সীমা এর সমান করে ছোট ছোট দাগ দিয়ে নিয়েছি।



ধাপ-৮

IMG-20241023-WA0036.jpg

প্রত্যেকটি ঘরে ডিজাইন সম্পূর্ণ করে পেন্সিলের দাগ গুলো মুছে দিয়ে তারপর কম্পাস ও জেলপেন এর সাহায্যে দাগুলো গাঢ় করে নিয়েছি।



শেষধাপ

IMG-20241023-WA0015.jpg

সর্বশেষে আমি সিগনেচার করে নিয়েছি। এটাই ফাইনাল আউটপুট।

ছবির বিবরণ

ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ২০ আগস্ট ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর একটি মেন্ডেলা চিত্র অংকন দেখতে পেলাম। চিত্রটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এত সুন্দর ও দক্ষতার সাথে আপনি চিত্রটি আমাদের মাঝে শেয়ার করলেন। দেখতে পেয়ে মুগ্ধ হলাম।

 2 years ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ম্যান্ডেলা আর্ট দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার হাতের কাজ দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

দেখেই বোঝা যাচ্ছে এই আর্টটি করতে অনেক বেশি সময় লেগেছে। আসলে মেন্ডেলা আউট করতে খুবই সময় লেগে যায়। তারপরে আপনি আবার অনেক সুন্দর ভাবে সমান করে পুরো কাজটা কমপ্লিট করেছেন। দেখতেও ভীষণ ভালো লাগতেছে। আপনার আজকের আর্ট আমার অনেক পছন্দ হয়েছে।

 2 years ago 

আপু আপনি খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আপনার এত সুন্দর আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার আর্ট দেখেই বুঝা যাচ্ছে সম্পূর্ণ করতে অনেক সময় লেগেছিল। এই ধরনের আর্ট করতে ধৈর্যের প্রয়োজন। আমিও ম্যান্ডেলা আর্ট করতে খুব পছন্দ করি। ছোট ছোট ডিজাইন দিয়ে এই ধরনের আর্ট করা হয় বলে দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

যদিও ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আপনি বেশ নিঁখুত করে সময় নিয়ে একটি সাদা কালো ম্যান্ডেলা আর্ট করে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার উপস্থাপনার ধাপ গুলো কিন্তু দারন হয়েছ। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ ম্যান্ডেলা আর্ট টি করতে অনেক সময় প্রয়োজন হয়েছিলো। যতটা পেরেছি আমি চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট করা অনেক সময় সাপেক্ষ এবং ধৈর্যের ব্যাপার। আপনি খুব চমৎকার একটা আর্ট করেছেন। মুগ্ধ হয়ে গেলাম আপনার এই মেন্ডেলা আর্ট দেখে। প্রত্যেকটা ডিজাইন বেশ নিখুঁতভাবে করেছেন। দেখেই বোঝা যাচ্ছে অনেক সময় লেগেছে এটা করতে। অনেক ধন্যবাদ আপু এত চমৎকার একটা ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ম্যান্ডালা আর্ট এর সৌন্দর্য নির্ভর করে এর ছোট ছোট ডিজাইন এর উপর। আর সেই ডিজাইনগুলো বেশ সুন্দরভাবে এঁকেছেন। আর তাইতো ম্যান্ডালা আর্টটি দেখতে বেশি সুন্দর লাগছে। দেখেই বুঝা যাচ্ছে বেশ সময় নিয়ে এঁকেছেন। আর ম্যান্ডালা আর্ট যত সময় নিয়ে আঁকা হবে তত সুন্দর হবে। ধন্যবাদ আর্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ খুব সুন্দর ভাবে পুরো ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে উপস্থাপন করছেন। এই ধরনের ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় ও ধৈর্য লাগে।আপনার ম্যান্ডেলা আর্ট দেখে বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে আর্টি টি করছেন।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ম্যান্ডেলা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর একটি মেন্ডেলা আর্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত সুন্দর আর্ট দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকে অসাধারণ আর্ট এখানে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। এখানে আপনি যে ডিজাইনগুলো দিয়েছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে আপনি এত অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন যা দেখে আপনার আর্ট করার প্রতিভাও খুবই ভালোভাবে ফুটে উঠেছে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.079
BTC 62672.39
ETH 1651.10
USDT 1.00
SBD 0.42