চীনা বাঁশের গল্প

in #motivation8 years ago

আমাদের দেশে আমরা এই যে গ্রামে গেলেই বাঁশঝাড় দেখি, এগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মোটামুটি দ্রুতই বেড়ে ওঠে বাঁশগুলো । চীনা বাঁশের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা মোটেও এরকম না ! চীনা বাঁশের কাহিনীটা একটু আলাদা ।


Image Source

ধরো তুমি একটা চীনা বাঁশের বীজ বপন করলে । এরপর তোমাকে সেই বাশটাকে পানি দিতে হবে, সার দিতে হবে, অনেক জত্ন করতে হবে । এখানেই শেষ নয়, নিয়মিত খেয়াল রাখতে হবে তার, পাশাপাশি অন্যান্য কাজগূলোও নিয়মিত করতে হবে ।

আশ্চর্য জনক ব্যাপার হলো, এত কিছু করার পর দেখা যায় প্রথম বছরে চারার নামগন্ধ নেই, সেটি বাড়ার কোন সম্ভাবনাই নেই । প্রথম বছর যায়, দ্বিতীয় বছর আসে ।এ বছরেও কোনোরকম লক্ষন দেখা না। তৃতীয় বছরেও যখন দেখা যায় না কোনী সম্ভাবনা, অনেকেই মনে করে বীজটা মারা গেছে। বাঁশ হবার সম্ভাবনা নেই । এই করেই যখন চতুর্থ বছর কেটে যায়, তখন মোটামুটি সবাই আসা ছেড়ে দেয়। চমক দেখা যায় এর পরপরই । চতুর্থ বছরের শেষে দেখা গেল ছোট্ট একটা চারার মত উঠেছে সেখান থেকে । পরের দিন থেকেই তুমি দেখবে হু হু করে বাড়তে শুরু করেছে চীনা বাঁশগুলো ! এক ফিট , দু ফিট করতে করতে এই দেখা যাবে ৫ সপ্তাহে ৯০ ফুটি দানব বাঁশে পরিণত হয়েছে এই চীনা বাঁশ গুলো ।

একেবারে হাল ছেড়ে দেয়ার অবস্থা থেকে রাতারাতি এই অস্বাভাবিক উন্নয়ন একটু ভাবার বিষয়ও বটে । বাঁশ গাছ থেকে এ শিক্ষা টা আমাদের জীবনেও নেয়া যেতে পারে । কীভাবে ? এই পাঁচ বছরে চীনা বাঁশ কিন্তু থেমে থাকেনি, তারা মাটির তলে শক্ত ভিত গড়ে তারপরেই মাথা তুলে দাড়িয়েছে । আমরা আমাদের জীবনে এই চীনা বাঁশের গল্প থেকে ৩টি শিক্ষা নিতে পারি ।

১. সবকিছুর শুরু সেই ভিত্তি থেকেই হয় ।

২. ছোট ছোট ধাপে এগিয়ে যাওয়া ।

৩. অধ্যবসায়, ধৈর্য, বিশ্বাস ।

DQmUsDx6pen1XAB66xGNezuiZ9RYoXEv9U98MqHzTxFV1dE_1680x8400.png

এই গল্পের শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে আমরা আমাদের পরের পোস্টে আলোচনা করব ।

Follow.png

Sort:  

You have received an upvote from @nicestbot. I am an automated curation bot trying to make minnows happy.



Hello Dear Steemian,


I am S.A.R.A.H. (Search Automatically High Reward Articles) Bot.

I'm an artificial intelligence that automatically looks for posts that expect high rewards. I recognize such posts, make my upvote on them and get a high Curation Reward. If you want to join in, you can hang on to my curation trail. You can follow me on Steemauto or on Streemian.

If it looks like this you are doing it right:



Let's maximize our curation rewards together!

Yours,

S.A.R.A.H.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60051.75
USDT 1.00
ETH 1521.77
SBD 0.47