আজকে বিকেল বেলার কিছু ফটোগ্রাফি |১০% বেনিফিসিয়ারি @shy-fox এর জন্য

IMG_20210217_163557.jpg

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আমি ও ইশ্বরের কৃপায় অনেক ভালো আছি ৷ আমি আজকে "আমার বাংলা ব্লগে" বিকেল বেলার কিছু ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ৷

বিকেল বেলায় এক অপরুপ প্রাকৃতিক সৌন্দয্য ধারন করে থাকে ৷ আমি বিকেল বেলায় ফসল দেখতে যাই ৷ যেখানে আমরা ধান ফসল রোপন করেছি ৷ আমি জমিতে পানি দেওয়ার জন্য সেখানটে যাই ৷ আমরা মটর দিয়ে জমিতে পানি সেচ দিয়ে থাকি ৷ আমি হঠাৎ করে লক্ষ্য করে দেখি মটর দিয়ে অনেক সুন্দর ভাবে পানি বের হচ্ছে ৷ তারমধ্যে আবার বিকেলের সূর্যাস্ত পরেছে ৷ এই সূর্যাস্তের সময় আমি অনেক গুলো ছবি তুলে নেই এবং ঐ ছবি গুলো আপনাদের মাঝে বিলিয়ে দিয়ে তার মধ্যে কিছু বর্ণনা দিতে চাই ৷

বিকেল বেলার কিছু কিছু স্মৃতি আমাদের মনকে অনকে আনন্দদিত করে তোলে ৷ কারন বিকেলের সব প্রাকৃতিক সৌন্দয্য নানা রঙ বেরঙের দেখা যায় ৷ সূর্য লাল টকটকে হয়ে যায় ৷ কত যে মধুর লাগে দেখতে ৷ আপনারা মনে ভালো ভাবেই বুঝতে পারেন এবং নিজেও তা উপলদ্ধি করতে পেরেছেন ৷

IMG_20210217_163548.jpg

IMG_20210217_171847.jpg

বর্তমান মৌসুমে কিন্তু ধান চারা রোপন চলতেছে ৷ আর আমরা সেই ধান পানি সেচ দিয়ে আগাছা দমন করে এবং কি সার প্রয়োগ করে আমরা ধান ফসল উৎপন্ন করে থাকি ৷ আর আমারা এই ফসল দিয়ে আমরা ভাত খেয়ে থাকি ৷ এবং ফসল বিক্রি করে আমরা নানা ধরনের প্রয়োজন মিটিয়ে নেই ৷ সবচেয়ে এইখানের বড় বিষয় হচ্ছে আমরা যেন দু মুঠো ভাত খেতে পারি ফসল ফলিয়ে ৷

IMG_20210217_165525.jpg

একটি ফসল চাষ করতে হলে অনেক কষ্ট করতে হয় ৷ কষ্ট না করলে ফসল এমনি এমনি আসবে না ৷ একটি ফসলে অনেক শ্রম দিতে হবে ৷ ফসলের প্রতি খেয়াল রাখতে হবে ৷ কারন একটি ফসলে অনেক ধরনের রোগবালাই হয়ে থাকে ৷ বর্তমানে কিন্তু অনেক ধরনের রোগবালাই আমরা দেখতে পাই ৷ এই রোগবালাই গুলো দমন করতে হবে ৷ এবং ফসলের অনেক যত্ন নিতে হবে ৷ ধানচারা রোপনের পর দুই বার আগাছা পরিষ্কার করে দিতে হবে ৷ সঠিক মত সার প্রয়োগ করতে হবে ৷ তাহলেই আমরা সঠিক ফসল উৎপাদন করতে পারবো ৷ কারন আমাদের দেশে কিন্তু ধান চাষের উৎপাদন অনেক বেশী হয় ৷ এই ফসল খাবার যোগায় ৷ এবং এই ফসল বিক্রি করে নানা ধরনের প্রয়োজন মিটিয়ে থাকে সাধারন চাষীরা ৷

IMG_20210413_172340.jpg

IMG_20210413_172017.jpg

আমি আমাদের ফসলে পানি সেচ দিয়ে বাড়ির পথে হঠাৎ দেখতে পেলাম ৷ মঠে অনেক ছেলে ক্রিকেট খেলতেছে ৷ আসলে আমার ও ক্রিকেট খেলা অনেক পছন্দ ৷ তাই আমি আর বাড়িতে না গিয়ে ক্রিকেট খেলায় নেমে পড়লাম ৷ ঐ সময়ে আমি কিছু ফটোগ্রাফি করে নিলাম ৷ বিকেলের সেই অপরুপ প্রাকৃতিক সৌন্দয্যে আমাদের ক্রিকেট খেলার সেই দৃশ্য গুলি ৷ আমরা ছোট বেলায় অনেক সময় বা প্রতিদিন ক্রিকেট খেলতাম ৷ বিশেষ করে বিকেলে ক্রিকেট খেলার মজাই অন্যরকম ৷

সবচেয়ে ভালো লাগে বিকেলের আবহাওয়া মিষ্টি রোদ তারপর হচ্ছে লাল টক টকে সূর্যের হাসি ৷ মনে হয় চারদিকে লাল বর্ণ ধারন করে থাকে ৷ তাই আমি আজকে কিছু বিকেলের ফটোগ্রাফি করে থাকি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ৷

IMG_20210413_172153.jpg

IMG_20210413_171907.jpg

সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি

বিষয়বিকেল বেলার ফটোগ্রাফি
ছবি ক্লিক@yoyopk
তারিখ০৫-০২-২০২২
ডিভাইস নামvivo Y11
লোকেশনW3W
ধন্যবাদ সবাইকে
Sort:  
 4 years ago 

পড়ন্ত বিকেলে আপনার ফটোগ্রাফি গুলো খুবই অসাধারণ ছিল। আপনি খুব সুন্দর করে সময় নিয়ে ছবিগুলো তুলেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার খুব পছন্দ হয়েছে । আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া

 4 years ago 

বিকেল ঘুরে খুবই সুন্দর ফটোগ্রাফি করে সাথে সুন্দর উপস্থাপনা করেছেন সত্যি আপনি খুব সুন্দর ভাবে উপভোগ করেছেন ফটোগ্রাফি গুলাও বেস্ট ছিল বিশেষ করে প্রথম দ্বিতীয় এবং চতুর্থ নাম্বার ফটো শুভেচ্ছা রইল আপনার জন্য

ধন্যবাদ ভাইয়া

 4 years ago 

ওয়াও ভাইয়া আপনি আমাদের মাঝে খুবই চমৎকার সব ফটোগ্রাফি উপস্থাপন করেছেন। বিশেষ করে আপনি গ্রাম বাংলার দৃশ্যগুলো আমাদের মাঝে খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। গ্রামীণ পরিবেশ আসলে খুবই সুন্দর আমি যেহেতু একজন গ্রামের ছেলে তাই আমি এটা খুবই ভালো করে বুঝতে পারি। আপনার তোলা ফটোগ্রাফি গুলো প্রত্যেকটা খুবই স্পষ্ট ছিল ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া সুন্দর ভাবে মন্তব্য করার জন্য

 4 years ago 

আপনার নিজের হাতে তোলা ছবির ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া

ধন্যবাদ ভাইয়া

 4 years ago 

  • অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোকপি আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখে মনে হচ্ছে আপনি খুব ভালো ফটোগ্রাফি করতে পারেন। ফটোগ্রাফির উপর আপনার দক্ষতা রয়েছে।

ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64482.23
ETH 1686.47
USDT 1.00
SBD 0.42