চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি !!

in Incredible India2 years ago

IMG_20240205_211059.jpg

নমষ্কার বন্ধুরা ,,

সাধারনত এই ফুলের নাম চন্দ্রমল্লিকা এই ফুল আমাদের চোখে অতি পরিচিত একটি ফুল বলা যায় ৷ সাধারনত এই ফুলের অনেক প্রজাতি রয়েছে ৷ যেগুলো আমরা অনেকেই চিনে থাকি না ৷ তারপর এই ফুল শীতকালে বাণিজ্যিক ভাবে চাষ করা হয়ে থাকে ৷ সাধারনত এই ফুল গুলো শীতের শুরুতে এবং শেষ পর্যন্ত দেখা যায় ৷ শীত শেষ হয়ে গেলে এই ফুল গুলো আর চোখে পড়ে না ৷

সাধারনত চন্দ্রমল্লিকা ফুল গুলো গাছে সতেজ বা থাকতে পারে প্রায় এক মাসের মত তারপর ফুল গুলো গাছ থেকে আস্তে আস্তে ঝরে পরে দেখতে পাওয়া যায় ৷ সাধারনত আমাদের চোখে সাদা চন্দ্রমল্লিকা ফুলটি বেশী দেখতে পাওয়া যায় অন্যান্য রঙের ফুল গুলো খুবই কম দেখতে পাওয়া যায় ৷ নভেম্বর মাসে এই ফুল গুলো গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে ৷ এই ফুল গুলো ফুলদানি সাজানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে ৷ তারপর এই ফুল গাছের ডাটা গুলো মালা তৈরির কাজে ব্যবহার করা হয়ে থাকে ৷

IMG_20240205_223049.jpg

অনেকে আবার এই ফুলকে চন্দ্রমুখী ও বলে থাকে ৷ তবে আমাদের এই দিকে এই ফুল গুলোকে চন্দ্রমল্লিকা নামেই চিনে থাকে বেশীরভাগে ৷

চন্দ্রমল্লিকা চাষ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা ,,

সাধারনত এই চন্দ্রমল্লিকা ফুল গুলো ঠান্ডা আবহাওয়া এবং রোদযুক্ত জায়গায় রোপণ করা উচিত ৷ তার পাশাপাশি মাটি হতে হবে দোঁআশ বা বেলে দোআঁশ মাটি ৷ তাহলে চন্দ্রমল্লিকা গাছ রোপণ করার উপযোগী ৷

চারা তৈরি ,,, সাধারনত চারা তৈরির ক্ষেত্রে বীজ বপণ বা সাকার কলম তৈরি করে এই গাছের চারা রোপণ করা যেতে পারে খুব সহজেই ৷

চারা গাছ রোপণ করার পর বেশ কয়েকদিন ধরে পানি সেচ দিতে হবে যখন গাছে নতুন কচি পাতা গজাতে শুরু করবে তখন সেই সময়ে গাছে কিছু হালকা পরিমাণে সার প্রয়োগ করতে হবে ৷

তারপর কিছুদিন পর পর গাছের গোড়া গুলা পরিস্কার করে দিতে হবে ৷ গাছে বা ফুলে কোন পোকামাকড় আক্রমন করলে হালকা পরিমাণে কীটনাশক ব্যবহার করতে হবে ৷

এই গাছের ফলন জাত ভেদে কমবেশী রয়েছে ৷ তবে শীতকালে যে কোন জাতের গাছে ফলন একটু বেশী পাওয়া যায় ৷

IMG_20240205_223019.jpg

চন্দ্রমল্লিকা ফুলের উপকারিতা
  • চন্দ্রমল্লিকা ফুলের রস বা পাতার রস অনেক কার্যকারিতা রয়েছে ৷ যেমন এই গুলোর রস জ্বর , সর্দি কাশি নিরাময়ে ভালো কাজ করে থাকে ৷

  • তারপর আমাদের চোখে অনেক সময় ময়লা পরে চোখ গুলো লাল হয়ে যায় বা ফোলা ফোলা ভাব থাকে ৷ এই ধরনের রোগ সারাতে এই চন্দ্রমল্লিকা ফুলের রস বেশ উপকারি ৷

  • সাধারনত এই ফুলের মধ্যে রয়েছে এন্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের যে কোন ক্ষত সারাতে বেশ সাহায্য করে থাকে ৷ তারপর আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ করতে বেশ কার্যকর হয়ে থাকে ৷

  • তারপর ডায়াবেটিস থেকে শুরু করে হৃদরোগ প্রতিরোধে বেশ উপকারি ৷ এই চন্দ্রমল্লিকা ফুলের রস আমাদের শরীরের ত্বক সবল এবং উজ্জ্বল রাখতে বেশ সাহায্য করে থাকে ৷

তারপর এই চন্দ্রমল্লিকা ফুলের রস চা তৈরি করে পান করে থাকে ৷ এতে করে অনেক উপকারিতা পাওয়া যায় ৷

অপকারিতা

সাধারনত এই ফুলের কোন অপকারিতা দিক নেই তাই তুলে ধরতে পারলাম না ৷ আপনারা নিঃসন্দেহে এই ফুলের কার্যকারিতা পাওয়ার জন্য ব্যবহার করতে পারেন ৷

IMG_20240205_223135.jpg

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রইলো ৷ আর আমার চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি এবং তার পাশাপাশি সংক্ষিপ্ত বর্ণনা গুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
 2 years ago 

চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। ফুলটি আগেও দেখেছি কিন্তু ফুলটি সম্পর্কে এত তথ্য জানা ছিলো না। অনেক ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ নিজের প্রতি খেয়াল রাখবেন ৷

Loading...
 2 years ago 

অনেক চমৎকার ভাবে আপনি চন্দ্রমল্লিকা ফুল গুলোকে ক্যামেরা বন্দী করেছেন। ফোকাস একদম ক্রিস্টাল ক্লিয়ার ছিল ফুল গুলো যেন জীবন্ত।

হ্যা ভাই আমি অনেক চেষ্টা করে ফটোগ্রাফি সুন্দর করার ৷ ধন্যবাদ ভাই 🧡

 2 years ago 

আপনার ফটোগ্রাফি মানেই যেন আগুন। খুব সুন্দর করে ক্যামেরাবন্দী করতে পারেন। ফটোগ্রাফি স্কিল আপনার অনেক ভালো।

 2 years ago 

আসলে কি আর বলব আপনার পোস্টের ফটোগ্রাফি দেখেই চোখ আটকে যায়। যেটা দেখতে অনেক ভালো লাগে। আজকে আপনি আমাদের সাথে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি, এবং চাষ করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছেন। সেই সাথে এই ফুলের উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম, ধন্যবাদ।

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন আপু 🧡

 2 years ago 

ফুল ফুল একটি পবিত্র জিনিস ফুলের সৌন্দর্য বরাবরই আপনি খুব সুন্দর করে ফুটিয়ে তোলেন। আমি এর আগেও আপনার ফটোগ্রাফি গুলো দেখেছি আপনার ফটোগ্রাফি গুলো বেশ দারুন হয়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন কিছু চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য

 2 years ago 

চন্দ্র মল্লিকা ফুল তার নামের মতোই সুন্দর। আমার খুব প্রিয় একটা ফুল।এই ফুল গাছের চাষাবাদ পদ্ধতি,!উপকারীতা, অপকারিতা সবকিছুই আপনি খুব সুন্দর করে তুলে ধরেছেন এই লেখায়।
সেই সাথে এই ফুলের চমৎকার ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সব সময়।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চন্দ্রমল্লিকা ফুলটি আমি কখনো দেখি নাই।আজকে এই ফুল সম্পর্কে জানতে পারলাম। ফুলটির ফটোগ্রাফি দারুণ হয়েছে। দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি।যাইহোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন

 2 years ago 

চন্দ্রমল্লিকা ফুল দেখতে অনেক বেশি সুন্দর লাগে।। আজকে আপনি এই ফুল সম্পর্কে বেশ আলোচনা করেছেন জেনে খুবই ভালো লাগলো।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 63940.64
ETH 1672.83
USDT 1.00
SBD 0.42