High hill injury fracture!

in #wafrica8 years ago

FB_IMG_1522253849427.jpg
ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়- "হাই হিল মূলত আবিষ্কার হয়েছিল পুরুষের জন্য" । কিন্তু কালের বিবর্তনে তা স্থান নিয়েছে মেয়েদের পায়ে। যদিও উদ্দেশ্য সম্পুর্ন ভিন্ন।

খ্রিষ্টের জন্মের ১০০০ বছর আগে মিশরের "টেবাস" নামে এক জায়গায় প্রথম এই হিল পরা শুরু হয়। তখন সামাজিক মর্যাদার উচ্চতার উপরে হিলের উচ্চতা নির্ধারন করা হতো। কিন্তু পরবর্তীতে রোম ও প্যারিসে পুরুষ ও মহিলারা নিজেদের উচ্চতার সাথে ম্যাচিং করে ইচ্ছা মত হিল পরতো। ব্রিটেনে যে সব মহিলারা হাই হিল পরে পুরুষদের বিয়ের জন্য প্রলুব্ধ করতো, তাদের জন্য শাস্তির ব্যবস্থা প্রচলিত ছিল। এমনকি নেপোলিয়ান মানুষের সমতা বিধানের জন্য সাড়া ইউরোপে হাই হিল নিষিদ্ধ করেন।

কিন্তু মজার বিষয় হলো তখন ফ্রান্সের রাজা লুইস নিজেই তার উচ্চতা বাড়ানোর জন্য ৫ ইঞ্চি উঁচু হিল পরতেন। ঐ হিল ইতিহাসে “লুইস হিল” (Luis Heels) নামে পরিচিত। ১৯শ শতকের শুরুতে আবার আমেরিকাতে ব্রোথেল হাউজ গুলোতে হাই হিলের প্রচলন হয়, যা ফ্রান্স থেকে আমদানি করা। ১৯৫০ সালের পর থেকে এই হাই হিল কোর্ট সু হিসেবে প্রচলিত এবং ফ্যাশনের জন্য এক অনন্য উপাদান হিসেবে আত্মপ্রকাশ করে।

যে যার ইচ্ছা, আর যে কারনেই পরুক । এই হাই হিল পরার কিছু ক্ষতিকারক দিক আছে , যা প্রায় অপূরণীয় এবং অবশ্যম্ভবী। অতিরিক্ত ও আনাড়ি ব্যবহারকারীর জন্য খুবই ড্যাঞ্জারাস, Stress Fructure হতে পারে কমনলি । এছাড়া যারা রেগুলার পরেন তাদের- ব্যাক পেইন (Back Pain), কাফ মাসল পেইন( Calf muscles pain), কর্ন (Corn), মেটাটারসালজিয়া (Metatarsalgia) , মর্টনস নিউরোমা(Mortons Nruroma), প্লান্টার ফ্যাসাইটিস (Planter Fascitis) ইত্যাদি খারাপ কিছু রোগ হওয়ার চান্স খুব বেশি।
FB_IMG_1522253855825.jpg

সাথে সাথে Planter আর্চের ন্যাচারাল শেপ (Natural Arch Shape) তো চেঞ্জ হয়েই যায়। আর Low Back Pain কোনো ভাবেই Relief হতে চায় না।

LEGEND_20180224_201739.gif

Sort:  

Hello! I find your post valuable for the wafrica community! Thanks for the great post! @wafrica is now following you! ALWAYs follow @wafrica and use the wafrica tag!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63951.51
ETH 1771.79
USDT 1.00
SBD 0.39