বোগেইনভিলিয়া স্পেক্ট্যাবিলিস (কাগজফুল )
এটি একটি ফুল. এই ফুলগুলোকে বলা হয়ে থাকে বোগেইনভিলিয়া স্পেক্ট্যাবিলিস। তবে এই ফুলগুলোকে আবার বাগানবিলাসও বলা হয়ে থাকে কোথাও কোথাও। আমরা সাধারণ ভাষায় এই ফুলগুলোকে কাগজফুল বলে জেনে থাকি।
এই ফুলের অনেকগুলো প্রজাতি আছে. আর এই ফুল প্রায় সব জায়গাতেই পাওয়া যায়. এই ফুল সবধরণের জলবায়ুতে খাপখাইয়ে বেড়ে উঠতে পারে না,এটি একমাত্র উষ্মমন্ডলীয় জলবায়ুতে বৃদ্ধি পায়. আর যেসব দেশসমূহে উষ্ণতা বেশি সেইসব জায়গাতেই খুব দ্রুত বেড়ে ওঠে.
এই ফুলজাতীয় উদ্ভিদটিকে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন দিক দিয়ে বিশ্লেষণ করেছেন এবং প্রত্যেকে বিভিন্ন নামে সম্বোধন করেছেন। এই ফুলজাতীয় উদ্ভিদটি একটি গুল্মজাতীয় উদ্ভিদ হিসেবে বেড়ে ওঠে. এই ফুলজাতীয় উদ্ভিদটি চিরসবুজ এবং খাড়াভাবে বৃদ্ধি পায়.
এই উদ্ভিদের ফুলগুলো প্রজাতি অনুযায়ী বিভিন্ন কালারের হতে পারে যেমন তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো পিঙ্ক, সাদা, হলুদ, বেগুনি। এছাড়াও প্রজাতি অনুযায়ী আরো রয়েছে।
এই কালারগুলোর মধ্যে পিঙ্ক কালারটিই বেশি আকর্ষণীয় হয়ে ওঠে এবং সৌন্দর্য্য বৃদ্ধি করে থাকে। যদিও অন্যান্য কালারও সৌন্দর্য্য বৃদ্ধি করে কিন্তু পিঙ্ক কালার ফুল সৌন্দর্য্য বৃদ্ধিতে বেশি কার্যকরী হয়.
এই ফুলের পরাগরেণু কিছু পোকামাকড়ের দ্বারা পরাগায়িত হয়ে থাকে। এই ফুলগুলোর সৌন্দর্যতার জন্য অনেকে এই ফুলের উদ্ভিদ বাড়ির গেটে কিংবা ছাদে বা অন্য কোথাও লাগিয়ে থাকেন।
এই ফুলের রঙিনের কারণে বাড়ির চারিপাশের পরিবেশটা আরো সুন্দর হয়ে ওঠে. এছাড়াও এই ফুলের উদ্ভিদ বিভিন্ন উদ্যানে লাগানো হয়ে থাকে। এই ফুলের উদ্ভিদগুলো সাধারণত প্রায় ২৫ মিটারের উপরে বৃদ্ধি পেতে পারে।
শুভেচ্ছান্তে, @winkles
কাগুজে ফুল বলতাম আমরা ছোটবেলায় । আমাদের বাড়িতে একটা কাগুজে ফুলের গাছ ছিল । যদিও সেই ফুল গাছটা গোলাপী বোগেনভুলিয়া ফুলের গাছ ছিল ।
গোলাপি কালারের এই বোগেইনভিলিয়া ফুলগুলো দেখতে খুব সুন্দর হয়ে থাকে. আমাদের গ্রামের বাড়ির গেটে এই ফুল গাছটি আছে এবং সেই ফুলগুলোর কালার হলুদ রঙের .
আমাদের এখানে এই ফুলের গোলাপি রঙেরটা পাওয়া যায়। আমরা এই ফুলগুলোকে গ্রেট ফুল বলে থাকি। তবে আপনার তথ্য গুলো ভালো ছিল।
আপনাকে ধন্যবাদ।
আসলে এই ফুলগুলোর বেশিরভাগ কালার গোলাপি কালারের দেখা যায়. অন্যান্য কালার খুব কমই দেখা যায়. যদিও সাদা কালার দেখা যায় কিন্তু হলুদ কালার আমাদের এদিকে হাতে গোনা কয়েকটি দেখা যায়.
ধন্যবাদ আপনাকে সুন্দর করে বাখ্যা দিয়েছেন কাগজের ফুল সম্পর্কে । এক সময় এই ফুলের গাছ আমাদের বাড়িতেও ছিল ।
এই ফুল প্রায় কম বেশি বাড়িতেই আছে. এই ফুলগুলোর কালারের কারণে বেশি সুন্দর লাগে।