বৃষ্টির জেরে ফলাফলহীন ম্যাচ!

in আমার বাংলা ব্লগ8 months ago
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

England & New Zealand_ Rainy T20 Match.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতদিন ইংল্যান্ড আর নিউজল্যান্ড এর মধ্যে টি২০ খেলা শুরু হয়েছে। ইংল্যান্ড আর নিউজল্যান্ড দুটি টিম কম স্ট্রং না বর্তমান পজিশনে। তবে অন্যান্য দেশ যাই খেলুক না কেন, নিউজল্যান্ড ফিল্ডিং এর ক্ষেত্রে সেরা। কারণ তারা এতো বিপদজনক ভাবে, এমনকি রিস্ক পজিশনেও ঝাঁপ দিয়ে ক্যাচ অথবা বাউন্ডারি বাঁচিয়ে থাকে। এক কথায় বলা যায়, তারা ফিল্ডিং এর মাধ্যমেই ৪০-৫০ রান সেভ করে ফেলে। আর বোলিং এর দিক থেকেও বেশ ভালো আছে। তবে নিউজল্যান্ড কিন্তু এই দুটি জায়গায় ভালো হলেও ব্যাটিং এর দিক থেকে অতটা স্ট্রং না, তেমন বেশি একটা রান উঠাতে পারে না।

যাইহোক, এই খেলাটা হচ্ছে নিউজল্যান্ড এর পিচে। নিউজল্যান্ড এর পিচে আবার রান করার একটা সুবিধা আছে, তাদের বাউন্ডারি তুলনামূলক একটু ছোট। এমনিতেই এই ম্যাচটা না হওয়ার সম্ভাবনা ছিল বেশি, কারণ মেঘের অবস্থা বিশেষ সুবিধার ছিল না। যাইহোক, অবশেষে খেলা গড়ালে নিউজল্যান্ড টস জিতে যায় এবং ইংল্যান্ডকে ব্যাটিং করতে পাঠায়। এক্ষেত্রে ইংল্যান্ড এর রান করা একটু মুশকিল ছিল, কারণ মাঠ ভিজে ছিল আর বাউন্ডারি বের করা এই ক্ষেত্রে অনেকটা চাপের। ইংল্যান্ড এর সল্ট টি২০ ব্যাটসম্যান হিসেবে একজন সেরা ব্যাটসম্যান, সেটা আমি আইপিএল এর খেলার সময়ের থেকে দেখেছি।

সল্ট অনেক আগের থেকে ইংল্যান্ড টিমে খেলে, কিন্তু আমি একে জাস্ট আইপিএল এর সময়ের থেকে দেখছি। আমি আগে ভাবতাম এই প্লেয়ার অস্ট্রেলিয়ার। তবে যাইহোক, টি২০ তে দারুন ফরম্যাট আর সুন্দর স্মুথ পারফরম্যান্স। এই ম্যাচে রান করতে পারেনি একদমই, হিসেবে যতটুকু পেরেছে, বাটলার তুলনামূলক টি২০ তে যেটা এভারেজ রান থাকে, সেটাই করেছে। মোটামুটি ওপেনে তেমন কোনো পার্টনারশীপ ছিলই না, মিডিল ওভারেও খুব খারাপ অবস্থা ছিল। ইংল্যান্ড বলতে গেলে ব্যাটে একদম ধরাশায়ী অবস্থায় পড়ে গিয়েছিলো। ইংল্যান্ড এর এই অবস্থা দেখে মনে হচ্ছিলো, ১০০ রানের মধ্যে অলআউট হয়ে যাবে।

তবে স্লোগ ওভারে স্যাম করণ ৪৯ রান এর মতো করেছিল, বলে অবস্থার একটু উন্নতি হয়েছিল শেষ মুহূর্তের দিকে, নাহলে একদম ১০০ রানের আগেই আউট হয়ে যেতে হতো। নিউজল্যান্ড বোলিং এর দিক থেকেও যেমন এটাক করেছে, তেমনি ফিল্ডিং এর দিক থেকে। বিশেষ করে ফিল্ডিং যেন এক একটা উড়ে উড়ে চলেছে, বেশিরভাগই ক্যাচ আউট হয়েছে, আর এদের সামনে ক্যাচ উঠলে রেহাই নেই তার। তবে এতো খেটে খেলার পরেও কপালে জেতার কোনো চান্স থাকলো না। কারণ এদের ব্যাটিং শেষ হতে না হতেই আবার বৃষ্টি শুরু হয়েছিল আর এমন হওয়া হলো যে, আর থামার নাম নেই। আর এমনিতেও থামলে খেলার পর্যায়ে থাকতো না, কারণ মাঠে যে পরিমানে জল বেধেছিল, তা ক্লিন করে শুকাতে টাইম লেগে যেত। যাইহোক, তাদের ব্যাটিং না দেখতে পেলেও বোলিং আর ফিল্ডিং এর সুন্দর মুহূর্তটা দেখতে পেয়েছিলাম।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 60184.04
ETH 1615.08
USDT 1.00
SBD 0.42