রেসিপি: কাঁচ কলা দিয়ে ইলিশ মাছের তরকারি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ, স্বাভাবিক আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি ভাগ করে নেবো। আজকে আমি ইলিশ মাছ রান্না করেছি। ইলিশ মাছটা ফ্রিজে ছিল অনেকদিন, আজকে খেয়েই নিলাম। আর এই ইলিশ মাছটা আমি কাঁচ কলা এর সাথে রান্না করেছি, সাথে আলুও আছে। আজকে সকাল থেকে পেটটা একটু খারাপ যাচ্ছিলো তাই কাঁচ কলা দিয়ে রান্নাটা করলাম। কাঁচ কলার অনেক গুনাগুন আছে। এটি পেট খারাপ থেকে শুরু করে শরীরের অনেক সমস্যার সমাধান করে থাকে। কাঁচ কলা খেতে যেমন টেস্টি লাগে তেমনি খাওয়ার সাথে সাথে শরীরে গিয়ে অনেক উপকারী কাজ করে। কাঁচ কলা এক কোথায় দারুন একটা খাবার যা বিভিন্ন তরকারির সাথে বেশ জমজমাট হয়। এখন আমি রেসিপিটির মূল পর্বের দিকে চলে যাবো।


❂প্রয়োজনীয় উপকরণসমূহ:❂

উপকরণ
পরিমাণ
ইলিশ মাছ
১ টি ( বড়ো )
কাঁচ কলা
১ টি
আলু
৯ টি
কাঁচা লঙ্কা
১১ টি
সরিষার তেল
৪ চামচ
লবন
২ চামচ
হলুদ
৩ চামচ
জিরা গুঁড়ো
১ চামচ


ইলিশ মাছ, কাঁচ কলা, আলু


কাঁচা লঙ্কা, সরিষার তেল, লবন, হলুদ, জিরা গুঁড়ো


এখন রেসিপিটি যেভাবে তৈরি করলাম---


✠প্রস্তুত প্রণালী:✠


➤ইলিশ মাছটিকে প্রথমে আমি ভালো করে কেটে নিয়েছিলাম এবং পরে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর কাঁচ কলাটির খোসা ছালিয়ে নিয়ে কাটার পরে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম।

➤আলুগুলোর খোসা ছালিয়ে নিয়েছিলাম এবং কেটে পিচ করার পরে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম।

➤কাঁচা লঙ্কাগুলোকে কেটে নেওয়ার পরে ধুয়ে নিয়েছিলাম।

➤কেটে রাখা ইলিশ মাছের পিচগুলোতে লবন ও হলুদ দিয়ে দিয়েছিলাম। মাছের গায়ে মাখিয়ে নেওয়ার পরে ভালো করে ভেজে নিয়েছিলাম।

➤কেটে রাখা আলুর পিচগুলোকে লাল মতো করে ভেজে নিয়েছিলাম। এরপর কেটে রাখা কাঁচ কলা ভেজে নিয়েছিলাম।

➤কড়াইতে তেল দিয়ে দেওয়ার পরে তাতে ভেজে রাখা আলু, কাঁচ কলা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তাতে লবন, হলুদ স্বাদ মতো দিয়ে দিয়েছিলাম এবং উপাদানগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম।

➤উপাদানগুলোর সাথে মিশিয়ে নেওয়ার পরে তাতে পরিমাণমতো জল দিয়ে দিয়েছিলাম। জল ভালো মতো ফুটে উঠলে তাতে ভাজা ইলিশ মাছের পিচগুলো এক এক করে দিয়ে দিয়েছিলাম।

➤তরকারিটা পুরোপুরি হয়ে আসার জন্য ৮-৯ মিনিট দেরি করেছিলাম।

➤কাঁচ কলা দিয়ে ইলিশ মাছের এই দারুন সুস্বাদু রেসিপিটা তৈরি হয়ে গেলে তাতে আমি জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। আর এখন এটি খাওয়ার জন্য একদম পারফেক্ট।

রেসিপি বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 4 years ago 

কাঁচকলা খুবই পুষ্টিগুণসম্পন্ন একটি সবজি। আপনি কাঁচকলা দিয়ে ইলিশ মাছের খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন ।যেটা দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে ।আপনার রান্না বরাবরই খুবই সুন্দর হয়। আজকের রান্না টিও যথেষ্ট সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 4 years ago 

এটি আসলেই খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আর কাঁচ কলা খুবই উপকারী ও পুষ্টিকর খাবার। তরকারিতে কাঁচ কলার সাথে যেকোনো মাছ অনেক স্বাদ লাগে খেতে। আপনিও বাড়িতে তৈরি করে খাবেন মজাদার তরকারিটা।

 4 years ago 

আপনার রান্না করার পদ্ধতি আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে। আর হ্যাঁ কাঁচকলা দিয়ে সমস্ত ধরনের তরকারি রান্না করা যায় এবং খেতেও খুব সুস্বাদু।

 4 years ago 

হ্যা কাঁচ কলা দিয়ে বিভিন্ন তরকারি অনেক ভালো লাগে। পদ্ধতিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 4 years ago 

দাদা,খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। কাঁচকলা দিয়ে ইলিশ মাছের তরকারি সত্যিই খুবই সুস্বাদু। অনেক আগে ইলিশ মাছ দিয়ে কাঁচকলার তরকারি খেয়েছি আমার মায়ের হাতে। আপনি খুব যত্নসহকারে ইলিশ মাছ দিয়ে কাঁচ কলার তরকারি রান্না করেছেন।আপনার রান্না গুলো সব সময় এবং ইউনিক হয় আজও তার ব্যতিক্রম হয়নি।
রান্না করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দরভাবে বর্ণনা সহ করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ দাদা এতো সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 4 years ago 

খুবই স্বাস্থ্যকর এই কাঁচ কলা, শরীরের অনেক সমস্যা দ্রুত নিরাময় করে। আসলে প্রকৃতির তৈরি সবকিছুই সুপার ফাস্ট কাজ করে শরীরে গিয়ে। কাঁচ কলা এইজন্য সপ্তাহে ৩-৪ বার খাওয়া উচিত কিন্তু আমরা কেবল পেটের সমস্যা হলে খাওয়ায় গুরুত্ব দেই। আর ইলিশ দিয়ে তো অসাধারণ টেস্টি হয়, বলার উপেক্ষা রাখে না।

আপনি বরাবরই অনেক ভালো ভালো রেসিপি শেয়ার করেন দাদা। এবার কাঁচ কলা দিয়ে ইলিশ মাছের তরকারি রেসিপি টা দেখতে সত‍্যি অনেক লোভনীয় লাগছে। বাঙালি রেসিপির মধ্যে আলাদা একটি টেষ্ট পাওয়া যায়। ইলিশ মাছ এমনিতেই অনেক সুস্বাদু লাগে সাথে কাচ কলার মিশ্রণে স্বাদটা একটু বেড়ে যায়। খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন‍্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 4 years ago 

আপনাদের পদ্মার ইলিশ তো একদম সুপার টেস্টি। খেতে অনেক ভালো লাগে। আর কাঁচ কলা একটা দারুন খাবার যার অসাধারণ টেস্ট এর সাথে সাথে ভীষণ ভাবে উপকারী কাজ হয়ে থাকে।

জ্বী দাদা খাওয়ার দাওয়াত রইল।

 4 years ago 

কাঁচ কলা দিয়ে ইলিশ মাছের রেসিপি ওয়াও!!
এটা গ্রাম বাংলার খুব জনপ্রিয় খাবার।
আপনার রেসিপি দেখতে খুব সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে।
ধাপ গুলো সুন্দর করে উপস্থাপন করেছেন।
শুভকামনা রইল।।

 4 years ago 

বাঙালিদের মধ্যে এটি খুবই জনপ্রিয় খাবার । আর কাঁচ কলা একদিক থেকে প্রাকৃতিক মেডিসিন বলা যায়। কারণ এটি খেতে যেমন সুস্বাদু তেমনি শরীরে গিয়ে কোনো সমস্যা নিবারণের কাজ করে থাকে। এটি খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল ইলিশের সাথে।

 4 years ago 

😍😍😍

 4 years ago 

কলা দিয়ে ইলিশ মাছের রেসিপি সত্যিই অনেক সুস্বাদু খাবার। আপনি খুবই সুন্দর ভাবে তৈরি করেছেন। আপনার উপস্থাপনের মাধ্যমে রেসিপি তৈরি করা আমি শিখতে পেরেছি। দেখে মনে হচ্ছে খুবি সুস্বাদু হয়েছে। তাই বারবার খেতে ইচ্ছা করছে। আপনার জন্য রইল শুভকামনা।

 4 years ago 

হ্যা অনেক সুস্বাদু একটা খাবার, যা মুখে স্বাদ লেগে থাকার মতো। আপনি রেসিপির পদ্ধতি দেখে শিখতে পেরেছেন জেনে অনেক ভালো লাগলো। আপনিও বাড়িতে তৈরি করে খাবেন। অনেক টেস্টি আর মজাদার।

 4 years ago 

ইলিশ মাছ এবং কাঁচকলা দুটোই আমার প্রিয়। কাঁচকলা ভর্তা আমার সবথেকে বেশি প্রিয়। দুইটা প্রিয় জিনিসের সংমিশ্রণে আপনি খুব সুন্দর একটি স্বাস্থ্যকর রেসিপি তৈরি করেছেন
আমার খুব খেতে ইচ্ছে করছে দাদা। আপনি খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন যাতে যে কেউ রেসিপিটি দেখে করতে পারে। সর্বোপরি প্রতিনিয়ত আমাদের সাথে এত সুন্দর সুন্দর রেসিপি তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

আমারও ভীষণ পছন্দের। কাঁচ কলা ভর্তা করে খাওয়ায় বেশি কাজ দেয় কিন্তু খুব কম খাওয়া হয়, আমি বেশিরভাগ সময়ে তরকারি করি। খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার এই কাঁচ কলা। আপনি তাহলে ভার্চুয়ালি খেয়ে ফেলুন এই মুহূর্তে তাছাড়া উপায় নেই। হ্যা পদ্ধতিগুলো সহজ আছে যে কেউ দেখে আরামসে করে ফেলতে পারবে।

 4 years ago 
কাঁচ কলা খেতে আমার তেমন ভালো লাগে না। আপনি কাঁচ কলা করা দিয়ে ইলিশ মাছের তরকারি তৈরি করেছেন দারুণভাবে ভাইয়া।প্রয়োজনীয় উপকরণগুলো সঠিক মাত্রায় দিয়েছেন আর আপনি যেভাবে রান্না করেছেন মন বলছে খেতে হবে। বাহ দারুন লাগলো ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।
 4 years ago 

কাঁচ কলার মতো উপকারী তরকারি হয় না, আপনি খাবেন কারণ এটি আমাদের শরীরের জন্য খুব উপকারী। ইলিশ মাছ দিয়ে খেতে দারুন টেস্টি হয়েছিল, আপনিও অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন।

 4 years ago 

কাচ কলা দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি সত্যিই অনেক টেস্টি হয়।এমনিতেই ইলিশ মাছ খুবই সুস্বাদু মাছ।আমার কাছে খুবই ভালো লেগেছে কাচ কলা দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি রান্না। এতো সুন্দর রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা। ❤️❤️

 4 years ago 

হ্যা খুবই সুস্বাদু হয় ইলিশের সাথে কাঁচ কলার তরকারিটা। আপনাদের পদ্মার ইলিশ বলে কথা, স্বাদ তো ১৬ আনা হতেই হবে। আর সাথে আছে আরো একটা সুস্বাদু কাঁচ কলা, দুটো মিলিয়ে অনেক টেস্টি হয়েছিল খেতে।

 4 years ago 

কাঁচ কলা খুবই উপকারী এবং পুষ্টিকর একটি সবজি। আমরা সাধারণত পেটের সমস‍্যায় কাঁচকলা খেয়ে থাকি। তবে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা কখনো খায়নি।

রেসিপি টা বেশ ভালো তৈরি করেছেন দাদা। দুপুরবেলা দেখেই তো খেতে ইচ্ছে করছে। রেসিপির উপস্থাপনা টাও দারুণ হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।।

 4 years ago 

ভীষণ উপকারী কাঁচ কলা। হ্যা এটা ঠিক যে আমরা শুধুমাত্র পেট খারাপ করলেই তারপর খাই। আমিও তাই, যখনি পেট খারাপ মতো হয় তখনি খেয়ে নেই। আর ইলিশ দিয়ে তো কি আর বলবো, আমার এখনই বলতে গিয়ে জিভে জল আসছে, দারুন টেস্টি। আপনিও খেয়ে দেখবেন অনেক মজাদার হয় তরকারিটা খেতে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63244.09
ETH 1685.25
USDT 1.00
SBD 0.39