রোমাঞ্চে ভরা লড়াকু একটি ম্যাচ!
| হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় এক দিনের ম্যাচ ছিল। গতকালকের ম্যাচটা বেশ সুন্দর হয়েছিল। আর অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার খেলা একটা বাধাবাধী খেলা হয়ে থাকে। গতকালকে টসে অস্ট্রেলিয়া জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। অস্ট্রেলিয়ার মাঠে খেলা মানে তাদের টস করার অধিকার, ফলে এখানে প্রত্যেক ম্যাচে অস্ট্রেলিয়ার জেতার চান্স ৯০% . তবে যে পিচে খেলা হয়েছিল, তাতে বল এবং ব্যাট এর দিক থেকে ৫০-৫০ ছিল। ইন্ডিয়া ব্যাটিং করতে নামলে পাওয়ার প্লে ওভারে তেমন একটা ভালো অবস্থা ছিল না। আসলে গিল আর কোহলি লাস্ট ম্যাচে মারাত্মক বাজে ব্যাটিং করেছে।
রোহিত প্রথম ম্যাচে খারাপ খেললেও এই ম্যাচে মোটামুটি ভালো খেলেছে। প্রথমের দিকে তেমন মারার সুযোগ পাচ্ছিলো না , প্রথম দিকে স্ট্রাইক রেট ২৫-২৬ ছিল। কিন্তু পরে ধুম করে কয়েকটা ওভারে ৪ আর ছয় মেরে স্ট্রাইক রেট ১২৫ তুলে দেয়। আর এরপর থেকে রান ভালো উঠতে থাকে, সাথে শ্রেয়াস ভালো খেলছিল। ওপেনের থেকে রোহিত তেমন কারো সাপোর্ট না পাওয়ায় পার্টনারশীপ বিল্ড করতে পারেনি। কিন্তু পরে শ্রেয়াস এর সাথে বেশ ভালো বড়ো সংখ্যার একটা পার্টনারশীপ বিল্ড করতে পারে। আর এর পরের থেকে রান রেট ভালোই উঠতে থাকে। শ্রেয়াস এর পরে অক্ষরও ভালো ব্যাটিং করে যায়।
তবে হাতে গোনা এই কয়জন ছাড়া তেমন কেউ ভালো ব্যাটিং করতে পারেনি। রাহুল এরা যদি একটু রান করতে পারতো, তাহলে ইন্ডিয়ার এই রেটিং এর ভিত্তিতে ৩০০ ক্রস করে যেত। কিন্তু সব ব্যাটসম্যান এমন জায়গায় আউট হয়ে যায়, যে রান আর ওঠানোর প্লেয়ার ছিল না। কিন্তু একটা মিরাক্কেল এর মতো হরষিত আর অর্শদীপ যেন লাস্টে কোনোকিছু না ভেবে নন স্টপ ব্যাট, রান করে গিয়েছে। তারা ৩৭ রানের দারুন একটা ইনিংস খেলে রানটা ভালো একটা পর্যায়ে নিয়ে যায়। তবে অস্ট্রেলিয়ার ফিল্ডিং এর কদর করতেই হবে, দুর্দান্ত ফিল্ডিং করেছে।
একটা বাউন্ডারি বের করতে দেয়নি সহজে, বাউন্ডারির দাগের থেকে বল ছিনিয়ে এনেছে। একটা ক্যাচও ধরেছে দারুন, যাকে একপ্রকার ফ্লাইং ক্যাচ বলে, ৬ যাওয়া বল বাইরের থেকে ধরে নিলো। অস্ট্রেলিয়াও ফিল্ডিং এর ক্ষেত্রে দারুন খেটে ফিল্ডিং করে। যাইহোক, ইন্ডিয়া ২৬৪ রানের মোটামুটি একটা ভালো টার্গেট দিয়েছিলো। এক্ষেত্রে ইন্ডিয়াও বেশ ভালো একটা বোলিং ইফেক্ট ফেলতে পেরেছিলো পাওয়ার প্লেতে প্রথমের দিকে। প্রেসার ক্রিয়েট করে রেখেছিলো প্রথমের দিকে। শর্ট এর ক্যাচ মিস করেছে দুইবার, যেখানে ৫০ করেছে, সেখানে তার ইজি ক্যাচ কেউ মিস করে!
এই ক্যাচ মিসের কারণে অনেক বড়ো ক্ষতির সম্মুখীন হতে হয়। সিরাজের বল ছিল, সেটাই ছেড়ে দিলো। একটা ক্যাচ মিস করলে ম্যাচে জিততে টানাপোড়া বেধে যায়, সেখানে ৩ টা ক্যাচ মিস। অস্ট্রেলিয়ার সামনে এই ক্যাচ মিস মানেই ম্যাচ মিস। এমনিতে রান একটু কম আছে, সেখানে ভেবে খেলা উচিত ছিল। রাহুল ওয়াশিংটন সুন্দরকে বলেই দিয়েছিলো, পায়ের সোজা বল করতে, আর সেই হিসেবে শর্টকে জালে ফেলানোর চেষ্টা করছিলো। ফেলেছিলো, কিন্তু ক্যাচ ছাড়লে কি করার।
তারপরেও প্রেসার দিয়ে রেখেছিলো, কিন্তু কোন্নোলি নামের এই ব্যাটসম্যান থেকে যাওয়ায় সমস্যা হয়ে যায়। একাই শেষ মুহূর্তে জিতিয়ে নিয়ে গেছে, নাহলে উইকেট ৮ টা পড়ে গিয়েছিলো, অল্পের জন্য ম্যাচটা হাতের থেকে বেরিয়ে যায়। তারপরেও ভালো একটা মুহূর্ত ছিল লাস্টের দিকে। এদিকে শেষ পরিণতি অর্থাৎ আমাদের ইন্ডিয়ার মেয়েদের বিশ্বকাপ এর দিকে গতকাল নিউজল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে। এক দিকে হারলেও আরেকদিকে জয় এসেছে। বেশ ভালো মুহূর্ত একই দিনে।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


