কলা গাছের সাদা- কালো ম্যান্ডেলা ডিজাইন।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট পোস্টটি করেছিলাম ম্যান্ডেলা আর্ট এর ন্যায়। ম্যান্ডেলা আর্ট করতে একটা কারণে বেশি ভালো লাগে যে, এটি করতে কষ্টসাধ্য হলেও দেখতে অসাধারণ লাগে। তো এই আর্ট এর বিষয়টা আমি একটু প্রাকৃতিক বিষয়ের উপর কেন্দ্র করে তৈরী করেছিলাম। এখানে এই ম্যান্ডেলা আর্ট এর জন্য আমি একটা সাধারণ কলা গাছকে বেছে নিয়েছিলাম। কলা গাছ আমাদের বাংলার গ্রামীণ জীবনের একটি খুবই পরিচিত অংশ।

আর এই সাধারণ গাছটিকে অসাধারণভাবে তুলে ধরতে চেয়েছি ম্যান্ডেলা ডিজাইন এর মাধ্যমে। ম্যান্ডেলা আর্টের মূল বৈশিষ্ট্য হলো পুনরাবৃত্তিমূলক প্যাটার্ন। এখানে কলা গাছের প্রতিটি পাতা আমি আলাদা আলাদা নকশায় ভরিয়ে তুলেছিলাম। কোথাও সরল রেখা, কোথাও জ্যামিতিক আকৃতি, আবার কোথাও গোলাকার ও ঢেউ খেলানো ডিজাইন ব্যবহার করেছি। যাইহোক, আর্ট এর বিভিন্ন ডিজাইন এর ফলে যেনো একটা সৌন্দর্যের সৃষ্টি হয়েছিলো এর মধ্যে। এখন এই আর্ট এর মূল বিষয়ের দিকে চলে যাব।

1000077854.jpg

🍁উপকরণ: 🍁

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
রাবার

✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

1000077847.jpg
▶️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে একটা পরিপূর্ণ কলা গাছ অঙ্কন করে নিয়েছিলাম। এরপর সেই কলা গাছে মোঁচা সহ এক কাঁধি কলা অঙ্কন করে নিয়েছিলাম।
1000077863.jpg
▶️দ্বিতীয় ধাপে- ডিরেক্ট কালো কালার পেন দিয়ে কিছু কলা পাতায় বিভিন্ন ডিজাইন অঙ্কন করে নিয়েছিলাম।
1000077860.jpg
▶️তৃতীয় ধাপে- একইভাবে বাকি কলা পাতায় একইরকম ডিজাইন এবং সেখানে হালকা কিছু পরিবর্তিত ডিজাইন তৈরী করে দিয়েছিলাম।
1000077857.jpg
▶️চতুর্থ ধাপে- কলা গাছের বডিতে এবং মোঁচায় ডিজাইন করে এখানেই ম্যান্ডেলা ডিজাইন সম্পন্ন করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65717.73
ETH 1776.52
USDT 1.00
SBD 0.42