সিরিজের এক ধাপ এগিয়ে গেলো!

in আমার বাংলা ব্লগ10 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000083530.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গত পরশু ইন্ডিয়া আর আফগান এর মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ শেষ হয়েছে। আগের তারিখ মাত্র একটা টেস্ট ম্যাচ ছিল, যেটাতে ভালোভাবে জিতেছে। তবে প্রথম ওয়ানডে ম্যাচে তেমন একটা ভালো খেলা হয়নি, তার একমাত্র কারণ আবহাওয়া। সেদিন এত বৃষ্টি হয়েছিলো যে, খেলা একপ্রকার না হওয়ার পথে ছিল। তবে খেলা শেষ পর্যন্ত হয়েই ছেড়েছে। এমনিতেই এই খেলার মধ্যে তেমন কোন গুরুত্বপূর্ন বিষয় নেই যে, দুর্যোগ এর কারণে বন্ধ হয়ে গেলে, তেমন কোনো সমস্যা হবে। আর খেলা হয়েছে ধরমশালার পিচে। হিমাচল প্রদেশের ওদিকে একটু বৃষ্টির পরিমাণ বেশিই থাকে।

এই ম্যাচে আবার অধিনায়ক গিলকে বানিয়েছে, একটা প্লেয়ারকে কখনো সব ম্যাচে দায়িত্ব দিলে খারাপ খেলবেই পরে। রোহিত ছিল, তাকেই করতে পারতো অথবা বিকল্প পথ হিসেবে শ্রেয়াশ আইয়ারকে করতে পারতো। যাইহোক, এই ম্যাচে আবার বিরাট খেলছে না। যদিও আইপিএল চ্যাম্পিয়ন টিমের একজন গুরুত্বপূর্ন প্লেয়ার হিসেবে রেস্ট এর প্রয়োজন আছে। এমনিতেই সব জায়গা থেকে অবসর নিয়ে নিয়েছে, শুধু এই বিশ্বকাপে খেলার পরে ওয়ানডে থেকেও নিয়ে নেবে। আর রোহিত খেললেও আগের মতো তেমন দাপটে ব্যাটিং নেই, অনেকটাই ঝিমিয়ে গেছে খেলাধুলা।

গতকাল টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলো ভারত। এটা নিয়ে থাকে, ফলে অস্বাভাবিক কিছু না। যাইহোক, খেলা শুরু হয়েছিল একদম সন্ধ্যার দিকে আর হাফ ওভারের খেলা হয়েছিলো। আফগান ওরা আগে ব্যাটিং করতে নামলে ভালোই শুরু করেছিলো এবং পুরো টি২০ ফরম্যাটে শুরু করেছিলো। বিশেষ করে গুরবাজ একাই পিটিয়ে গেছে শুরু থেকে। পরপর তিনজন জিরো রানে আউট হলেও একজনের ব্যাটিং থেকে রান আসা বন্ধ হয়নি। তবে একটু ইফেক্ট পড়েছিলো টানা ৩ টে উইকেট পড়ে যাওয়ার পরে। তবে রান রেট মোটামুটি যা ছিল, তা খারাপ ছিল না এই ওভারের মধ্যে।

মোটকথা বলতে গেলে আফগান টিমের ওই একজন ছাড়া বাকি কেউ ব্যাটিং করতে পারেনি, যা করেছে, তা না করার মধ্যেই পড়ে। তবে রান টোটাল ১৯৪ হয়েছিলো একার দমে। ভারতের স্টার্টিং বোলাররা শুরুটা করে দিয়েছিলো দারুণ। যাইহোক, এদিকে ইন্ডিয়া শুরুটা একেবারে খারাপ ছিল না, কিন্তু রোহিত রান আউট হয়ে যায়। এটা তার ওপেনিং লাইফে খুব কম। মূলত ওপেনিং জুটি ঠিকঠাক খাপ না খেলে হয় না। রোহিত এর সাথে গিলের তেমন খাপ খাচ্ছে না। তবে এদিকে গিল ভালো ব্যাটিং করে গিয়েছে শেষ অব্দি। সাথে ইশান কিষানও ভালো ব্যাট করে গিয়েছিলো। ইন্ডিয়া এই ম্যাচ ৭ উইকেটে এবং আরো ২ ওভার আগেই জিতে গেছিল।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 65814.47
ETH 1719.53
USDT 1.00
SBD 0.42