জীম্বাবুয়ের ঝড়ো টেস্ট জয়!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল জীম্বাবুয়ে আর আফগানিস্তান এর মধ্যে টেস্ট ম্যাচ খেলা হয়েছে। এটা অন অফ টেস্ট ম্যাচ। সাধারণত যেমন টেস্ট ম্যাচ ৫ দিনের হয়ে থাকে, এটাও সেইরকম ৫ দিনের ম্যাচ। বর্তমানে আফগানিস্তান এর অবস্থান বেশ ভালো। কিন্তু জীম্বাবুয়ে এর অবস্থা এখনও সেই একই রকম। যদিও এখন আপাতত একটু উন্নতি হয়েছে। তাও এদের ক্রিকেট এর বর্তমানে ভালো কোচ লাগবে সব বিষয়ে। মূলত এদের গাইড এর অভাবে নষ্ট হয়ে গিয়েছে।
অতীতে ক্রিকেট ইতিহাস দেখলে এই জীম্বাবুয়ে এক সময় বর্তমান বড়ো বড়ো টিমের মতোই টিম ছিল। আফগানিস্তান একটা নিউ টিম হিসেবে একটা বড়ো পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তবে এই টেস্টে আফগানিস্তান এদের কাছে পুরো ধোকা খেয়ে যাওয়ার মতো খেয়ে গেছে। খেলাটা জীম্বাবুয়ে এর মাঠেই হচ্ছে আর ওদের পিচে তেমন বোলিং পিচের জন্য খ্যাত না, মোটামুটি ভালোই রান করা যায়। জীম্বাবুয়ে টস জিতে আগে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিলো আর সেই সূত্রে আফগানিস্তান ব্যাট করতে আসে। আফগান ব্যাট করতে আসলেও ওপেনার জুটি তেমন কিছুই করতে পারেনি।
মোটামুটি কিছুক্ষণ খেলেছিলো, একটা ভুল সিদ্ধান্ত এর কারণে অর্থাৎ রানিং এর সময়ে ভুল বোঝাবুঝি এর কারণে ওখানে পার্টনারশিপ ভেঙ্গে যায়। পরে গুরবাজ এসে খেলছিলো ভালোই, কিন্তু সেও বেশিক্ষণ টিকতে পারেনি। তারপর এর ব্যাটসম্যান কোনো রান না করেই আউট হয়ে গিয়েছে। আসলে দাঁড়াতে পারেনি কেউ। আর আফগান এর এই টেস্ট টিম তেমন ভালো না। মাত্র দুইজন বোলার এর কাছে ধরা খেয়ে গেছে সবাই। এক্ষেত্রে প্রথম ইনিংসে জীম্বাবুয়ে এই রান তুলতে ব্যাট করতে নামে। যেহেতু আফগান প্রথম দিনেই হাফ বেলায় অলআউট হয়ে যায়, তাই জীম্বাবুয়ে অনেকটা বাড়তি সময় পেয়ে যায়।
জীম্বাবুয়ে ব্যাট করতে নেমে বেশ ভালোই শুরু করেছিলো। এদের টিমে কিছু পুরোনো অভিজ্ঞ ব্যাটসম্যান আছে, যারা টেস্ট এর ডিফেন্স এর বিষয়ে ভালো বোঝে। কিন্তু বাকিরা ওয়ানডে ম্যাচের মতই খেলে। একজন এই ডিফেন্স এর জোরে সেঞ্চুরি করতে সক্ষম হয় আর এটা একটা টিমের জন্য অনেক বড়ো পাওয়া। একটা সেঞ্চুরি মানে সেখানে রানের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাওয়া। ওপেনার একজন ৬ করে আউট হলেও পরে দুইজন ভালো অর্থাৎ ১৫০+ রানের একটা বড়ো পার্টনারশিপ গড়ে তোলে।
এইভাবে আরো বেশ কয়েকজন রান করে ৩৫০ এর উপরে লিড দেয়। এক্ষেত্রে অনেকটা রান দেওয়ায় দ্বিতীয় ইনিংসে আফগানিস্তান ওই রান তুলতে পারে না, বরং ওই প্রথম ইনিংস এর মতো সেম ভাবে আউট হয়েছে। ফলে দ্বিতীয় ইনিংসে জীম্বাবুয়েকে আর ব্যাট করা লাগেনি। জীম্বাবুয়ে ভালো খেলেছে এই টেস্ট ম্যাচ, তাও আফগানিস্তান এর মতো বর্তমানে মজবুত একটা টিমের সাথে।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


