একটি পাখির মধুবনি আর্ট।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ9 months ago
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। আজকের আর্টটি একটু ভিন্ন ধরণের। এই আর্ট মধুবনি আর্ট এর সমন্বয়ে তৈরী করা। এইরকম আর্ট করেছিলাম অনেকদিন আগে, সম্ভবত কোনো মাছের উপরে করেছিলাম। এইবার একটা পাখির উপরে কেন্দ্র করে তৈরী করেছি। ভাবলাম অনেকদিন কোনো এইরকম মধুবনি আর্ট তৈরী করা হয় না, তাই আজকে এই ধরণের আর্ট করে ফেললাম। মধুবনি আর্টগুলো দেখতে অনেক সুন্দর হয়, বিশেষ করে এর ডিজাইনগুলো অসাধারণ।

আসলে এর ডিজাইন ম্যান্ডেলা আর্ট এর মতো এতো কারুকার্য থাকে না, সিম্পল ডিজাইন এর মাধ্যমে ফুটিয়ে তোলা যায়। কিন্তু এই ধরণের আর্ট যদি আবার থ্রিডি আর্ট এর মাধ্যমে তুলে ধরা যায়, তাহলে অসাধারণ লাগে। তবে এই আর্টগুলো পেন্সিল বা পেন দিয়ে হাতের মাধ্যমে থ্রিডি ফরম্যাটে আনা একটু কঠিন। তবে গ্রাফিক্স এর মাধ্যমে সহজে এই ডিজাইনগুলো তোলা যায় আর দেখতেও দারুণ লাগে। এখন এই আর্ট এর বিষয়গুলো ধাপে ধাপে তুলে ধরবো।

☬উপকরণ:☬

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
মোম রং
রাবার

დএখন অঙ্কন এর ধাপগুলো নিচে তুলে ধরা হলো----

❖প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে কাগজের চারপাশে বর্ডার দিয়ে ডিজাইন মতো করে দিয়েছিলাম। এরপর একটা পাখি পুরোপুরি অঙ্কন করে তার বডিতে ডিজাইন করে নিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে- কিছু ডাল এদিকে ওদিকে অঙ্কন করে দিয়ে তাতে পাতা, ফুল এইসব এঁকে দিয়েছিলাম। পাখিটি একটা সরু ডালের উপরে বসে আছে এইরকম দৃশ্য তুলে ধরেছিলাম এই ডিজাইন এর মাধ্যমে।

❖তৃতীয় ধাপে- ব্ল্যাক কালার পেন দিয়ে পুরো অঙ্কন এবং ডিজাইনগুলো ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম।

❖চতুর্থ ধাপে- মোম রং দিয়ে বর্ডার এর ডিজাইনগুলোতে এবং ভেতরে যে পাতা আর ফুলের ডিজাইন করেছিলাম, তাতে কালার করে দিয়েছিলাম।

❖পঞ্চম ধাপে- মোম রং দিয়ে একইভাবে বাকি থাকা ডিজাইনে কালার করে দিয়েছিলাম। এরপরে পাখি এবং তার বডিতে করা ডিজাইনে কালার করে অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  
 9 months ago 

এরকম ধরনের মধুবনী আর্ট গুলি যে কি পরিমাণের ভালো লাগে সেটা একমাত্র সেই বলতে পারবে যে এই বিষয়ে উপলব্ধি করেছে। তবে আপনার করা পাখির মধুবনী আর্টটি দারুন দেখাচ্ছে দাদা। প্রত্যেকটা প্রসেস এবং বর্ণনা খুবই সহজভাবে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 9 months ago 

পাখির মধুবনি আর্ট অনেক সুন্দর হয়েছে। দারুণভাবে আপনি আর্ট করেছেন দাদা। আর্টের সৌন্দর্য দেখতেও খুবই ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে দাদা দারুন একটি আর্ট শেয়ার করার জন্য।

 9 months ago 

দাদা আপনার করা আর্ট গুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে সবসময় । আপনি আজকে অসাধারণ একটি মধুবনি আর্ট করেছেন, যেটা আমার কাছে দেখতে খুব ভালো লেগেছে। কালার কম্বিনেশন টাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর এটি সুন্দর একটি পাখির মধুবনি আর্ট হাওয়ায় আমার কাছে বেশি ভালো লেগেছে। সময় নিয়ে আর ধৈর্য ধরে এরকম আর্টগুলো করলে খুব দারুণ হয়। অনেক অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর একটি মধুবনি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

দাদা আপনার আর্টগুলোর প্রশংসা যতই করবো ততই খুব কম হবে। কারণ আপনি সবসময় এত সুন্দর আর্ট করেন যে প্রশংসা না করে থাকা যায় না। এই ধরনের মধুবনী আর্ট গুলো খুবই সুন্দর লাগে আমার কাছে দেখতে। কালারফুল এবং খুব সুন্দর একটা পাখির এই মধুবনি আর্ট করেছেন আপনি। কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে দেখে।

 9 months ago 

মধুবনি আর্ট গুলো আমার খুবই ভালো লাগে। দারুন একটি আর্ট করেছেন। অনেক ভালো লাগলো দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59825.23
ETH 1553.85
USDT 1.00
SBD 0.42