ঐতিহাসিক ইনিংসের মাধ্যমে টেস্ট সিরিজ শেষ হলো!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। বর্তমানে ইন্ডিয়ার অনেক গ্রুপের ভাগ ভাগ করে খেলা হচ্ছে। ইন্ডিয়া এ গ্রুপের সাথে সাউথ আফ্রিকা এ গ্রুপের টেস্ট ম্যাচ হচ্ছে। তবে এই টেস্ট কিন্তু আনঅফিসিয়াল টেস্ট। এখানে আমাদের ভারতের জাতীয় টিমেরও অনেক প্লেয়ার খেলছে দেখলাম। আগে একটি টেস্ট হয়ে গেছে, গতদিন দ্বিতীয় টেস্ট হয়ে গেছে। সাউথ আফ্রিকা আগে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয়। যদিও পিচের পরিস্থিতি অনুযায়ী একদিকে ঠিক সিদ্ধান্ত নিয়েছিলো। যাইহোক, প্রথম ইনিংসে ইন্ডিয়া ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি। রাহুল ক্যাচ আউট হয়ে যায়, সাথে সাই সুদর্শনও একই অবস্থা। ভালো খেলতে পারেনি।
সাই সুদর্শন আসলে বিগত কয়েকটি ম্যাচেও তেমন কোনো ভালো পারফর্ম করতে পারেনি। জাতীয় টিমে কয়েকবার চান্স পেয়েছিলো, কিন্তু ১-২ টি ম্যাচ ছাড়া কোনো ম্যাচেই রান করতে পারেনি। যাইহোক, এখানে এই টিমের পরিচালনা করছে আমাদের ঋষভ পন্থ। কিন্তু সেও অতটা ভালো খেলতে পারেনি। রান বলতে গেলে একদম তলানিতে ছিল, এত উইকেট চলে গিয়েছে যে, ব্যাটসম্যান দের উপর একটা মারাত্মক চাপের সৃষ্টি হয়ে গেছিল। কারণ টেস্ট ম্যাচে একটা বাজে রান মানে, সবদিক থেকে বাজে ইমপ্যাক্ট তৈরী হবে। তবে এই ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করেছে জুড়েল। জুড়েল কিন্তু বর্তমানে ভালো ফর্মে আছে।
তবে আমার মতে জুড়েলকে ভারতীয় জাতীয় টিমে চান্স দেওয়া উচিত। কারণ রেগুলার না খেললে সেই পারফর্ম বা অভিজ্ঞতা তৈরী হবে না। আর নিজের দেশের মাটিতে খেলা এক বিষয় আর অন্য দেশের মাটিতে খেলার মধ্যে অনেক তফাৎ থাকে। যাইহোক, প্রথম ইনিংসে তেমন বেশি রান হয়নি, জুড়েল এর সেঞ্চুরি দিয়ে ২৫৫ রানের মতো হয়েছিলো। সাউথ আফ্রিকাকেও ভালো ধরা দিয়েছিলো, সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণা প্রথম থেকে ভালো চাপে রেখেছিলো। একই রকম পরিস্থিতিতে পড়েছিলো সবাই, ওদেরও একজনের সেঞ্চুরির কারণে কোনোমতে ২২১ রান হয়েছিলো। প্রথম ইনিংসে একপ্রকার ভারত জিতে যায়। দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়া এই কয়টা বেঁচে যাওয়া রান নিয়ে তাদের টার্গেট দিতে ব্যাটিং হাতে নেমে পড়ে।
তবে প্রথম দিকে সেই একই অবস্থা, রান যেনো ঝিমিয়ে পড়েছিলো। লাস্ট এর দিকে পন্থ, জুড়েল আর হার্স নামের তিনজন ভালো ব্যাটিং করে। শুধু ভালো না, ভালোই রান করেছিলো, ৩০০+ রান এই পরিস্থিতির মুখে, মানে অনেক ধৈর্য ধরে খেলতে হয়েছে। কিন্তু ওরা এই রান করলে কি হবে। সাউথ আফ্রিকা তো খেলেছে একপ্রকার বিধ্বংসী খেলা। একদমই অনুকূলে রাখতে পারেনি ইন্ডিয়া। কারণ ইন্ডিয়া এই ইনিংসে যে টার্গেট দিয়েছিলো, তাতে সাউথ আফ্রিকার জিতে যাওয়ার কথা। কিন্তু বোলিং একদম তাদের নিয়ন্ত্রণে ছিল না, যেনো সাউথ আফ্রিকা তাদের বল নিয়ন্ত্রণ করে ফেলেছে। যে কয়জন ব্যাটসম্যান ব্যাট করতে এসেছিল, সবাই দুর্দান্ত ব্যাটিং করে বেরিয়ে গেছে। ৪০০+ রান চেজ করে ফেলেছে। ভালো রান করেও এই বোলিং আর ফিল্ডিং এর জন্য ধরা খায়।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


