মাছরাঙা পাখির মাছ ধরা দৃশ্যের চিত্রাঙ্কন।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা আর্ট পোস্ট শেয়ার করে নেবো। গতকাল এই আর্টটা করেছিলাম। তবে এই তারিখ একটা সাধারণ কিছু বিষয়ের মাধ্যমে আঁকার চেষ্টা করেছি। তবে এটি সাধারণ হলেও প্রাকৃতিক কিছু দৃশ্য রাখার চেষ্টা করেছি। অর্থাৎ এই আর্টটা মূলত একটা পাখির মাধ্যমে করেছি। এখানে প্রাকৃতিক যে সৌন্দর্যটা রাখার চেষ্টা করেছি, তা হলো মাছ ধরার দৃশ্যটা। এখানে যে পাখিটা এঁকেছি, তা আমাদের সবার পরিচিত।

এটি হলো মাছরাঙা পাখি। এই পাখির সৌন্দর্যটা সবথেকে বেশি ভালো লাগে হলো যখন প্রকৃতির মাঝে পুকুর বা নদী, যেকোনো জলের ধারে গাছের ডালে বসে ছোটো ছোটো মাছ শিকার করার বিষয়টা। এই পাখিগুলো আবার খুব চালাক প্রকৃতির হয়ে থাকে। যাইহোক, এখানে মোটামুটি সবকিছু প্রাকৃতিক দৃশ্যের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এখন অঙ্কনটির মূল বিষয়ের দিকে চলে যাব।

1000083624.jpg

🍃উপকরণ:🍃

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
মোম রং
রাবার

✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

1000083616.jpg
▶️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে সম্পূর্ণ একটা দৃশ্য এঁকে নিয়েছিলাম। এখানে মাছরাঙা পাখি গাছের ডালে বসে আছে নদীর ধারে। এরপর জলে পুঁটি মাছ লাফাচ্ছে, তার দৃশ্য। মোটামুটি সব মিলিয়ে একটা প্রাকৃতিক দৃশ্য উপস্থিত করেছিলাম।
1000083620.jpg
▶️দ্বিতীয় ধাপে- কালার পেন দিয়ে সম্পূর্ণ অঙ্কন এর দৃশ্যে গাঢ় কালার করে ফুটিয়ে তুলেছিলাম।
1000083630.jpg
▶️তৃতীয় ধাপে- মোম রং দিয়ে আকাশের দৃশ্য এবং পাখি যে ডালে বসে আছে, তাতে কালার করে দিয়েছিলাম। এরপর পাখির উড়ে যাওয়ার দৃশ্য তুলে ধরেছিলাম।
1000083627.jpg
▶️চতুর্থ ধাপে- মাছরাঙা পাখি এবং নদীর জল, ফুল সহ বাকি সবকিছুতেই কালার দিয়ে অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 60967.19
ETH 1644.05
USDT 1.00
SBD 0.42