আলু বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপিটি হচ্ছে ছোট মাছের চচ্চড়ি ।আলু বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি করলে খেতে বেশ ভালোই লাগে ।তার সঙ্গে ধনিয়া পাতা থাকলে তো কোন কথাই নেই ।গরম ভাতের সঙ্গে একদম জমে যায় খেতে। আশা করছি আমার মত আপনাদেরও ছোট মাছের চচ্চড়ি ভালো লাগে ।তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি ।



আলু বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি



Polish_20231026_203935800.jpg



Polish_20231026_204146543.jpg

উপকরণপরিমাণ
ছোট মাছপরিমাণমত
আলু২ টি
বেগুন২ টি
হলুদ গুঁড়া১ চা চামচ
লবণস্বাদ মত
পেঁয়াজ কুচি৩ টি
কাচা মরিচ৫ টি
তেলপরিমাণমত
ধনিয়া পাতাপরিমাণমত

প্রুস্তুতপ্রণালী


IMG20230927134750.jpgIMG20230927134824.jpg

প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে দেই ।তেল গরম হলে আলু বেগুন দিয়ে দেই।

IMG20230927134845.jpgIMG20230927134907.jpg

তারপর পেঁয়াজকুচি ও হলুদ গুঁড়া দিয়ে দেই।

IMG20230927134924.jpgIMG20230927134936.jpg

তারপর লবণ ও ছোট মাছ দিয়ে দেই।

IMG20230927135004.jpgIMG20230927135047.jpg

তারপর ভালোমতো নেড়ে চেড়ে সবগুলো উপকরণ দিয়ে দেই ও কাঁচা মরিচ দিয়ে দেই।

IMG20230927135137.jpgIMG20230927135323.jpg

তারপর ভালোমতো নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে ও ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করি।

IMG20230927135548.jpgIMG20230927135945.jpg

তারপর ঢাকনা খুলে পানি একদম শুকিয়ে একটু লাগা লাগা করে রান্না করি।

IMG20230927140828.jpgIMG20230927140922~2.jpg

পানি একদম শুকিয়ে এলে সামান্য পোড়া পোড়া হয়ে আসলে ব্যাস তৈরি হয়ে গেল আমার ছোট মাছ দিয়ে আলু বেগুনের চচ্চড়ি । আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

ছোট মাছ যদি আলু আর বেগুন দিয়ে চচ্চড়ি করা যায় তাহলে সেটা সবচেয়ে বেশি সুস্বাদু হয়। রেসিপির ছবি দেখেই বোঝা যাচ্ছে আসলে খেতে অনেক মজা হবে আমার তো মন চাইছে গরম ভাতের সাথে একটু টেস্ট করে দেখি।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া এই চচ্চরিটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজার লাগে । ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আলু আর বেগুন আমার অনেক প্রিয় একটি রেসিপি। আর তার সাথে যদি হয় ছোট মাছ তাহলে তো কোন কথাই নেই। আপনি দারুন একটি রেসিপি তৈরি করেছেন আপু। রেসিপিটি দেখে কিন্তু বেশ সুস্বাদু মনে হচ্ছে। আবার রেসিপির প্রতিটি ধাপ ও বেশ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

 3 years ago 

হ্যাঁ আপু এই রেসিপিটি খেতে বেশ সুস্বাদু। গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আলু বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে।এতো মজাদার রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া আমার রেসিপিটি দেখে আপনার খেতে ইচ্ছে করছে জেনে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

ধনিয়া পাতা দেওয়ার পর রেসিপিতে খুব সুন্দর একটি ফ্লেভার থাকে। বিশেষ করে শীতকালীন সবজিতে দিতেই হয়। ছোট মাছ রেসিপি দেখে বেশ লোভনীয় লাগছে। গরম ভাতের সাথে খেলে খুবই টেস্ট পাওয়া যায়।

 3 years ago 

আসলে আপু চড়চড়ি করলে শীতকাল কি গরমকাল সবসময়ই ধনিয়া পাতা দিলে খেতে বেশ সুস্বাদু হয়ে থাকে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ছোট মাছের চচ্চড়ি খাওয়া মজাই আলাদা। আজকে আপনি আলু এবং বেগুন দিয়ে খুব সুন্দর করে ছোট মাছের চচ্চড়ি রেসিপি করেছেন। ছোট মাছের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। তবে এটি ঠিক বলেছেন ছোট মাছের চচ্চড়ি দিয়ে গরম ভাত খেতে অনেক মজা লাগে। সত্যি বলতো আপনার রেসিপিটি দেখে আমার জিভে জল এসে গেল। খুব সুন্দর করে রেসিপিটির প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আমার রেসিপিটি দেখে আপনার জিভে জল চলে এসেছে যেনে সত্যি ভীষণ ভালো লাগলো ।এত সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ছোট মাছের চচ্চড়ি খেতে ভীষণ মজার। আর তার সাথে যদি বেগুন আর আলু দিয়ে রান্না করা হয়, তবে খেতে আরও বেশি মজার হয়।আপনার রেসিপি খুব লোভনীয় লাগছে আপু।ধনিয়া পাতা কুচি এই চচ্চড়ির স্বাদ যেনো আরও বেশি বাড়িয়ে দেয়।ধন্যবাদ আপু ছোট মাছের চচ্চড়ি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু ধনিয়া পাতা দিলে চচ্চড়ির স্বাদ আরো বেড়ে যায় ।আর ধনিয়া পাতা ছাড়া চচ্চড়ি খেতেও ভালো লাগেনা। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ছোট মাছ আমার পছন্দের। আপনি আলু এবং বেগুন দিয়ে রান্না করছেন। দেখে বুঝা যাচ্ছে রান্না টি সুস্বাদু হয়েছে। এইরকম ভাবে আমার বাসায় রান্না করে।আপনি সুন্দর ভাবে রেসিপির উপকরণ এবং ধাপ গুলো শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাইয়া ছোট মাছ আপনার পছন্দের এবং এভাবে আপনাদের বাসায়ও রান্না করে জেনে বেশ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

ছোট মাছ হলেই প্রথম মাথায় আসে বেগুন দিয়ে রান্নার কথা।ছোট মাছের চচ্চড়ির প্রধান উপাদান বেগুন।বেগুন দিয়ে ছোট মাছ রান্না করলে বেশ ভালো লাগে খেতে।আপনার চচ্চড়ির ফটোগ্রাফি লোভনীয় হয়েছে। খেতে যে মজাদার তা বুঝতেই পাচ্ছি।ধন্যবাদ

 3 years ago 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন ছোট মাছের চচ্চড়ি মানেই বেগুন ।বেগুন ছাড়া চচ্চড়ি খেতেও ভালো লাগে না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60141.40
ETH 1573.20
USDT 1.00
SBD 0.42