শুধু তোমাকে নিয়ে কল্পনা করি - আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার ফটোগ্রাফি।। পর্ব-253

in #storylast year
আসসালামু আলাইকুম।। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি।।
আজকে আমার লেখা, "শুধু তোমাকে নিয়ে কল্পনা করি" নামক গল্পের 253 তম পর্ব।।

ইউনুস একটু পর যোগ করে, এই দুজনের দায়িত্ব আমি নিলাম সিরাজভাই।
একটা টেস্ট কেস আমি করতে চাই।
সিরাজ সম্মতি দেয়। ওকে বলার প্রয়োজন মনে করল না যে, সিরাজ নিজেও ও হকম কেস কয়েকটা করেছে এবং ভাল ফল পেয়েছে।
ইউনুস চলে যাওয়ার পরপর নাজিম এল। এসেই সে জেসিদের গার্মেন্টস ফ্যাক্টরির ভিতরের কথা সংক্ষেপে বর্ণনা করল। বলল, এটাকে বাংলাদেশের সঙ্গে তুলনা করা চলে। একটা বিন্দু বাংলাদেশ। সবটা পচে গেছে। এর কোন আশা নেই। এর প্ররণদশা থেকে টেনে তোলা যায় কিনা, নাজিম একবার চেষ্টা করতে চায়। সে অতবিটা ছেড়ে দিয়ে ওখানে কাজ করার ইচ্ছা প্রকাশ করল। প্রসঙ্গক্রমে মকবুলের হ্যাগারটাও বলল।
সিরাজ বলল, ঘুষ যখন খাবিনা, বিবেককে ক্রীতদাস বানাবিনা, তখন সরকারি চাকরি করার কোন মানে হয় না। আর অফিসের সব লোকের সঙ্গে যুদ্ধ করে চাকরি তুই কয়দিন করতে পারবি? তবে একটা কথা আছে।

20240630_132027.jpg

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

সিরাজ সুর পাল্টাল। স্পষ্টত নাজিমকে নিরুৎসাহ করার সে চেষ্টা করল মনে হলো। বলল, প্রাইভেট চাকরি তো গৃহভৃত্যের মতো ব্যাপার। একজনের মর্জি মেনে চলতে হবে। যে কোন মুহূর্তে বলে দেবে, যাও ছুট্টি। সরকারি চাকুরিতে এটা নেই। আর জিনিসটা বেশ মজবুত, সহজে যায় না।
নাজিম নিজের ঘরে এলো।
বয়সের তুলনায় সিরাজ অনেক পরিণত। হ্যাঁ, এই ব্যাপারটা কিছুতেই তার মাথায় আসতো না। ঝোঁকের মাথায় চাকরি ছেড়ে সে একটা ফ্যাক্টরিকে মানুষ করতে লেগে গেল, আর তাকে মানুষ করার পর ফ্যাক্টরি বলল, তোমার কাজ শেষ, এখন তুমি যাও, এটা হবে না। আগে থেকে আটঘাট বেঁধে নিতে হবে।
পরদিন জেসিকে ফোন করল নাজিম। সে কথা বলতে চায়। কথা বলার সময় জেসির আম্মা, ইনুভাই এবং তার একজন বন্ধু সিরাজ থাকবে।

20240630_132045.jpg

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

জেসি বলল, আমাদের বাসায়?
-না।

  • অফিসে?
    নাজিম একটু ভেবে বলল, তা-ও না। আমার বাসায়, মানে আমি যে বাসায় বাকি, ওখানে আসতে হবে। কালকে সন্ধ্যা ছয়টা?
  • ঠিক আছে। আমি একটা কথা বলব?
  • বলুন।
  • ইনুভাইয়ের আম্মা, আমার বড়মা তিনিও এখন ফ্যাক্টরির একজন মালিক তো!
গল্পটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ❤

@uncommonriad (5).png
This is original content by @uncommonriad. Thank you so much to visit my blog. Stay with me and get more post about travel, photography, life, story, love, technology and motivation etc. Please upvote, comment and resteem my post. Again thank you so much.

uncommonriad.gif

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 21.433667597444654 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

বাহ @uncommonriad, আপনার "শুধু তোমাকে নিয়ে কল্পনা করি" গল্পের ২৫৩ তম পর্বটি পড়ে খুবই ভালো লাগলো! ইউনুস, সিরাজ, আর নাজিমের কথোপকথনগুলো বেশ বাস্তবসম্মত। নাজিমের দ্বিধা আর সিরাজের পরামর্শগুলো গল্পের গতি বাড়িয়েছে। বিশেষ করে নাজিমের চাকরি ছেড়ে ফ্যাক্টরিকে ভালো করার চেষ্টা এবং পরবর্তীতে জেসির সাথে তার কথোপকথন – এই অংশগুলোতে বেশ সাসপেন্স তৈরি হয়েছে।

আপনার গল্পের বর্ণনাভঙ্গি চমৎকার এবং ছবিগুলো গল্পের আবহের সাথে মানানসই। আপনার আইফোন ১৪ প্রো ম্যাক্স এর ক্যামেরার কাজও অসাধারণ। কোটচাঁদপুরের দৃশ্যগুলো দারুণভাবে ফুটিয়ে তুলেছেন।

আমি আপনার গল্পের পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করছি! আপনার অন্যান্য পাঠক বন্ধুদেরও এই পর্বে মন্তব্য করে তাদের মতামত জানাতে উৎসাহিত করছি। চালিয়ে যান!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63999.25
ETH 1662.28
USDT 1.00
SBD 0.42