শুধু তোমাকে নিয়ে কল্পনা করি - আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার ফটোগ্রাফি।। পর্ব-246
নাজিম জেসির দিকে তাকাচ্ছে না। কেউ কোন কথাও বলছে না।
জেসিই প্রথম কথা বলল, আপনি ভাল আছেন?
- ভাল। আপনি?
-হ্যাঁ, আমিও, না, মানে ঠিক ভাল নেই আমি। মনটা ভাল ছিল না, তাই ওনাকে ফোন করলাম। উনি বললেন, আপনি আসছেন। আপনার গান সেদিন আমার খুব ভাল
লেগেছিল। তাই আমিও এলাম। আসলে আমার-
জেসি থেমে যায়। লজ্জা পায়। কথাটা শেষ করে না।
মিতা বলেন, বলে ফেলো। আমার সামনে সব বলা যায়।
For work I use:
মোবাইল |
Iphone 14 Pro Max |
ফটোগ্রাফার |
@uncommonriad |
লোকেশন |
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
জেসি নাজিমের দিকে তাকায়।
নাজিম বলে, আপত্তিকর কথা থাকলে থাক।
জেসি বলল, আমার একটা অসুখ আছে। আমার তো কোন গুণ নেই। কাউকে ভাল কিছু করতে দেখলে অমনি আমারও ইচ্ছে করে, আহা, আমি যদি অমন হতে পারতাম! কিন্তু পাখা না থাকলে কেউ উড়তে পারে কখনো?
মিতা হাসেন। নাজিম হাসে না। মেয়েটা ভারি সরল। তাতে কোন সন্দেহ নেই। সেই যেদিন জয়দেবপুর গেল, আম্মার সঙ্গে কথা বলার সময়, কথায় কথায় কেঁদে ফেলছিল। তখনই নাজিমের মনে হয়েছিল মেয়েটা সহজ সরল খাঁটি জিনিস। এমন
একটা মেয়ের জন্য সব করা যায়। জীবন দেওয়া যায়।
For work I use:
মোবাইল |
Iphone 14 Pro Max |
ফটোগ্রাফার |
@uncommonriad |
লোকেশন |
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
তাই কি? নাজিম নিজের ওপর চটে যায়। বলো কি? ওর জন্য তুমি জীবন দেবে? হঠাৎ জেসি বলে উঠল, আপনি কি জানেন ইনুভাইকে আমাদের ফ্যাক্টরির এমডি করা হয়েছে?
নাজিম বলল, না। আমার কি জানার কথা ছিল?
না। কিন্তু ইনুভাই বলছেন, উনি পারবেন না।
কেন?
জেসি বলে, টেলিফোনে কে জানি তাকে শাসিয়েছে, এখানে থাকলে তার লাশও খুঁজে পাওয়া যাবে না।
মিতা নাজিম দৃষ্টি বিনিময় করল।
বুয়া ট্রেতে করে খাবার নিয়ে এল। রাখল মিতার পড়ার টেবিলে। মিতা বলল, হাতে হাতে প্লেটে তুলে নাও। আমি কেবল একটা স্যান্ডুইচ নেবো। বাকিগুলো তোমরা ভাগ করে নাও।
নাজিম বলল, আপনি দুপুরে কিছু খাননি। আপনি সবগুলো একটা একটা করে খাবেন। বাকিগুলো আমরা ভাগ করে খাবো।
ভাগ করে খাওয়ার কথাটা জেসি লুফে নেয়, হ্যাঁ, যা আছে ভাগ করে নেবো।
This is original content by @uncommonriad. Thank you so much to visit my blog. Stay with me and get more post about travel, photography, life, story, love, technology and motivation etc. Please upvote, comment and resteem my post. Again thank you so much.
Congratulations, your post has been upvoted by @nixiee with a 21.47859684196238 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
Hola
La naturaleza siempre nos sorprende con su belleza y estás flores están muy lindas
Te deseo éxitos