শুধু তোমাকে নিয়ে কল্পনা করি - আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার ফটোগ্রাফি।। পর্ব-238

in #storylast year
আসসালামু আলাইকুম।। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি।।
আজকে আমার লেখা, "শুধু তোমাকে নিয়ে কল্পনা করি" নামক গল্পের 238 তম পর্ব।।

আসতে খুব একটা দেরি হলো না।
নার্গিস সামনে আসীন সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমাদের ম্যানেজমেন্টে একটু পরিবর্তন হয়েছে। আজ থেকে আমার ছেলে ইনসান আহমেদ এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর হবেন।
হেডক্লার্ক অর্ডার ফাইলটা দিলে তাতে সই করল নার্গিস।
এই তার নিয়োগের অর্ডার। আপনারা সবাই নতুন এমডি সাহেবের নির্দেশ মতো কাজ করবেন। ম্যানেজার হেডক্লার্ক আর একাউনটেন্ট সাব থাকুন। বাকি সব যেতে পারেন।
বাকি সব চলে গেলে নার্গিস ব্যাগ থেকে চাবির গোছা বের করে একাউনটেন্ট সাবকে দেন। বলেন, সিন্দুক খুলুন।
একটা দরজার ভিতরে লুকনো সিন্দুক।
একাউনটেন্ট হামিদ চাবি চেনে। পটাপট চাবি কটা ঘুরিয়ে সিন্দুক খুলে ফেলল। সিন্দুকে কয়েকটা ফাইল আছে, শেয়ারের কাগজ নেই। সে বলল, শেয়ারের কাগজ সিন্দুকে নেই।

20241225_140313.jpg

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

নেই!
নার্গিস মকবুলের দিকে তাকান, তাৎপর্যপূর্ণ দৃষ্টিতে। মকবুল তাড়াতাড়ি বলে ওঠে, কিন্তু ওগুলো সিন্দুকেই তো থাকার কথা।
হামিদ মধ্যবয়স্ক, গম্ভীর প্রকৃতির মানুষ। সে নার্গিসের দিকে তাকিয়ে বলল, শেয়ার এই সিন্দুকে কোনদিন ছিল না।
নার্গিস আরো অবাক হন, কোনদিন ছিল না!
অনেকদিন আগে ছিল। তখন এতে ক্যাশও থাকতো। পরে একবার এই সিন্দুক থেকে চুরি হয়। তারপর স্যার শেয়ার আর অন্যান্য কিছু জরুরি কাগজপত্র নিয়ে যান।
নার্গিস কি করবেন ভেবে পান না।
ইনু প্রশ্ন করে, যখন চুরি হয়, তখন চাবি কার কাছে থাকতো?
আমাদের কাছে।

20241225_140319.jpg

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

আমাদের মানে কার কাছে?
একটা চাবি আমার কাছে, আর একটা মকবুল সাবের হাতে।
-চুরি কি সিন্দুকের তালা ভেঙে হয়েছিল?
-না।
নার্গিস সূত্র খুঁজে পান, তাহলে কি করে হলো তা? যাদের কাছে চাবি ছিল তারা জানে না এ কেমন কথা!

গল্পটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ❤

@uncommonriad (5).png
This is original content by @uncommonriad. Thank you so much to visit my blog. Stay with me and get more post about travel, photography, life, story, love, technology and motivation etc. Please upvote, comment and resteem my post. Again thank you so much.

uncommonriad.gif

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 21.464014509148267 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60783.65
ETH 1557.84
USDT 1.00
SBD 0.47