শুধু তোমাকে নিয়ে কল্পনা করি - আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার ফটোগ্রাফি।। পর্ব-226

in #storylast year
আসসালামু আলাইকুম।। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি।।
আজকে আমার লেখা, "শুধু তোমাকে নিয়ে কল্পনা করি" নামক গল্পের 226 তম পর্ব।।

করব?
মানে।
আমি একটু আগে আপনার চমৎকার একটা প্রতিজ্ঞার কথা শুনলাম। আমা বললেন। আপনাকে আমি এমনিতে খুব শ্রদ্ধা করি। আপনি অন্য রকম মানুষ। ডিফারেন্ট। কিন্তু আপনি যে এতো অসাধারণ, আমি কোনদিন কল্পনাও করতে পাড়ি
নি। আস্তে আস্তে নাজিম মেরীর কাঁধে কোমল করে একটা হাত রাখল, আপনার জন্য আমার এতো গর্ব হচ্ছে, বলে আপনাকে বোঝাতে পারবো না। আমি এই কথাগুলে বলার জন্য এসেছিলাম। আমি যাই।
নাজিম ওঠে দাঁড়ায়।
মেরী বলেন, আর একটু বসো নাজিম।
নাজিম বসে।
মেরী বললেন, কিন্তু আমি যে আর পারছিনা। আমার চোখের সামনে দিয়ে শিরীন অন্য কোথাও চলে যাবে, এটা আমি সহ্য করতে পারছি না।

20240824_094536.jpg

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

নাজিম বলে, সহ্য করতে হবে ফুফু। কারো জীবনে সব ঘটনা তার ইচ্ছেমত ঘটে না। ঘটে না বলেই কি যুদ্ধক্ষেত্র থেকে পালাতে হবে?
জেসি ইনুর বাধা মানে নি! সে ভিতরে এসে দাঁড়াল।
জেসি বলে, কি হয়েছে বড়মা?
নাজিম বলল, তুমি জেসি একটু ওঘরে যাও।
মেরী বললেন, না থাক।
একটু পর পূর্বকথার সূত্র ধরে মেরী বলল, কিন্তু নাজিম, কোন কোন সময় বৃহত্তর স্বার্থের খাতিরে ক্ষুদ্রতর স্বার্থকে জলাঞ্জলি দিতে হয়।
নাজিম বলল, ফুফু, আপনার কমিটমেন্ট, একটা ব্রতের সঙ্গে আপনার অবিচ্ছেদ্যতা, এর তো একটা বেসিক ধর্ম আছে। আপনি পারবেন কেন?
মেরী নাজিমের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকান। এই ছেলেটাকে সবাই গুন্ডাগোঁয়ার বলে, পাত্তা দেয় না, কিন্তু এর কথায় এ কী রকম গাম্ভীর্য? গভীরতা?

20240824_094539.jpg

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

নাজিম আবার বলল, ইনু ভাইয়ের ব্যাপারে আপনি ফাইনাল কোন সিদ্ধান্ত নেবেন না। আমি বিশ্বাস করি, মানুষ সব অবস্থা সব বিপত্তি কাটিয়ে উঠতে পারে। ইনু ভাই শিরীনও পারবে। একটু সময় লাগবে এই যা।
আবার মেরী তাকালেন নাজিমের দিকে।
জেসির খারাপ লাগছে। ওদের কথাগুলো শুনছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না।
মেরী বললেন, এমন অসময়ে জেসি? কোন কাজ নেই তো?

গল্পটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ❤

@uncommonriad (5).png
This is original content by @uncommonriad. Thank you so much to visit my blog. Stay with me and get more post about travel, photography, life, story, love, technology and motivation etc. Please upvote, comment and resteem my post. Again thank you so much.

uncommonriad.gif

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 20.971499785819102 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60713.70
ETH 1556.06
USDT 1.00
SBD 0.50