শুধু তোমাকে নিয়ে কল্পনা করি - আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার ফটোগ্রাফি।। পর্ব-204

in #storylast year
আসসালামু আলাইকুম।। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি।।
আজকে আমার লেখা, "শুধু তোমাকে নিয়ে কল্পনা করি" নামক গল্পের 204 তম পর্ব।।

কয়েকবার ডেকেও বিরামের কোন সাড়া পাওয়া গেল না। সন্ধ্যার পর কেন, কখনো চিতজকে না বলে তার কোথাও যাওয়ার কথা নয়। একটু চা খাওয়া দরকার। এখন তার চা খাওয়ার কথা নয়। বাসায় থাকলে বিকেল পাঁচটা থেকে ছয়টার মধ্যে একবার ৪ খায়। আবার একটু জোরে ডাকে, বিরাম।
কোন জবাব নেই।
ঘর থেকে বেরিয়ে খাবার ঘর পার হয়ে সে বসার ঘরে এলো। ডাকল, বিরাম।
বসার ঘরের দক্ষিণ পাশে বারান্দা আছে। ওখান থেকে বিরাম আওয়াজ দিল জি
সিরাজ বিরক্ত হয়, ওখানে অন্ধকারে কি করছিস?
কিছু না, বইসা আছি।

IMG_5445.JPG

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

বইসা আছিস! অন্ধকারে!
খুব অন্ধকার নয়, রাস্তার আলো আছে। বিরাম একটু হেসে নিজেকে প্রস্তুত করে বলে, খুব মশা স্যার। হঠাৎ হঠাৎ এতো মশা যে কোনখান থাইকা আসে! আমি একটা বৃদ্ধি বাইর করছি স্যার। সব মশা তো কামড়ায় না। ডরায়, ঠিকমতো একটা থাপ্পর দিলেই তো শেষ। কিছু কিছু মশা আছে, বেঁহুশ। মানুষ পাইলেই শুঁড়টা ঢুকাইয়া দেয়। আমি করি কি, এইখানে অন্ধকারে পজিশন নিয়া বসি। তারপর সেই বেঁহুশ মশাগুলোরে মারি!
বিরাম হাসে। একটু পর বলে, একদিন মারলে কয়েকদিন কম অত্যাচার হয়।
সিরাজের হাসতে ইচ্ছা করে। এ-ও কি সম্ভব? সব মশা কামড়ায় না এই সত্যখানাই বা সে আবিষ্কার করল কি করে?
আর অযুদ ছিটালেই তো সব মরে যায়। সে কথা বলতে বিরাম সঙ্গে সঙ্গে যুক্তি দেয়, সব মশা স্যার খারাপ না। সব জাতের মধ্যে ভাল মন্দ আছে। আর অষুদ দিলে তো সবাই মরবে। একটু চা খাইবেন?
হ্যাঁ।

IMG_5804.JPG

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

সিরাজ বসার ঘরে এলো।
একবার শওকত হোসেন স্যারের কাছে যাওয়া দরকার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কিন্তু কোনদিন আর দশজন শিক্ষকের মতো রাজনীতি করেননি, কলাম লেখেননি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হয়ে নিজের গুরুত্ব জাহির করেননি, কোথাও কনসালটেন্সি করেননি, এখন তো বাংলাদেশে শিক্ষকই নেই, তো আদর্শ শিক্ষক। টাকা কামানোর ধান্দাবাজিতে শিক্ষা, শিক্ষক, শিক্ষাগার সব এখন তালমাতাল। ওদের মধ্যে এখন শিক্ষাটুকু ছাড়া সব চর্চা হয়। মানুষের জন্য, দেশের জন্য কেউ ভাবে না, ভাবতে ভুলে গেছে। কোনমতে নিজের অস্তিত্ব রক্ষা করে সমাজের স্তম্ভ হয়ে, ন্যূনতম বিলাসী...........

গল্পটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ❤

@uncommonriad (5).png
This is original content by @uncommonriad. Thank you so much to visit my blog. Stay with me and get more post about travel, photography, life, story, love, technology and motivation etc. Please upvote, comment and resteem my post. Again thank you so much.

uncommonriad.gif

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 20.355298728294485 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 60995.11
ETH 1571.77
USDT 1.00
SBD 0.47