শুধু তোমাকে নিয়ে কল্পনা করি - আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার ফটোগ্রাফি।। পর্ব-197

in #storylast year
আসসালামু আলাইকুম।। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি।।
আজকে আমার লেখা, "শুধু তোমাকে নিয়ে কল্পনা করি" নামক গল্পের 197 তম পর্ব।।

শিক্ষক মানুষ। ছাত্রের আদর্শ, সমাজের আদর্শ, মন্দলোকের প্রেরণা সে। সরকার যে বেতন দেয় তাতে পুষে না বলে টিউশনি করবে? প্রাইভেট প্র্যাকটিস করবে? জমির দালালি করবে? রাজনীতি করবে? যদি না পুষে চাকরি ছেড়ে দে না, দিয়ে প্রাইভেট প্র্যাকটিস কর, কে তোকে আটকে রেখেছে? ছিঃ! এরা আবার শিক্ষক। ছ্যাঁচড়া, দালাল, ফ্রড। হুঁ, শিক্ষক! মানুষ ছাত্রাবস্থায় শিক্ষককে দেখে মানুষ হতে শিখে, তারা মানুষের নমুনা, মানুষের স্যাম্পল। শিক্ষক যদি এই হয়, টাকা কামানোর মেশিন, নীতিবর্জিত, তাহলে ছাত্ররা কি শিখবে? কি ধরনের সামাজিক জীব হবে তারা? এসব কথা বলতেন ইমামউদ্দিন সাহেব, বিএসসি স্যার।

1000065221.jpg

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

মেয়েটা কি যেন বলল, ভাল করে শুনতে পায়নি নাজিম। বলে জবাবের জন্য বোধহয় তার দিকে তাকিয়ে আছে।
নাজিম লজ্জা পায়।
মুখ কাচুমাচু করে বলে, বাসের শব্দে শুনতে পাইনি, কি যেন বলছিলেন।
আপনি আমার কথা শুনছেন না!

  • না, না, বলুন। আমার একটু ঘুম পেয়ে গেছিল
    বেশ তো ঘুমান না। ট্রেনে-বাসে ঘুম এলে যা মজা!
    নাজিম বলল, আপনার কথা তো শেষ। কাজেই ঘুমানো যাক।

মেয়েটা বলল, আমার কথা শেষ হবে না। আমাদের কোন ভাই ছিল না তো। শিরীনের ছিল দুই ভাই। ছোটটা, সেই যে নাম ছিল নাজিম, আমাকে খুব আদর করত।

  • কি করতো?
    আদর করতো।
    কেমন আদর? এই দেখুন, আমি অন্যায়ভাবে আপনার ব্যাপারে নাক গলাচ্ছি। এই জন্য আমি কারও সঙ্গে কথা বলি না। কম কথা বলি। আমাকে মাপ করে দিন।

1000065219.jpg

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

মেয়েটা লজ্জা পেলো। মুখ লাল হলো।
তবু সে বলল, কারণ তার এসব কথা বলতে ভাল লাগছে।
বলল, ওদের বাড়িতে যতো খাবার হতো, পিঠা, কেক, ফল সব মুঠো ভরে আমার জন্য নিয়ে আসতো। আমাকে খাওয়াত। আর এই যে টকঝাল-মিষ্টি লজেন্স, ও কোথেকে জানি কিনে পকেটে রাখত। অন্য কিছু না থাকলে একটা লজেন্স তো দিতো, বলতো, একবার চিবিয়ে গুঁড়া করে পরে চুষো। নাজিমের স্পষ্ট মনে পড়ে।

ওরা চার বোন ছিল। রিমি, ঝিমি, মিষ্টি আর বৃষ্টি। রিমি পড়ত নাজিমের এক ক্লাস ওপরে। তারপর ঝিমি। পাশে বসে যে মেয়েটা কথা বলছে ওর নাম ঝিমি। তাতে কোন সন্দেহ নেই।
অনেকক্ষণ কোনো কথা নেই।

গল্পটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ❤

@uncommonriad (5).png
This is original content by @uncommonriad. Thank you so much to visit my blog. Stay with me and get more post about travel, photography, life, story, love, technology and motivation etc. Please upvote, comment and resteem my post. Again thank you so much.

uncommonriad.gif

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 18.280598164028643 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61655.78
ETH 1609.66
USDT 1.00
SBD 0.47