শুধু তোমাকে নিয়ে কল্পনা করি - আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার ফটোগ্রাফি।। পর্ব-142

in #storylast year
আসসালামু আলাইকুম।। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি।।
আজকে আমার লেখা, "শুধু তোমাকে নিয়ে কল্পনা করি" নামক গল্পের 142 তম পর্ব।।

নেবেন কেন মানে? আপনাদের তো টাকা পেলেই হলো।
মেরী বিস্মিত হওয়ার ভান করলেন, বললেন, ওমা! টাকা একজনের কাছে পার বলে সেই টাকা অন্য যে কেউ দিতে এলেই নিয়ে নেবো! একি বলছো তুমি মেয়ে।
মেরীর কথায় তামাসা, ধমক এবং পরিহাস সবই বুঝি মেশানো ছিল। জেসি একেবারে কোণঠাসা হয়ে গেল। কোনমতে বলল, না, না, আমি সেকথা বলছি না। এজন্য বলছিলাম যে, শাড়িটা কেনার সময় আমিও সঙ্গে ছিলাম তো, তাই।
মেরী যুক্তি দেয়, সঙ্গে ছিলে, কিন্তু শাড়িটা তুমি কেনোনি, তোমার সঙ্গী কিনেছিল। ঠিক কিনা?

  • ঠিক।
    -তাহলে তোমার দাম দিতে যাওয়ার প্রশ্ন ওঠে না। আসলে তোমার মতলবটা কি বল তো মেয়ে। তুমি ঠিক শাড়ির দাম দিতে এসেছ বলে তো মনে হচ্ছে না।

IMG_5809.JPG

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

জেসি সত্য কথা বলা শ্রেয় মনে করে, বলে, আমার সঙ্গে যিনি এসেছিলেন সেদিন, তিনি কোথায় থাকেন এটা আপনারা জানেন কিনা জিজ্ঞেস করতে এসেছি।
মেরী আকাশ থেকে পড়লেন যেন, বললেন, ওমা সেকি! কি বলছ তুমি! কোথায় থাকে জান না, অথচ তার কাছ থেকে তুমি শাড়ি উপহার নিয়েছ?
মেরীর মেয়েটাকে খুব ভাল লেগেছে। ইউসুফ আমিনের মেয়ে এমন সরল-সহজ হতে পারে এটা কল্পনা করা যায় না। চেহারাটি মিষ্টি, গলাটা ভেজা ভেজা আর কথা বলে শিশুর মত।
জেসি বলল, আমি চলি।
জেসি পালিয়ে যেতে চায়।
শোন, এদিকে এসো।

IMG_5808.JPG

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

জেসির ভাল লাগছে না। ভদ্রমহিলার কথার ধরনে স্কুল মাস্টারি ভাব আছে, আবার দিব্যি কি রকম যেনো আকর্ষণ করে। বেশিক্ষণ থাকলে তার সব কথার উত্তর দিতে হলে রীতিমত লজ্জায় পড়তে হবে। যেতে পারলে ভাল হতো। কিন্তু মহিলার ডাককে সে উপেক্ষা করতে পারল না।
কাছে এলে মেরী বলল, অই ভদ্রলোক ছেলেটা জয়দেবপুর থাকে।
আপনি ওকে চেনেন?

  • হ্যাঁ, একটু একটু।
  • ঠিকানাটা?
  • ওখানকার ঠিকানা বড় গোলমেলে। রাস্তার নাম নেই। নম্বর নেই। প্রথমে একবার কারো সঙ্গে যেতে হবে।
    কার সঙ্গে যাব?
গল্পটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ❤

@uncommonriad (5).png
This is original content by @uncommonriad. Thank you so much to visit my blog. Stay with me and get more post about travel, photography, life, story, love, technology and motivation etc. Please upvote, comment and resteem my post. Again thank you so much.

uncommonriad.gif

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 13.815637951440953 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63481.02
ETH 1684.55
USDT 1.00
SBD 0.42