শুধু তোমাকে নিয়ে কল্পনা করি - আমার নিজের লেখা গল্প, কবিতা এবং আমার ফটোগ্রাফি।। পর্ব-136

in #storylast year
আসসালামু আলাইকুম।। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি।।
আজকে আমার লেখা, "শুধু তোমাকে নিয়ে কল্পনা করি" নামক গল্পের 136 তম পর্ব।।

খুব ভাল হয় খোদা। আমার কোথাও খুঁজতে যেতে হবে না। আর ভাল ছেলে আজকাল। ঔরনদুর্লভ এক বস্তু হয়ে গেছে না। নাজিমের অনেকদিন ধরে কোন খবর নেই। ওএ রকমই। বন্ধু-বান্ধবের পাল্লায় পড়লে আর মা-র কথা মনে থাকে না।....তাছাড়া নাজিমের বাবা ইনুর মাকে খুব ভক্তি করতেন। আগেকার দিনে কলেজের মহিলা প্রফেসরদের চেহারা এ রকম থাকত। ভাল লাগে আবার দারুণ ভয় করে।
বারান্দায় গ্রিলের দরজায় কেউ আওয়াজ তুলছে।
শিরীন বোধহয় ফিরে এসেছে। কিন্তু ওর কাছে তো চাবি আছে। বারান্দায় এসে তাইয়েবা দেখলেন প্রৌঢ় এক ভদ্রলোক।
কাকে চান?
এটা করিম সাহেবের বাসা?

  • জ্বি।
    আপনি মিসেস করিম?
  • জ্বি।

IMG_3606.JPG

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

আমি আপনার সঙ্গে একটু কথা বলার জন্য ঢাকা থেকে এসেছি। আমার নাম ইউসুফ আমিন।
তাইয়েবা পাথরের মত কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। কি বলবেন ভেবে পাচ্ছেন না। এই তো কয়েকদিন আগে এই ভদ্রলোকই একজন লোক পাঠিয়েছিলেন তাদের ভয় দেখানোর জন্য। টাকা দিয়ে বশ করার জন্য। কী এক চেহারা ছিল লোকটার। মনে
পড়লেও ঘেন্নায় জিহবার নিচে থুথু জমে।
ইনি এলেন আজ আবার কোন্ মতলবে?
তাইয়েবা বললেন, কি কথা, ওখান থেকে বলুন।

IMG_3609.JPG

For work I use:


মোবাইল
Iphone 14 Pro Max
ফটোগ্রাফার
@uncommonriad
লোকেশন
কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

ভদ্রলোক বললেন, ঘরে যদি ঢুকতে না দেন, তাহলে জানব আমার কথা বলার
দরকার নেই। এখান থেকেই চলে যাব।
তাইয়েবা আরও একটু ভাবলেন। বাসায় তিনি এখন একা। তবু তিনি দরজা খুলে দিলেন। তার মন বলছে, কোন ক্ষতির আশঙ্কা নেই। বসার ঘরে এলে পরে ইউসুফকে তিনি বসতে বললেন।
ইউসুফ আমিন তাইয়েবার দিকে তাকালেন।
শাদা শাড়ি। মিষ্টি চেহারা। এককালে সুন্দরী ছিলেন। সুন্দরী মানে, শহরের মাপে নয়। যে কোন মাপে। নিরাভরণ শাদামাটা শাদা শাড়ি, সামনে একটা-দুটো চুল শাদা। সঙ্গে সঙ্গে আর একজনের কথা মনে পড়ল ইউসুফের। মহিলা তার দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে আছেন। ইউসুফ লজ্জা পেলেন।
বললেন, বাসায় আর কেউ নেই?

গল্পটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ❤

@uncommonriad (5).png
This is original content by @uncommonriad. Thank you so much to visit my blog. Stay with me and get more post about travel, photography, life, story, love, technology and motivation etc. Please upvote, comment and resteem my post. Again thank you so much.

uncommonriad.gif

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 13.848691097351828 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 62772.23
ETH 1680.01
USDT 1.00
SBD 0.47