নীরব সম্পর্ক

131f4b1a-056d-45ef-9adf-99860f26eaa7.png

Image Created by OpenAI

আমাদের জীবনে এমন কিছু সম্পর্ক থাকে, যেগুলো শব্দের চেয়ে অনুভূতিতে বেশি গভীর। যেখানে প্রতিটি অনুভূতি প্রকাশ করার জন্য হাজারো কথা প্রয়োজন হয় না। একটা দৃষ্টি, একটা ছোট্ট হাসি, কিংবা নিঃশব্দ উপস্থিতিই যথেষ্ট। এই ধরনের সম্পর্ককেই আমরা বলতে পারি নীরব সম্পর্ক। যেখানে কম কথা, কিন্তু বোঝাপড়া অনেক বেশি থাকে। সব সম্পর্কেই কথা বলা জরুরি, আর এটা আমরা সবাই জানি। কিন্তু সব অনুভূতি কিন্তু আবার ভাষায় প্রকাশ করা যায় না। অনেক সময় দেখা যায়, কিছু মানুষ আমাদের জীবনে এমনভাবে জায়গা করে নেয়, যাদের সামনে চুপ থাকলেও অস্বস্তি লাগে না। বরং সেই নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে আরামদায়ক। নীরব সম্পর্কের মূল শক্তি হলো- বিশ্বাস এবং অনুভূতির গভীরতা।

এখানে কেউ কাউকে বারবার প্রমাণ দিতে হয় না যে, “আমি তোমার পাশে আছি।” কারণ দু’জনেই জানে- প্রয়োজনে একজন আরেকজনের জন্য নিঃশব্দে দাঁড়িয়ে থাকবে। এমন সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক হলো- এখানে ব্যাখ্যার প্রয়োজন কম, হয় না বললেই চলে। ছোট ছোট ইঙ্গিতেই বোঝা যায়, অন্যজন কেমন আছে। হয়তো সে কিছু বলছে না, কিন্তু তার চোখ, তার আচরণ, তার চুপ থাকা- এই সবকিছুই অনেক কিছু বলে দেয়। নীরব সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো- উপস্থিতি। সব সময় কথা বলা জরুরি নয়, কিন্তু পাশে থাকা জরুরি। অনেক সময় জীবনের কঠিন মুহূর্ত গুলোতে কেউ যদি কিছু না বলেও পাশে বসে থাকে, সেটাই সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে ওঠে। নীরব সম্পর্ক আসলে এক ধরনের শিল্প। এখানে শব্দের চেয়ে অনুভূতি বেশি শক্তিশালী।

Sort:  

This moment is really unexplainable

এই বিশ্বাস এবং অনুভূতির গভীরতা আমাদের সম্পর্কক

A special bond—where silence speaks volumes.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64519.20
ETH 1873.33
USDT 1.00
SBD 0.38