জীবনের কিছু ভুল ঠিক করে নেওয়া উচিত

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবনের কিছু ভুল সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক

আসলে আমরা মানুষ কিন্তু সব সময় সঠিক নই। কারণ এই জীবনে মানুষের কিছু না কিছু ভুল সবসময় থেকেই যায়। আসলে মানুষ যখন ভুল করে তখন কিন্তু তারা অনেক সময় জেনে বুঝে ভুল করে না। আবার কিছু কিছু মানুষ আছে যারা সব সময় জেনে বুঝে ভুল করে এবং তাদের ভুলের জন্য মানুষের অনেক বেশি ক্ষতি হয়। আসলে সেসব মানুষরা তাদের নিজের ভুলটাকে বুঝে তারা সবসময় ভুল করতে অনেক বেশি আনন্দ পায়। আসলে যারা জেনে বুঝে ভুল করে না তারা যখন ভুলটি করে তখন পরবর্তীতে তারা যখন বুঝতে পারে যে তারা জীবনে একটা চরম ভুল করে ফেলেছে তখন তাদের এই ভুলের জন্য অনেক অনুতপ্ত হয়। আসলে আমরা না জেনে এমন কিছু ভুল করে ফেলি যে ভুলটার কোন ক্ষমা কখনোই হতে পারে না। আসলে সেই ভুলটাকে কখন আমরা ঠিক করতে না পারলেও পরবর্তীতে যাতে সেই ভুলটা না হয় সেজন্য চেষ্টা করব।


আসলে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া এই পৃথিবীর কোন মানুষ জীবনের প্রতিটা সময় সঠিকভাবে চলতে পারে না। আর যারা না জেনে ভুল করে তারা সব সময় চেষ্টা করে যে তাদের সেই ভুলটার জন্য যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা পুনরায় ঠিক করে দেওয়ার জন্য। কিন্তু যারা জেনে বুঝে ভুল করে তারা কখনো অন্যের উপকার করতে চেষ্টা করে না বরং আরো বেশি ভুল করে অন্যের ক্ষতি করে। আসলে এসব মানুষ অনেকটা অমানুষ প্রকৃতি হয়। আর এই অমানুষিক আচরণের জন্য তারা জীবনের একটা সুপ্ত আনন্দ পায়। আসলে এই সব মানুষের থেকে আমরা সবসময় দূরে সরে থাকা অবশ্যই উচিত। কেননা এই লোকগুলোর জন্য আমরা জীবনে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হবে এবং ভবিষ্যতে অনেক বড় ক্ষতি হতে পারে। হয়তোবা জীবনের কিছু কিছু সময় আমরা কোন কিছু ভুল করে ফেলি যেটা আমাদের কখনোই মনে থাকে না।


আসলে এই মনের অজান্তে ভুলগুলো যখন অনেক সময় পর আমরা বুঝতে পারি তখন আমাদের সেই ভুলটা করার জন্য অনেক বেশি কষ্ট হয় এবং তখন আমরা কোন সুযোগ পাই না সে ভুলটা ঠিক করে নেওয়ার জন্য। এই পৃথিবীতে আপনারা দেখেছেন যে মানুষ সবসময় একই জায়গায় দলবদ্ধভাবে বসবাস করে একটা সমাজ গড়ে তুলে। ঠিক তেমনি তারা পরিবারের মাঝে বিভিন্ন মানুষের সঙ্গে একসঙ্গে বসবাস করে এবং নিজের সুখ দুঃখ গুলো সব সেই মানুষগুলোর সাথে শেয়ার করে। আসলে পরিবারের মাঝে কোন কোন সময় আমরা বাইরের কাজে এত ব্যস্ত থাকি যে মানুষদেরকে তখন আমরা কোন সময় দিতে পারি না। কেননা বাইরে কাজের এতটা বেশি চাপ থাকে যে আমরা সেই সময় পুরোটা বাইরের দিকে ঝুঁকে পড়ি এবং পরিবারের লোকেদের কথা আমরা প্রায় ভুলেই যাই। আসলে পরিবারের লোকগুলো সব সময় ভাবতে থাকে যে কখন আমরা তাদের কাছে আবার ফিরে আসবো।


আসলে যখন আমাদের কাজটি শেষ হয়ে যায় তখন আমাদের সেই পুনরায় পরিবারের কথা মনে পড়ে এবং তাদের যে সময়টুকু আমরা দিতে পারিনি সেই সময়টুকু পুনরে দেওয়ার চেষ্টা করি। আসলে মানুষের প্রয়োজনের সময় যদি আমরা তাদের সময় না দিতে পারি হয়তোবা পরবর্তীতে তাদেরও আমাদের আর প্রয়োজন হয় না। আসলে আমরা একটা মানুষ হিসেবে আমাদের জীবনে অনেক বেশি দায়িত্ব-কর্তব্য সব সময় থেকেই থাকে। তাইতো আমরা যতই দায়িত্ব কর্তব্যের ভেতরে থাকি না কেন আমাদের কিন্তু সব মানুষের কথা মনে রাখতে হবে এবং তাদের যদি কোন ভুলের জন্য কষ্ট পায় তাহলে সে ভুলগুলো আবার ঠিক করে তাদেরকে ভালবাসতে হবে। আর এর মাধ্যমে আমরা ভুল গুলো ঠিক করে নিতে পারলে তখন আমরা মনে একটা আলাদা ধরনের আনন্দ উপভোগ করতে পারব।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

"😊 আসলে মনে পড়ে এবং তাদের যে সময়টুকু আমরা দিতে পারিনি সেই সময়টুকু পুনরে দেওয়ার চেষ্টা করি। 😊"

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63398.51
ETH 1702.04
USDT 1.00
SBD 0.41