ঘরের এক কোণে বসে লেখা ডায়েরির গল্প


book-4806076_1920.jpg

Source

একটা সময় ছিল যেই সময়ে আমি প্রচুর ডাইরি লিখতাম। নিজের মনের কথাগুলো কারো সাথে শেয়ার করতাম না বরঞ্চ নিজের সাথে নিজেই কথা বলতাম এবং চেষ্টা করতাম নিজের কিছু ব্যক্তিগত কথাগুলো নিজের ডাইরিতে লিখে রাখার জন্য। তাহলে নিজের মনটা অনেকটা হালকা হতো কিন্তু বর্তমানে ডায়েরী লেখার অভ্যাসটা ব্যস্ততার জন্য হারিয়ে গেছে কোন এক জায়গায়। কিন্তু সেই বিষয়টা ছিল অনেকটাই চমৎকার এই সময়টাতে আমার কোন সাথে ছিল না আমার একমাত্র সাথী হয়ে আমার সাথে ছিলো।

জীবনের একটা পর্যায়ে অনেক একা হয়ে গিয়েছিলাম। যে সময়টা শুধুমাত্র জীবন এর উদ্দেশ্য সব সময় খুঁজে বেড়াতাম এবং সেই সময়টাকে আমার তেমন কোন বন্ধু-বান্ধব ছিল না। সবমিলিয়ে একাকীত্ব একটি জীবন অতিক্রম করেছি বেশ কয়েক বছর। সেই সময়টাতে ডায়েরী লেখার প্রতি আমার প্রবল ইচ্ছা ছিল এবং আমি মাঝেমধ্যেই আমার সকল মনের কথাগুলো ডাইরিতে লিখে রাখতাম। সেটা একটা আলাদা ভালোলাগা কাজ করতো।

এমনও অনেক দিন গিয়েছেন কখন যে ডায়েরী লিখতে বসেছি এবং কখন যে লেখা শেষ করেছি নিজেরও মনে নেই। শুধুমাত্র মনের কথাগুলো সবার উদ্দেশ্যে লিখেছি। যদিও সেসব ডাইরিগুলো এখন পর্যন্ত কেউ পড়তে পারেনি এবং বেশ কয়েকটি ডায়েরি ইতিমধ্যেই আমি নষ্ট করে দিয়েছি। কারণ সে সব মনের কথাগুলো আমি অন্য কাউকে জানাতে চাই না। আপনারা কি এরকম ডায়েরি লেখার অভ্যাস ছিল? যদি থেকে থাকে তাহলে অবশ্যই মন্তব্যে জানাতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60578.05
ETH 1558.21
USDT 1.00
SBD 0.50