মা ও বড় ভাই/বোন

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের জীবনে আমাদেরকে যদি কোনো একজন মানুষকে এমন চুজ করতে বলা হয়। যাকে ছাড়া আমরা আসলে কখনোই এই পৃথিবীতে সারভাইভ করতে পারবো না। আমরা হয়তো বেশিরভাগ মানুষ আমাদের মায়েদের নাম উল্লেখ করবো। বিশেষ করে যারা অবিবাহিত রয়েছে, তারা। আমি যেটা একেবারে বিশ্বাস করি মন থেকে। সেটা হলো তারা মায়ের নামই বলবে। কারণ মা এমন একজন মানুষ। যিনি পৃথিবীতে সন্তানদের একেবারে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। তাদের জন্য নিঃস্বার্থভাবে প্রাণ দিতেও পারেন এবং সেই প্রাণ দিতেও তার কখনো কোনো দ্বিধাবোধ হবে না।

কিন্তু আমি আসলে মানুষ এর জীবনের দিকে একটু লক্ষ্য করলেই, যেটা দেখেছি। সেটা হলো মায়ের পরিপূরক হয়তো কেউ হয় না। কিন্তু যে মানুষের জীবনে একজন ভালো বড় ভাই কিংবা বড় বোন রয়েছে। তারা আসলে অনেকটা মা চলে যাওয়ার পরেও কিংবা মা এর অবর্তমানে সেই মা এর আদর পায়। কারণ বড় ভাই কিংবা বড় বোন তার ছোট ভাই ছোট বোনদের কে সেভাবেই ভালোবাসে। যেভাবে তার মা ভালোবাসতো।

তাই আমি মনে করি, যাদের বড় ভাই কিংবা বড় বোন রয়েছে। তারা সত্যিই খুব লাকি। কারণ বড় ভাই কিংবা বড় বোন যাদের জীবনে নেই। তারাই খুব ভালো করে জানে যে, তাদের আসলে জীবনের কতোটা লড়াই করে টিকে থাকতে হয়। কারণ একজন বড় ভাই কিংবা বড় বোন যদি ছোট ভাইবোনদের পাশে থাকে। তাহলে তাদের জীবন অনেকটাই সহজ হয়ে যায়। বিশেষ করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে, বিভিন্ন কাজ করতে কিংবা বিভিন্ন কিছু শিখতে। আর সেই সাথে আদর তো রয়েছেই। কারণ মা এর পরে আমি মনে করি বাবা কিংবা বড় ভাই বোন থাকাটাই সবচেয়ে ভাগ্যের।এই ব্যাপারটি আরো ভালোভাবে বলতে পারবে, যাদের বড় ভাই কিংবা বোন রয়েছে তারা।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63953.57
ETH 1690.68
USDT 1.00
SBD 0.42