শয়তানের বিরুদ্ধে লড়াই ?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

একটি ব্যাপার আপনারা জানেন কিনা জানি না। কিন্তু এটা কখনো অনুভব করেছেন কিনা জানি না। তবে আমরা আসলে সব সময় কিন্তু শয়তান এর প্ররোচনার শিকার হই। কারণ শয়তান সবসময় চায় আমাদের পথভ্রষ্ট করার জন্য। কারণ শয়তান কখনোই চায় না যে একজন মানুষ কোনো ভালো কাজ করুক, কোনো ভালো পথে চলুক কিংবা ভালো কোনো কিছু করুক। অর্থাৎ যে ধর্মে আমরা রয়েছি, সেই প্রতিটি ধর্মেই কিন্তু এসব এর উল্লেখ রয়েছে। তো শয়তান কিংবা খারাপ জ্বীন কিন্তু সব সময় চায় যে আমরা যেনো খারাপ কাজ করি এবং এটা কিন্তু সকল ধর্মতেই আলাদা আলাদা ভাবে প্রায় একই ব্যাপারটি উল্লেখ রয়েছে।

তাই আমাদের সব সময় উচিত শয়তানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া। কারণ শয়তান সবসময় চায় আমাদের মধ্যে খারাপ অনুভূতির সৃষ্টি করতে, যে অনুভূতির মাধ্যমে আমরা সকল খারাপ কাজ খুব ভালোভাবে করবো। অর্থাৎ সেই খারাপ কাজকে আমরা খারাপ ভাবে না ভেবে, ভালোভাবে ভাববো। এখন অনেকেই হয়তো বলবেন যে, আপনারা জ্বিন কিংবা শয়তান এসব এ বিশ্বাস করেন না। আমি আপনার বিশ্বাসকে শ্রদ্ধা জানাই। তবে আমি বিশ্বাস করি এবং যারা আসলে বেশিরভাগ ধর্মকে বিশ্বাস করে, তারা সকলেই কিন্তু বিশ্বাস করে। কারণ প্রতিটি ধর্মেই খারাপ এলিমেন্ট গুলোর কথা কিন্তু বলা হয়েছে।

তাই যখনই আমাদের মাথায় খারাপ চিন্তা আসবে। তখন ই ভাবতে হবে যে এই ব্যাপারগুলো হলো শয়তানের প্ররোচণা। তাই এসব এর থেকে অনেক বেশি দূরে থাকতে হবে এবং শয়তান এসব করতে চায়। কারণ আমরা যেনো পথভ্রষ্ট হই। তাই কোনো ভাবেই পথভ্রষ্ট হওয়া যাবে না। আর যদি পথভ্রষ্ট হই।তাহলে অবশ্যই নিজেকে নিজেকে ঠিক করতে হবে। কারণ আমরা যদি নিজের জায়গায় নিজে একেবারে শক্তভাবে টিকে থাকার চেষ্টা করি। তাহলে কিন্তু শয়তানের কোনো ক্ষমতা নেই আমাদের মনের মধ্যে কোনো কুবুদ্ধি ঢুকাক। তাই সব সময় শয়তানের বিরুদ্ধে লড়াই করে জীবনে সকল কাজ করতে হবে। তাহলে আমাদের কাজের মধ্যে শয়তানের বাঁধা আসবে। কিন্তু শয়তানের প্ররোচনায় পরে আমরা পথভ্রষ্ট হবো না।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 60778.63
ETH 1619.55
USDT 1.00
SBD 0.47