স্বরচিত একগুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আমি @tuhin002
from Bangladesh
২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ।

০৫ সাবান ১৪৪৫ হিজরি, ০৪ ফেব্রুয়ারী ২০২৪ খ্রিস্টাব্দ।



বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি।


20250128_113142_0000.png

ছবিটি কেনভা দিয়ে তৈরি


🥀এক গুচ্ছ অনু কবিতা।🥀


লেখক:- @tuhin002

অনু কবিতা-১

স্নিগ্ধ প্রেমের মন নিয়ে তোমার কাছে
আছো স্বপ্ন দেখি তোমাকে নিয়ে।
তুমি কথা দিয়েছিলে আমারই হবে
রাখোনি কথা দিয়েছো মনে ব্যথা।

অনু কবিতা-২

সেদিনও এসেছিল বসন্ত বুক ভরা নিয়ে
এনেছিলাম গোলাপ ফুল কৃষ্ণচূড়া বকুল
তবুও তুমি এলেনা, দিলে না ভালোবাসা
তুমি আসবে বলে বুকে ছিল অফুরন্ত আশা।

অনু কবিতা-৩

এতদিন সব ছিল ছিল না তুমি
নদীর খরস্রোতের মতো হারিয়ে গেছে
নীরবতা আজ চারদিকে ঘিরে ধরেছে।
কখনো অদৃশ্য ভালোবাসা হৃদয় নিয়ে খেলে।

অনু কবিতা-৪

একটা শুকতারা আকাশের এক কোণে উঠেছে
কখন জানি জোসনাটা চারিদিকে ঘিরে ধরেছে।
ভালোবাসার অবুঝ পাখিটা গান ধরেছে
চারিদিকে কল-কাকলিতে মুখরিত হয়ে উঠেছে।


পোস্ট বিবরণ

শ্রেণীঅনু কবিতা
ডিভাইসpoco M2
লেখক@tuhin002
লোকেশনমেহেরপুর


আজ আমি আবারো অনু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। কবিতা লিখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার লেখা অনু কবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। আজকের লেখা অনু কবিতা গুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মধ্যেমে আমাকে জানাবেন। আপনাদের উৎসাহ আমার অনুপ্রেরণা। পুনরায় আমি নতুন কোন অনু কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ইন-শা-আল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

সমাপ্ত


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

ভাইয়া আপনি প্রতি সপ্তাহে খুব সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করেন। আপনার কবিতা পড়তে খুব ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর চারটি অনু কবিতা শেয়ার করেছেন। প্রতিটা কবিতাই খুব সুন্দর হয়েছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে খুব সুন্দর ভাবে লিখেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর চারটি অনু কবিতা শেয়ার করার জন্য।

 last year 

আপু আপনাদের ভালোলাগায় হল আমার সার্থকতা। চেষ্টা করি সুন্দর ভাবে লিখে উপস্থাপন করার জন্য।

 last year 

Screenshot_2025-02-04-20-54-40-593_com.android.chrome.jpg

 last year 

Screenshot_2025-02-04-21-06-55-193_com.coinmarketcap.android.jpg

 last year 

ছন্দে ছন্দে মিলিয়ে কবিতা পড়তে আমার খুবই ভালো লাগে।আজ আপনার লেখা প্রতিটা অনু কবিতা পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি।আসলে কবিতা বললেই লেখা হয়ে যায় না।তার জন্য চাই আবেগ, অনুভূতি ও উপযুক্ত পরিবেশ। আরো একটি সুন্দর প্রতিভা। যার মাধ্যমে সকল অনু কবিতাগুলো দারুন করে লিখেছেন।

 last year 

আপনি ভিন্ন ভিন্ন আঙ্গিকে বেশ চমৎকার সব অনুক কবিতা লিখেছেন ভাই। আপনার লেখা কবিতা গুলো অনেক অনেক ভালো লাগলো আমার কাছে। ভিন্ন ভিন্ন অনুভূতি ভিন্ন ভিন্ন কবিতা লেখার সহযোগিতা সৃষ্টি করে। কৃষ্ণচূড়া ফুলের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। বৈশাখ মাস আসলেই কৃষ্ণচূড়ার ফুলে ফুলে রাঙিয়ে ওঠে পরিবেশ। ভালো লাগলো ভাই, সুন্দর করে দেখেছেন কবিতাগুলো।

 last year 

ভিন্ন ভিন্ন অনুভূতির মধ্য দিয়ে চেষ্টা করেছি অনু কবিতাগুলো লেখা আপনাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

Screenshot_2025-02-04-20-53-10-027_com.twitter.android.jpg

 last year 

অনুকবিতা লিখতে আর পড়তে আমার ভীষণ ভালো লাগে। আপনি আজ চমৎকার কিছু অনুভূতি নিয়ে সুন্দর কিছু অনুকবিতা শেয়ার করেছেন। প্রতিটি অনুকবিতা আবৃত্তি করে খুবই ভালো লাগলো আমার।ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর অনুকবিতা গুলো শেয়ার করার জন্য।

 last year 

কোন কবিতা আপনার পড়তে ভালো লাগে এটা যেন বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 last year 

এমন অনু কবিতা আমি খুবই পছন্দ করি। আমি নিজেও অনু কবিতা লেখার প্রতি বেশি আগ্রহী। বলতে পারেন আপনাদের দেখাদেখি আমি অনু কবিতা লিখা শুরু করেছি। এর আগে কবিতা লেখার প্রতি তেমন কোন আগ্রহ ছিল না আমার। কিন্তু আপনাদের লেখা সুন্দর সুন্দর কবিতা গুলো আমাকে কবিতা লেখার অনুপ্রেরণা জাগিয়েছে। খুব ভালো লেগেছে আপনার ছোট ছোট এই কবিতাগুলো।

 last year 

যে কোন জিনিসের কিছু করতে গেলে আস্তে আস্তে তার আগ্রহ বাড়বে এটাই স্বাভাবিক।

 last year 

আজ আপনি আমাদের মাঝে দারুণ দারুণ কতগুলো ছোট কবিতা শেয়ার করেছেন। প্রত্যেকটি অনু কবিতা আমার কাছে ভীষণ ভালো লেগেছে বিশেষ করে শেষের অনু কবিতাটি আমার কাছে অসাধারণ মনে হয়েছে। এত সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনাদের ভাল লাগাটাই হলো আমার উৎসাহ। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

বিরহে ভরা কবিতাগুলো আবৃতি করতে বেশ ভালো লাগলো ভাইয়া। প্রিয় মানুষের অপেক্ষায় দিনগুলোতে খুবই ছন্নছাড়া লাগে। ছন্দে ছন্দে কবিতা গুলো চমৎকারভাবে সাজিয়ে তুলেছেন। আমি খেয়াল করেছি আপনি প্রত্যেক সপ্তাহে চমৎকার চমৎকার আনু কবিতা আমাদের সাথে শেয়ার করেন । সুন্দর কবিতাগুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 last year 

কবিতার প্রাণ হলো ছন্দ চেষ্টা করছি ছন্দের তালে তালে লিখে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাদের ভালো লাগে এটাই আমার বড় পাওয়া।