ডাই পোস্ট " তোয়ালে দিয়ে পুতুল তৈরি। @tuhin002
" আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু "
আমি @tuhin002
বাংলাদেশ থেকে।
১৮ শাবান ১৪৪৪।২৫ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ।
১০ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ।
ষড়ঋতুর বসন্তকাল। |
|---|
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। এখন বসন্তকাল। আর এই বসন্তকে বলা হয় ঋতুর রাজা। ঋতুর মধ্যে বসন্তই সেরা কারণ এই ঋতুতে দেখা মেলে হরেক রকম ফুলের। প্রতিটা বাগান যেন নতুন ফুলে সেজে ওঠে। এই ঋতুর আরেকটি আর্কষণীয় দিক রয়েছে আর সেটি হলো কোকিল পাখি। কোকিল তার মধুর সুরে চারিদিকে বিমোহিত করে তোলে। তবে এত কিছুর মধ্যেও প্রকৃতিতে কিছুটা রুক্ষতা থেকেই যায়। কারণ এই সময়টাতে গাছের সকল পাতা ঝরে যায়। যাইহোক সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ... |
|---|
স্বহস্তে বানানো ডাই পোস্ট
captured by @tuhin002
Device - poco M2
আমি আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের সাথে শেয়ার করবো একটি ডাই পোস্ট । ডাই পোস্টগুলো খুব সহজে তৈরি করা যায় এবং এগুলো তৈরি করতে আমার ভালো লাগে। তাই আজকে আমার তৈরিকৃত ডাই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
উপকরণ সমূহ । |
|---|
Device - poco M2
| ক্রমিক নম্বর | উপাদান |
|---|---|
| ১ | তোয়ালে। |
| ২ | কেচি। |
| ৩ | ফিতা। |
| ৪ | সুতা |
১ নং ধাপ। |
|---|
| প্রথমে আমি এটি তোয়ালি নিয়েছি এবং এর এক দিকের মাথা ভাঁজ করে সমান করে নিয়েছি। |
|---|
২ নং ধাপ। |
|---|
| এ ধাপে আমি তোয়ালের অপর অংশ ভাজ করে দুইটি ভাজ একত্রিত করেছি। |
|---|
৩ নং ধাপ। |
|---|
| তোয়ালের উপরের অংশকে ছোট ভাজ দিয়ে পুতুলের দুইটি হাত তৈরি করেছি। |
|---|
৪ নং ধাপ। |
|---|
| এই ধাপে আমি পুতুলের মুখের আকৃতি তৈরি করে নিয়েছি । |
|---|
৫ নং ধাপ। |
|---|
| এই ধাপে আমি পুতুলের গলা একটি ফিতা বেঁধে নিয়েছি । |
|---|
৬ নং ধাপ। |
|---|
| এ ধাপে আমি পুতুলের দুটি কান তৈরি করে নিয়েছি । |
|---|
৭ নং ধাপ। |
|---|
| এ ধাপে আমি পুতুলটিকে পরিপূর্ণভাবে তৈরি করেছি এবং আপনাদের সামনে উপস্থাপন করেছি । |
|---|
| সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
|---|
| ডিভাইস | poco M2 |
|---|---|
| লোকেশন | মেহেরপুর |
| ফটোগ্রাফি | ডাই পোস্ট |
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি তুহিন ব্লগ। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমার একটি বাগান আছে। বাগানে অনেক ফল ও সবজির চাষ করে থাকে। আমি ছবি আঁকতে পছন্দ করি। অবসর সময় মাছ ধরতে অনেক ভালো লাগে। আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
বাহ !ভাইয়া খুবই ইউনিক একটা জিনিস ছিল। আপনি তোয়াল দিয়ে খুব সুন্দর একটি পুতুল বানিয়েছেন ।বোঝা যাচ্ছে না যে এটা আপনি তোয়ালে দিয়ে বানিয়েছেন ভীষণ সুন্দর হয়েছে। আমি অবশ্যই এটি একবার ট্রাই করে দেখব ।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এটি আমাদের মাঝে শেয়ার করার জন্য
আপনাকে অনেক ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া বসন্ত ঋতুতে প্রকৃতি নতুনভাবে সেজে ওঠে। গাছের পাতাগুলো ঝরে যায়। কিন্তু রং রংয়ের ফুল দেখতে পাওয়া যায়। যাই হোক তোয়ালে দিয়ে পুতুল তৈরির আইডিয়া দারুন লেগেছে আমার। পুতুলটি দেখতে ভীষণ সুন্দর লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভিন্ন ধরনের একটি পোস্ট শেয়ার করার জন্য।
চেষ্টা করি আপু কিছু ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য।
বাহ্ আপনার আইডিয়া তো দেখছি বেশ ভালো ছিল। এভাবে তোয়ালে দিয়ে পুতুল তৈরি করা যায় আমি তো আগে জানতাম না। আমি ভাবছি ছোট একটি তোয়ালে দিয়ে আমার মেয়েকে এরকম একটা পুতুল তৈরি করে দেব আপনার উপস্থাপনা দেখে। আসলে আপনার উপস্থাপনা খুবই ভালো ছিল যা দেখে খুবই সহজে যে কেউ তৈরি করতে পারবে এটি। পুতুল তৈরি করার পদ্ধতি খুবই সহজ তাহলে দেখছি।
আপনি ঠিকই বলেছেন খুব সহজে এটি বানানো সম্ভব। পুতুল বানিয়ে দেখবেন ভাই।আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার করার জন্য শুভকামনা রইল।
ভাই, তোয়ালে দিয়ে ছেলা মুরগি তৈরি করতে পারি, কিন্তু তোয়ালে দিয়ে পুতুল তৈরি কখনো দেখিনি। তাই মনে হচ্ছে আপনার তোয়ালে দিয়ে পুতুল তৈরিটি দেখে আমার ভীষণ কাজে লাগবে। আপনার তৈরির ধাপ গুলো দেখে দেখে তোয়ালে দিয়ে পুতুল তৈরি করে আমার ছেলেকে দিতে পারব খেলার জন্য। তাহলে ছেলে আমার ভীষণ খুশি হবে। তোয়ালে দিয়ে পুতুল তৈরির প্রতিটি ধাপ চমৎকারভাবে দেখিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
অবশ্যই ভাই আপনি তোয়ালে দিয়ে পুতুল বানাবেন এবং সেই পুতুলটি আপনার সন্তানকে দিবেন ছোট বাবু অনেক খুশি হবে আপনার সন্তানের জন্য দোয়া রইল।
ভাইয়া আপনার আইডিয়া কিন্তু দারুণ ছিল । তোয়ালে দিয়ে চমৎকার একটি পুতুল তৈরি করেছেন। আসলে আমার বাংলা ব্লগ মানে ইউনিক জিনিস। পুতুল টি দেখতে দারুণ হয়েছে। প্রতিটি ধাপ সুন্দর করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।
ভাইয়া আপনার আইডিয়া দেখে আমি মুগ্ধ। আমিতো ভেবেছি তাওয়াল কেটে করেছেন।পরে দেখি না এমনিই করলেন।খুব সুন্দর হয়েছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
ভাইয়া আপনি তোয়ালে দিয়ে খুব সুন্দর ও ইউনিক একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন। আপনার তোয়ালে দিয়ে বানানো পুতুল দেখতে খুবই কিউট দেখাচ্ছে। তবে আমি পুতুলের চোখ দেখতে পাচ্ছি না। তাই হোক আমার কাছে আপনার এই আইডিয়া অনেকে ভালো লেগেছে। পুতুল বানানোর প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে দেখিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইউনিক ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আসলে আপু এই পুতুলটি হলো অন্ধ তাই তার চোখ নেই। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
খুবই ইউনিক ধরনের একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন তোয়ালে দিয়েও যে এরকম ভাবে পুতুল তৈরি করা যায় সেটা আমি জানতামই না। খুবই চমৎকার ভাবে আপনি এটা তৈরি করেছেন দেখে ভালো লাগলো আসলে এরকম ইউনিক কোন কিছু দেখতে পারলে নিজের কাছে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
চেষ্টা করে যাচ্ছি ভাই সবসময় ইউনিক কিছু আপনাদের সামনে আনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার প্রতিভা দেখে মুগ্ধ হয়ে গেলাম। তোয়ালে দিয়ে পুতুল তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। ছোট ছেলে মেয়েদের এই ধরনের জিনিস বানিয়ে দিলে তারা খুবই খুশি হবে।
অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।
নিঃসন্দেহে খুব সুন্দর একটি ক্রিয়েটিভিটি আমাদের মাঝে উপস্থাপন করলেন। তোয়ালে দিয়ে খুব সুন্দর একটি পুতুল তৈরী করলেন। পুতুলের ফুল ড্রেসটাই তৈরী করেছেন। পুতুলের কান,হাত,পা গুলো স্পষ্টই বুঝা যাচ্ছে। ধন্যবাদ ভাইয়া।
সব সময় চেষ্টা করি নতুন কিছু তৈরি করার জন্য। আপনার সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।