স্বরচিত কবিতা আবৃতি :- মায়ের অপেক্ষা।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমি @tuhin002
from Bangladesh
পহেলা আশ্বিন মাস ১৪৩০ বঙ্গাব্দ।

পহেলা রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি। ১৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ।


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু


বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি ।


20230916_015752_0000.png

ছবিটি কেনভা দিয়ে তৈরি

Source

আমি @tuhin002,আমি একজন বাংলাদেশি। " আমার বাংলা ব্লগ "এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মতো আমি আজও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আপনাদের মাঝে আমার নিজের লেখা কবিতা শেয়ার করতে চলেছি। প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে কবিতা উপস্থাপন করে যাচ্ছি। আশাকরি আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগেবে। আজকে আমি আপনাদের মাঝে আমার নিজের লেখা একটি কবিতাটি শেয়ার করবো, কবিতার নাম "মায়ের অপেক্ষা" আশা করি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।


স্বরচিত কবিতা- মায়ের অপেক্ষা।
লেখা - তুহিন খান

অপেক্ষা! অপেক্ষা সে তো মায়েরাই করে।
গার্হস্থ সন্তান যখন তার মায়ের পেটে লাথি মারে।
তখন একটি মা অধীর আগ্রহে অপেক্ষা করে,
কবে তার সন্তান সুস্থ সবল ভাবে এ পৃথিবীতে আসবে।
ছেলে - মেয়ে যখন রাত জেগে পড়াশোনা করে,
তখন একটি মা ঘুম চোখে টেবিলের পাশে বসে,
অপেক্ষা করে কবে তার ছেলে মেয়ে মানুষের মত মানুষ হয়ে উঠবে।


সন্তান যখন বাইরে থাকে,
তখন একটি মা প্লেটে খাবার ঢাকা দিয়ে,
ঘড়ির দিকে তাকিয়ে অপেক্ষা করে,
কখন তার সন্তানটি ঘরে ফিরে আসবে।
টিউশন ক্লাসের বাইরে কিংবা খেলার মাঠের পাশে দাঁড়িয়ে,
দু চোখে অজস্র স্বপ্ন নিয়ে,
জন্ম-জন্মান্তর ধরে মায়েরায় অপেক্ষা করে,
তার সন্তানের ভবিষ্যতের জন্য।


লিংক

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসpoco M2
লেখক@tuhin002
লোকেশনমেহেরপুর


আজ আবারও মায়ের অপেক্ষা নিয়ে একটি নতুন কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনাদের কাছে ভালো লাগলে আমাকে জানাবেন। আপনাদের ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। পুনরায় আমি নতুন কোন একটি কবিতা নিয়ে,আবারো আপনাদের সামনে হাজির হবো, ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

সমাপ্ত

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আসলে আমাদের মা হচ্ছে সবার থেকে আলাদা। মায়ের অবদান আমাদের জীবনে সবথেকে বেশি। আর মায়ের সাথে কাউকেই তুলনা করা যায় না। আপনি আজকে মায়ের অপেক্ষা কবিতাটা অনেক সুন্দরভাবে আবৃত্তি করেছেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এই কবিতা আবৃত্তি শুনে। এরকম কবিতা আবৃত্তি পরবর্তীতেও করে আমাদের মাঝে শেয়ার করবেন আশা করছি।

 3 years ago 

সন্তান হলো মায়ের কাছে সাত রাজার ধন। প্রতিটা মাথা সন্তানকে খুবই ভালোবাস। সন্তানের জন্য মা যতটা ত্যাগ করে এতটা ত্যাগ পৃথিবীর বুকে আর কেউ করে না। আমার আবৃত্তি শুনে আপনার ভালো লেগেছে এটা যেন বেশ ভালো লাগলো ধন্যবাদ আপু।

 3 years ago 

এরকম টপিক নিয়ে লেখা কবিতা যদি আবৃত্তি করা হয়, তখন তো সবার কাছে ভালো লাগবে। আসলে মা আমাদের অনেক বেশি আপন একজন মানুষ, যার সাথে অন্য কাউকে তুলনা করলেও ভুল হবে। আপনি এই কবিতাটা আবৃত্তি করেছেন, যা শুনে আমার তো মনটা একেবারে ভরে গিয়েছে ভাই। আপনার কন্ঠ এমনিতেই দারুন, আর কবিতা আবৃত্তি করলে তো আরো বেশি ভালো লাগে শুনতে।

 3 years ago 

মায়ের কাছে সন্তান যেমন কলিজার টুকরো, আমার সন্তানের কাছে মাও অনেক মূল্যবান। আসলে মায়ের সাথে কারো তুলনা করা মানে বোকামি করা। কথায় বলে মা তো সে মা..যার সাথে কারো হয়না তুলনা। আর আমার আবৃত্তি শুনে আপনার ভালো লেগেছে এটা জেনে ভালো লাগলো ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

মায়ের বিকল্প দুনিয়াতে কেউ নেই। পৃথিবীতে মায়ের সাথে কারে তুলনা হয় না। আপনার লেখা আমাকে নিয়ে কবিতা পড়ে খুবই ভালো লাগলো। সন্তানের জন্য মা সারাটা জীবন অপেক্ষা করে। আপনার আবৃত্তি শুনে অনেক ভালো লেগেছে ভাইয়া। ধন্যবাদ সুন্দর একটি কবিতা নিজে লিখে আবৃত্তি করে শোনানোর জন্য।

 3 years ago 

ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 3 years ago 

একজন অনাগত সন্তানের জন্য মায়ের অপেক্ষার শেষ থাকে না। শুধু অনাগত সন্তানদের জন্য কেন। যে কোন সন্তানদের জন্য মায়ের কোন চিন্তা শেষ থাকে না। তাছাড়া সন্তান যখন বাইরে থাকে তার জন্য মায়ের অপেক্ষার শেষ থাকে না। মায়ের অপেক্ষা কবিতাটি আপনি অসাধারণভাবে আবৃত্তি করলেন। আপনার আবৃত্তি অনেক সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ।

 3 years ago 

পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত হল মা। আর এই মায়ের কাছে সন্তান হলো সবথেকে আপনজন। সত্যিই সন্তানের জন্য মায়ের আকুতির কোন শেষ নেই। ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করার জন্য।

 3 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে নিজ গলায় আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আপনার লেখা কবিতাটি আপনার নিজ গলায় আমার কাছে বেশ ভালো লেগেছে। সত্যি সন্তান যখন বাইরে থাকে মা কখনোই সন্তানের আগে খেতে পারে না তাই প্লেট ঢাকা দিয়ে রেখে দেয়। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

সন্তান বাইরে থাকুক আর যেখানে থাকুক না কেন সব সময় মায়ের মনের মধ্যে সন্তানের জন্য ভালোবাসা থাকে। ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন্য ।

 3 years ago 

মায়েরা তো এমনই হয়! একটা সন্তানকে গর্ভে ধারণ করে কত কষ্ট করে তারা। অথচ একটা সময় এ মায়েদের স্থান হয় বৃদ্ধাশ্রমে। অথচ আমরা মাকেই ভুলে যায়। চমৎকার একটি কবিতা সাথে আবৃত্তি করলেন

 3 years ago 

পৃথিবীর নিয়মটাই মনে হয় এমন ভাই। আজকে আমি বা আপনি আমার মা বা আপনার মাকে বৃদ্ধাশ্রমে রাখবেন। কালকে আপনি বা আমি যাব এটাই বাস্তবতা।

 3 years ago 

অনেক সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন ভাই। মাঝে মাঝে আপনার কন্ঠে কবিতা গুলো শুনতে বেশ ভালো লাগে। আসলে মা তো পৃথিবীর মধ্যে সবথেকে মায়ার জিনিস যার সঙ্গে কোন কিছুরই তুলনা করা যায় না। আপনার লেখা আজকের কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লাগলো।

 3 years ago 

পৃথিবীতে আপনাকে সবাই ছেড়ে যাবে শুধু একজন রয়ে যাবে সে হল মা। মায়ের থেকে আপন জন আর পৃথিবীতে কেহ নেই। মায়ের ভালোবাসা তো মায়ের মতই মহান। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।