আমার ছোট বেলার অনেক পছন্দের একটি কার্টুন - গডজিলা
আচ্ছালামু আলাইকুম, আমি @toufiq777
আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।
আমি ছোট বেলা থেকেই কার্টুন দেখতে খুবই পছন্দ করতাম। আমাদের ছোট বেলার সময়টাতে এত এত টিভি চ্যানেল ছিলো না৷ তখন বিটিভি আর একুশে টিভি ছিলো৷ এই দুটি চ্যানেলে তিন চারটি কার্টুন সিরিজ দেখানো হত৷ এর মধ্যে গডজিলা নামে একটি কার্টুন দেখানো হত৷ এই কার্টুন হয়তো মঙ্গলবার করে বিটিভি'তে দেখানো হইতো।
এই কার্টুনটি বিদেশি কার্টুন ছিলো। ইংরেজি ভাষায় হতো৷ ইংরেজি না বুঝলেও কার্টুন দেখে মজা নিতাম৷ তখন আমার বয়স ছিলো চার-পাঁচ বছর। কার্টুনটি মূলত গডজিলাকে কেন্দ্র করে নির্মিত। একটি গডজিলা ছিলো। তার পাঁচ জন মানুষের সাথে বন্ধুত্ব ছিলো। তাদের বিপদে গডজিলা সব সময় তাদের বাঁচিয়ে দিত৷ এই গডজিলা মুখ দিয়ে আগুন বের করতে পারতো। সে পানিতে থাকতো৷ তার মানুষ বন্ধুরা বিপদে পরলে সে পানির নিচ থেকে উপরে চলে আসতো।
পশু পাখিদের সাথে মানুষের মনের মিল খুব সহজেই হয়ে যায়৷ একটি প্রাণীর সাথে যেমনটা বন্ধুত্ব গড়ে উঠে তেমনটা একটি মানুষের সাথে হয় না৷ মানুষ প্রয়োজনে বন্ধুকে ফেলে চলে যেতে পারে৷ তবে প্রাণীরা তার বন্ধুর জন্য জীবন দিতে পারে৷ যেমন এই কার্টুনটিতে দেখানো হয়েছে৷ আমরা সাধারণত কুকুরকে দেখি এমন কাজ করতে৷ এছাড়া ঘোড়া, গাধা, গরু, হাতি, ডলফিন এসব মানুষের বন্ধু হয়ে যায় সহজে৷ এই প্রাণী গুলো প্রভু ভক্ত হয়৷
গডজিলা একটি কাল্পনিক চরিত্র। আসলে আগুন বের করতে পারে মুখ দিয়ে এমন কোন প্রাণী দুনিয়াতে আছে বলে আমার জানা নেই৷ এটা ছোটদের মজা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিলো৷
আমি খুব আগ্রহ নিয়ে কার্টুনটি দেখতাম৷ আমি অপেক্ষা করে বসে থাকতাম কবে মঙ্গলবার আসবে৷ বিকালে বসে কার্টুনটি উপভোগ করতাম৷ এরপর ঘুমাতাম। আসলে ছোট বেলার সৃতি গুলো এখন চোখের সামনে ভাসে৷ হাজারো কার্টুনের ভিরে এসব কার্টুন এখন হারিয়ে গেছে৷ এসব কার্টুন এর কথা কেউ আর এখন মনে করে না৷ অনেকদিন পর কার্টুনটির কথা মাথায় আসলো৷ তাই একটি পোস্ট লিখে ফেললাম৷ যারা কার্টুনটি দেখেন নাই একবার দেখতে পারেন৷ তবে মজা লাগবে না এখন হয়তো সেমন একটা কার্টুনটা আপনাদের৷ কারণ এখন হাজারো কার্টুন সিরিজ বের হয়েছে। যে কার্টুন গুলোর গ্রাফিক্স অনেক ভালো।
Vote for @bangla.witness
ধন্যবাদ
@toufiq777



ছোটবেলায় কার্টুন দেখেনি এমন মানুষের সংখ্যা অনেক কম। ডোরেমন ছিল আমার প্রিয় কার্টুন। কার্টুন দেখতে এখনো অনেক ভালো লাগে ।আমি অবসর সময়ে এখনো মাঝে মাঝেই কার্টুন দেখি। আপনি আমাদের শৈশবের একটি সুন্দর সৃতি স্মরণ করিয়ে দিলেন। আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে ।ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Thank you
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
ধন্যবাদ
ছোটবেলায় আমি অনেক দেখেছি এই গডজিলা কার্টুন। এই কার্টুনটি অনেক জনপ্রিয় ছিল। এই কার্টুনটি সাপ্তাহিক পর্ব নিয়ে হতো। এটি শিক্ষামুলক একটি কার্টুন। সুন্দর একটি পোস্ট করেছেন।
ধন্যবাদ
এই কার্টুন টি আমিও দেখেছি এটি দেখতে বেশ ভালো লাগে।আপনি গডজিলা কার্টুন নিয়ে বেশ চমৎকার কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন।ছোট বাচ্চা রা এসব কার্টুন খুব পছন্দ করে। ধন্যবাদ ভাই সুন্দর একটি বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ
আমার ছোট বেলার অনেক পছন্দের একটি কার্টুন - গডজিলা। গডজিলা নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন। ছোট বেলায় আমি দিনের বেশিরভাগ সময় কার্টুন দেখতাম। সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। অসাধারণ হয়েছে পোস্টি। ধন্যবাদ ভাই।
ধন্যবাদ
ভাই অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল।এই কার্টুন দেখার সময় মাঝে মাঝে অনেক ভয় পেতাম। আমরা স্কুলে পড়ার সময় বাজার থেকে যখন খাতা কিনতাম তখন খাতার উপরে এই গডজিলার ছবি থাকতো। ভালো লিখেছেন শুভকামনা রইল
ধন্যবাদ
🤣এই কার্টুন টা এতো দেখছি যে আমি ভাত নিয়ে বসে থাকতাম এই কার্টুনের জন্য 😂 আপনার পোষ্ট দেখে নিজের ছোট বেলা মনে পড়ে গেলো । মাঝে মাঝে এমন পোষ্ট করে ছোট বেলা মনে করাইতে পারেন 🤣🤣
হুম
ছোট বেলার কার্টুন দেখা মানে রিমোট আমার দখলে, কার্টুন দেখতে বেশ ভালো লাগতো, এখনো সময় পেলে একটু দেখি,ছোট বেলায় ইংরেজি কার্টুন বুঝতাম না কিন্তুু উপভোগ এর কমতি ছিলো না। সুন্দর লিখছেন ভাই অনেক ধন্যবাদ শৈশব মনে পরে গেলো তার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
আমি ছোট বেলা থেকেই কার্টুন দেখতে অনেক পছন্দ করি । এখন আমি মাঝে মধ্য কার্টুন দেখি,আর আপনার এমন একটা পোস্ট দেখে ছোট্ট বেলার কথা গুলা অনেক মনে পড়তেছে ভাই। যাই হউক এই রকম পোস্ট করার জন্য ধন্যবাদ ভাই
ধন্যবাদ