পুরনো দিনের ডায়েরি ( পর্ব ৭ )

ChatGPT Image Jan 24, 2026, 01_09_01 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে "পুরনো দিনের ডায়েরি" গল্পের সপ্তম পর্ব শেয়ার করে নেবো। তো রাহুল তার বাবার কিছু অনুভূতি ডায়েরি পড়ে বুঝতে পারে, যা আগে এইরকম শুনতে পায়নি। এইরকম ভাবে আরো কয়েক পাতা উল্টিয়ে নেওয়ার পরে চোখের সামনে এমন একটা নাম পড়লো, যেটা দেখে রাহুল অবাক হলো। নামটা ছিল 'মালতি'। নামটা আবার তার মায়েরও না আবার তার চেনা পরিচিত কারো না। তাহলে এই নামটা কার, একটা গভীর চিন্তায় পড়ে গেলো রাহুল। ওখানেই কিছু লাইন লেখা ছিল- মালতি বলছিল, সে আজ চলে যাবে। আমি কিছু না বলে শুধু শুনছিলাম। তাকে কিছু বলার ছিল, কিন্তু বলা হয়ে উঠলো না। হয়তো কিছু সম্পর্ক না বলার মধ্যেই শেষ হয়ে যায়।

ডায়েরির পাতায় রাহুল যেনো সবকিছু নিয়ে একটা অস্বস্তি বোধ করতে লাগলো। আর তার মাথায় একটাই নাম মালতি ঘুরপাক খাচ্ছে। আসলে সে কে, বাবার সাথে তার কি সম্পর্ক? তবে তার বাবার জীবনে একটা মানুষের উপস্থিতি স্পষ্ট হলো। আসলে এর আগে যে 'তাকে ' বলে সম্বোধন করতো, মূলত এই মালতিই ছিল সে। আরো কয়েক পাতা পরে এই মালতির বিষয়ে আরো কিছু লেখা পেলো- আজ মালতির চোখে জল দেখলাম। আর এই জল আমার কারণেই তার চোখ দিয়ে পড়ছে। কিন্তু আমার সত্যটা তাকে বলার সাহস নেই। সাহস থাকলে জীবনটাই হয়তো অন্যরকম হতো।....

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63749.15
ETH 1664.34
USDT 1.00
SBD 0.41