মিথ্যার জয়কার সব জায়গায়।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মিথ্যার জয়কার সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
একটা জিনিস হয়তোবা আপনি সব জায়গায় দেখতে পেয়েছেন যে এখন মানুষ সত্যকে আর বিশ্বাস করে না এবং মিথ্যাকে সবসময় বিশ্বাস করতে চেষ্টা করে। আসলে বর্তমান সময়ের সত্যবাদী মানুষের সংখ্যা এত বেশি কমে গেছে যে এখন মানুষ আর মানুষের প্রতি ভালোবাসা নেই এবং তারা সবসময় মিথ্যা জিনিসটাকে কেন্দ্র করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে বর্তমান সময়ে চারিদিকে যেমন মিথ্যার জয়কার দেখা যায় এতে করে কিন্তু আমাদের পৃথিবীটা যে কোন দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে তা কিন্তু আমরা আস্তে আস্তে বুঝতে পারছি এবং বুঝলেও আমাদের আর কোন কিছু করার থাকছে না।
আসলে এই পৃথিবীতে একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে কিছুদিন আগেও যে মানুষগুলো অনেক বেশী ভাল ছিল তখন কিন্তু তাদের মধ্যে খারাপ কোন অনুভূতি ছিল না। আসলে মানুষ এখন মানুষকে এতটা বেশি ঘৃণা করে যে এখন মানুষকে আর মানুষ বিশ্বাস করতে চায় না এবং সব সময় তারা নিজেদের মতো করে বসবাস করার চেষ্টা করে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে বর্তমান সময়ে মানুষ একটা সত্যকে লুকিয়ে রাখার জন্য কত সুন্দর ভাবে যে মিথ্যা কথা বলে তা কিন্তু আপনি যখন সামনাসামনি দেখতে পারবেন তখন বুঝতে পারবেন। আসলে বর্তমান সময়ে সত্যের থেকে মিথ্যার শক্তি অনেক বেশি আমাদের কাছে মনে হচ্ছে।
কেননা এখন মানুষ মিথ্যার আশ্রয় নিয়ে বিভিন্ন মানুষের ক্ষতি করার চেষ্টা করছে এবং মানুষ সেটিকে বিশ্বাস করে একই সাথে তাদেরও ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি প্রতিনিয়ত মিথ্যা কথা বলে মানুষের ক্ষতি করার চেষ্টা করেন তাহলে একদিন না একদিন আপনি এর শাস্তি পাবেন। আসলে এই পৃথিবীতে একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে যে যতই আপনি মিথ্যা কথা বলুন না কোন এবং মিথ্যার জয়কার করুন না কেন একদিন না একদিন অবশ্যই সত্য বেড়িয়ে আসবে এবং এই সত্যকে আপনি যতই চেষ্টা করুন না কেন তাকে কিন্তু আপনি কখনো চাপা দিয়ে রাখতে পারবেন না।
এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে এই মিথ্যা থেকে বের হয়ে এসে আমরা সত্যের জয়গান গাইতে পারি এবং মানুষকে ভালবেসে মানুষের পাশে দাঁড়াতে পারি। আসলে আমরা যদি মানুষকে ভালবাসতে পারি তাহলে অন্য মানুষগুলোও আমাদেরকে ভালোবাসার চেষ্টা করবে এবং তারা অবশ্যই এই সত্যকে গ্রহণ করে জীবনটাকে সুন্দর করে সাজানোর জন্য পুনরায় সবাই চেষ্টা করবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মিথ্যার জয়কার আর পড়তে ব্যস্ত থাকি তাহলে কিন্তু এই মিথ্যা আমাদেরকে একদিন এমন একটা খারাপ জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আমরা কখনো আর ফিরে আসতে পারবো না। এজন্য আমরা সব সময় সত্য কথা বলার চেষ্টা করব।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।